"নিজস্ব ক্ষমতা নিয়ে এগিয়ে যাও, কারোর উপর বিশ্বাস করে নয়"

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000043798.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

প্রথমেই আমরা নিজস্ব ক্ষমতা নিয়ে কথা বলব। নিজস্ব ক্ষমতা নিয়ে এগিয়ে যাও এই কথাটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আসলে আমরা সবাই হয়তো অনেক ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, যার মধ্যে নিজস্ব ক্ষমতাটা খুবই কম কাজে লাগিয়ে থাকি। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ই প্রয়োজন নিজস্ব ক্ষমতা। নিজস্ব ক্ষমতা যদি আমরা কাজে লাগাই তাহলে দেখা যাবে আমরা খুব ভালোভাবে নিজের লক্ষ্যটা পূরণ করে ফেলেছি। এবং খুব ভালো ভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নিজের ক্ষমতা এবং নিজের চেষ্টায় আমরা খুব ভালোভাবেই সফল হতে পারব।

এবার "কারোর উপর বিশ্বাস করে নয়" কথাটা নিয়ে আমি কথা বলব। কারুর উপর যদি আমরা বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে মাঝপথে ওই মানুষটা আমাদের বিশ্বাস ভেঙে দিয়ে চলে গিয়েছে এবং আমরা আর নিজেদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। কারুর উপর বিশ্বাস করে এগিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করলেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদেরকে কারোর উপর বিশ্বাস করে এগিয়ে যেতে দরকার পড়বে না যদি নিজের নিজস্ব ক্ষমতা থাকে। আমাদের এই দুইটা কথা সব সময় মাথায় রাখা উচিত।

মনে করেন একটা মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজস্ব ক্ষমতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা না করে, কারোর উপর বিশ্বাস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হয়তো সে মনে করে ওই মানুষটার উপরে বিশ্বাস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সে নিজের লক্ষ্যটা পূরণ করে ফেলতে পারবে। তবে তার এই চিন্তা ভাবনাটা একেবারেই ভুল। কারণ সে যদি নিজের ক্ষমতায় নিজের লক্ষ্য পূরণ করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তবেই সে নিজের লক্ষ্যটা ভালোভাবেই পূরণ করে ফেলতে পারবে। আর একটা মানুষের নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সবথেকে বড় রাস্তা হচ্ছে নিজের ক্ষমতার সাহায্যে সামনের দিকে এগিয়ে যাওয়া।

আমরা যদি নিজস্ব ক্ষমতা দিয়ে এগিয়ে যাই, তবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিজের লক্ষ্য পূরণ করার জন্য নিজের ক্ষমতা সবথেকে বেশি হাতিয়ার হিসেবে আমাদের কাজে লাগে। আর আমিও চেষ্টা করি নিজের ক্ষমতাকে ভালোভাবে কাজে লাগানোর। যারা আমি নিজের সব ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক দূর এগোতে পারি এবং কি ভালোভাবে সব কাজ সম্পন্ন করতে পারি ‌। আমি এই কথাটা সবার ক্ষেত্রেই মনে করি প্রতিনিয়ত। আমি মনে করি সবারই এই বিষয়টা জানা খুবই জরুরী

কারোর উপর বিশ্বাস করে না নিজের উপরে বিশ্বাস রেখে, তবে আমাদের এগিয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ। নিজস্ব ক্ষমতা এবং নিজস্ব আত্মবিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের দ্বারা সবকিছুই সম্ভব হবে। এবং অন্য কারোর উপর বিশ্বাস করার প্রয়োজন একেবারেই পড়বে না। আশা করছি আপনারাও এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং কি এই রকম ভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সকল রকম কাজ করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই লেখার চেষ্টা করেছি। পরবর্তীতে আবারো হাজির হওয়ার চেষ্টা করব নতুন একটা টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন আশা করছি।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

পরের উপর ডিপেন্ড করা সবচেয়ে বড় বোকামি! নিজের জীবনটা নিজেরই গোছাতে হবে। নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে। স্বপ্ন পূরণের আগে কেউ পাশে থাকে না

 3 years ago 

আপনার কথার সাথে আমি একমত ভাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অনেক সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে নিজের উপর বিশ্বাস রেখে নিজের বুদ্ধি ও শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই উত্তম। তাহলে জীবনের সফলতা অর্জন করা যায়। কিন্তু অন্যের উপর নির্ভর করে জীবনের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা অসম্ভব। অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আসলেই নিজের উপরে বিশ্বাস রেখেই এগিয়ে যাওয়া উচিত। তবে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব।

 3 years ago 

একদম সঠিক কথা বলেছেন আপনি নিজের ক্ষমতা নিয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার।আসলে বিশ্বাস করা ও দরকার তবে অন্ধ বিশ্বাস নয়।অন্ধ বিশ্বাস করলে মাঝ পথে ছেরে যেতে পারে।ধন্যবাদ আমাদের সাথে সুন্দর কথা গুলো শেয়ার করার জন্য

 3 years ago 

ঠিক বলেছেন বিশ্বাস করা দরকার কিন্তু অন্ধ বিশ্বাস নয়। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কথাটা।

 3 years ago 

আসলে এখন কারো উপর বিশ্বাস করা যায় না, কারণ মানুষ বিশ্বাস ভাঙতে দেরি করে না। আর এই জন্য নিজস্ব ক্ষমতা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া অনেক বেশী গুরুত্বপূর্ণ। নিজস্ব ক্ষমতা নিয়ে এগিয়ে গেলেই আমরা অনেক দূর পৌঁছাতে পারবো। অনেক বেশি ভালো লেগেছে তোমার লেখা আজকের এই পোস্ট। একেবারে শিক্ষনীয় ছিল তোমার লেখা পোস্টটা। এই বিষয়টার সম্পর্কে অনেকে ধারণা নিতে পারবে পুরো পোস্ট পড়ে।

 3 years ago 

আসলে এটা কিন্তু সত্যি বিশ্বাস ভাঙতে মানুষ এখন দেরি করে না। আমার সম্পূর্ণ পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আজকে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। নিজের ক্ষমতা এগিয়ে যাওয়াই হচ্ছে মানুষের বড় শক্তি। অন্যের উপর নির্ভরশীল হয়ে এগিয়ে যাওয়া হচ্ছে জীবনের সবচেয়ে বড় বোকামি। নিজের ক্ষমতা দিয়ে নিজের লক্ষ্য পূরণ অতি সহজে করা যায়। আর অন্যের শক্তি ব্যবহার করে নিজের ক্ষমতার দিকে যেতে হলে তার কাছে আপনি যেতে হবে এবং আপনার মন মত কোন কাজে হবে না। ধন্যবাদ আপনাকে খুব মূল্যবান একটি পোস্ট করার জন্য আমাদের মাঝে।

 3 years ago 

এটা কিন্তু সত্যি অনেক বড় বোকামি। আর এই জন্য নিজস্ব ক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন।

 3 years ago 

আসলে ভাইয়া নিজের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। আমার যদি নিজের ওপর বিশ্বাস না থাকে তাহলে আমি কি ভাবে উঠে দাঁড়াব।সত্যি নিজের বলি বড় বল।মানুষকে বিশ্বাস করলে সবাই যে বিশ্বাসের মর্যাদা রাখবে এমন কিন্তু নয়। আর নিজের উপর নিজেকে বিশ্বাস করলে কখনো হারাবার নেই।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আপু নিজের উপর বিশ্বাস রাখলে আমরা ভালোভাবেই এগিয়ে যেতে পারবো।

 3 years ago 

প্রত্যেক মানুষের নিজের ক্ষমতা হচ্ছে বড় ক্ষমতা। নিজের বুদ্ধি এবং মেধা দিয়ে যেকোনো কাজ করলে ওই কাজে সফলতা পাওয়া যায়। আর পক্ষান্তরে অন্যজনের ক্ষমতা দিয়ে কোন কাজ করলে সে কাজে কোন তৃপ্তি নেই এবং সফলতা নেই। অনেকে বলেন নিজের বুদ্ধি দিয়ে কাজ করে ডুবে গেল সেটাই উত্তম। তবে নিজের ক্ষমতা দিয়ে কাজ করাটাই বেস্ট। খুব শিক্ষনীয় একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু নিজের বুদ্ধি এবং মেধা দিয়ে কোন কাজ করলে সফলতা পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38