লাইফস্টাইল : পরিবারের সবাইকে নিয়ে নাস্তা করার মুহূর্ত
ABB 16-11-23 নভেম্বর ২০২৩ ❤️
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। হঠাৎ করে পরিবারের সবাইকে নিয়ে নাস্তা করব বাহিরে এটা চিন্তা করি। অথবা যখন সবাইকে বললাম কয়েকজন গরম হয়ে গেল। বলতেছে রাতের খাবার সব নষ্ট হবে বাড়ি।
অনেক কষ্টের বিনিময়ে মাকে সহ সবাইকে রাজি করি। আসলে সবাইকে নিয়ে বাহিরে নাস্তা খুব কম করা হয়। আমি এবং সোনিয়া হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই এজন্য দুজনের খাওয়া হয়। বর্তমানে পরিবারের সবাইকে নিয়ে কোথাও তেমন বের হতে পারি না। বড় ধরনের কয়েকটি পরিকল্পনা করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু তাও সফল হয় না। কারন আমার মা কোথাও বের হতে চায় না।
এরপরেও কয়েকদিন আগে হঠাৎ করেই বলে উঠলাম। পরে যখন ঘরের সবাই রাজি হল তখন এত বেশি কিছু বলতে পারলো না। বিশেষ করে মাকে যাওয়ার জন্য ছোট বোন অনেক রিকোয়েস্ট করেছিল। ছোট বোনের কথা মা ফেলতে পারে না। তাকে খুশি করার জন্য হলেও কাজগুলো করে থাকে। আর মাঝে মাঝে বাইরে খাওয়ার মজাই আলাদা। কিন্তু আমাদের পাশে কোথাও তেমন ভালো রেস্টুরেন্ট নেই।
আমরা যে বাজার থেকে প্রতিনিয়ত বাজার করে সেটি অনেক বড় পরিসরের জায়গা। সেখানে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। সবার জন্য চিকেন চপ অর্ডার করলাম। সবাই একসাথে বসে যখন খাওয়া দাওয়া করতেছি , তখন অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। কারণ সবাই মিলে একসাথে খাওয়া আমার কাছে ভীষণ ভালো লাগে। দুপুরে এবং রাতে যখন ভাত খেতে বসেই সবাইকে নিয়ে একসাথে বসে। সবাই একসাথে বসে রাতের খাবার এবং দুপুরের খাবার খেতেও আমার অনেক বেশি ভালো লাগে। একা একা খেতে আমার একদমই ভালো লাগেনা। এবং সবাই একসাথে খেলে তার মধ্যে অনেক রহমত রয়েছে। পরিবারের সম্পর্কটা খুব ভালো থাকে। এজন্য চেষ্টা করি আমি সব সময় একসাথে খাওয়ার জন্য।
যখন রেস্টুরেন্টে চিকেন চপ আসলো, আর সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি তখন অনেক স্মৃতি মাথায় করতেছে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন জনকে পাওয়া যায় না। একেকজন একেক ভাবে ব্যস্ত থাকে। এজন্য অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। অর্থাৎ কোন কিছুই একসাথে করা যায় না। পরিবারের বন্ধন টা যেভাবে রয়েছে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। এবং জীবনের শেষ পর্যন্ত যেন পরিবারটাকে নিয়ে থাকতে পারি সে দোয়া করি।
আপনারাও আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই থাকতে পারি। কারণ একেক জন একেক ভাবে পরিবর্তন হয়। সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে একসাথে রাখে এই দোয়াটা আমি সব সময় করি। আমাদের মাঝে শুধু একজন মানুষের অভাব রয়েছে। সে যদি থাকতো তাহলে পূর্ণতা পেত। কিন্তু কি আর করার সৃষ্টিকর্তাকে সাড়া দিয়েছে।
মাকে নিয়ে নাস্তা করার মুহূর্তটা আসলে আমার খুব স্মৃতির মাঝে থাকবে। এবং মাঝে মাঝে এভাবে বাইরে খাওয়া-দাওয়া করার অভ্যাসটা করতে হবে। বাইরে ঘুরলে যেমন ভালো লাগে, তেমনি পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে বাইরে খাওয়া দাওয়া করলেও সবার ভালো লাগে। এর মধ্যেও অনেক আনন্দ তৃপ্তি রয়েছে। আশা করি আপনাদের সবার আজকের এই সুন্দর মুহূর্তটা অনেক বেশি ভালো লাগবে। সবাই ভাল থাকেন পরবর্তীতে অন্য কোন পোস্ট নিয়ে দেখা হবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আসলে ভাইয়া পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করার মজাই অন্যরকম। আসলে ভাইয়া মুরব্বি মানুষেরা বর্তমান বাইরে বের হতে চাই না। যাই হোক আপনারা সবাই মিলে অনেক সুন্দর খাবার খেয়েছেন। অনেক ভাল একটা সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন একেবারেই বাইরে বের হতে চায় না। তবুও অনেক জোর করার পর রাজি হয়েছিল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
মায়েরা সচরাচর বাসায় থাকতে বেশি পছন্দ করে। আমরা বাইরে খেতে গেলেও তারা যান না। যাইহোক আপনার মা এবং পরিবারের সবাই মিলে ভীষণ ভালো সময় কাটিয়েছেন। অনেক ধন্যবাদ ভাই চমৎকার অনুভূতি মেশানো পোস্টটি উপহার দেয়ার জন্য।
হ্যাঁ ভীষণ ভালো সময় কাটিয়েছিলাম।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পরিবারের সবাইকে নিয়ে নাস্তা করার কিছু মুহূর্ত। ভাই আপনি আপনার মায়ের সাথে এবং পরিবারের সবাইকে নিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছেন পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। ঠিক বলেছেন ভাই আপনি পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার আনন্দ এবং তৃপ্তি আছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আসলে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় এর মধ্যে।
বেশ ভালো লাগলো। মনটা ভরে গেল ভাইয়া। পরিবারের প্রতি এমন ভালোবাসা দেখে। আসলে পরিবার কে একসাথে নিয়ে কোথাও গেলে বা পরিবারের সাথে এক সাথে খেতে বসলে কিন্তু একটি মায়ার বাধঁন তৈরি হয়। দোয়া রইল আপনাদের এই বন্ধন অটুট থাকুক যুগের পর যুগ। সবাইকেই কিন্তু বেশ সুন্দর লাগছে।
আমি চেষ্টা করি মাঝে মাঝে ফ্যামিলির সবাইকে নিয়ে কোথাও যাওয়ার।
https://twitter.com/NARocky4/status/1724994020026585579?t=dQ8UQTb8dZYb8K_TmbP59A&s=19
আসলে আমরা সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করি, তখন অনেক ভালোই তৃপ্তি পাওয়া যায়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যখন সবাই একসাথে কোথাও যাই। আমি তো সবসময় সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করি, যেন আমাদের পরিবারটা অনেক ভালো থাকে। আর আমরা সবাই যেন সব সময় একসাথে ভালো একটা সম্পর্কের মাঝে থাকতে পারি। তুমি আজকে আমাদের ওই দিনের নাস্তা করার বিষয়টা শেয়ার করেছ দেখে অনেক ভালো লাগলো।
আমার নিজের কাছেও ভালো লাগে সবাই একসাথে কোথাও গেলে।
যাক আপনি অনেক কষ্টের বিনিময়ে রাজি করালেন মাকে ও পরিবারকে। সত্যি কথা বলতে ভাইয়া আমার ক্ষেত্রেও সেম। আগেকার মানুষজন খুবই পর্দাশীল। আমাদের মায়েরা মানুষজনের সামনে যেতে চায় না। সব সময় ঘরের আড়ালে থাকতে চাই তারাই উত্তম। অনেক চেষ্টার পর আপনারা সকলে মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেন। ছোট বোনের জন্য মা চলে গেল। এর থেকে খুশির খবর আর কি আছে। সবাই মিলে চিকেন চাপ অর্ডার করলেন। ছবিগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আসলে ভাইয়া পরিবারের সাথে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। সকলে মিলে যদি একসাথে খাওয়া যায় না অনেক বরকত আছে। দোয়া করি আপনাদের পরিবারের বন্ধন যেন আজীবন টিকে থাকে এবং সকলে মিলে খুব সুন্দরভাবে জীবনটা অতিবাহিত করতে পারেন। অনেক ভালো লাগলো সকলকে একসাথে দেখে ভাইয়া আর এই স্মৃতিটা আজীবন থেকে যাবে যে মায়ের সাথে নাস্তা করার মুহূর্তটি। আমি ভীষণ খুশি ভাইয়া। অনেক সুন্দর মুহূর্ত উজ্জাপন করেছেন আপনারা।
হ্যাঁ ভাইয়া অনেক কষ্টের বিনিময় রাজি করিয়েছিলাম। দোয়া করবেন যেন আমাদের ফ্যামিলিটা সব সময় এরকম থাকে।
সবাইকে নিয়ে একই টেবিলে বসে খাওয়ার মজাই আলাদা। আপনি অনেক ভাল একটি কাজ করলেন ভাইয়া পরিবারের সবাইকে নিয়ে এক সাথে বসলেন। সেই সাথে আপনার আম্মু কেউ নিয়ে গেলেন বেশ ভালোই হলো। কারণ বয়স্ক মানুষরা আসলেই বের হতে চাই না। কিন্তু বের হতে না চাইলেও মন খারাপ করে মাঝে মাঝে। তো ভালো একটি পরিকল্পনা নিলেন মাঝে মাঝে বের হয়ে সবাই এক সাথে খাবেন। আসলে এভাবে যাওয়া আসা করলে পরিবারের বন্ধন টা আরো অনেক সুন্দর হয়। অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক সবাইকে নিয়ে টেবিলে বসে খাওয়া দাওয়া করার মজাটা একেবারে আলাদা।