ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB ০২ ফেব্রুয়ারি 2024 শুক্রবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000073696.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

পাখি 🐦

20240103_132041.jpg

আজ আমি একটি পাখির ফটোগ্রাফি করেছি। গাছের অনেক উপরে একটি পাখি বসে আছে। পাখিটি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। তখনই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। বিভিন্ন পশু পাখির ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। এজন্য যে কোথাও দেখলে আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। এ পাখিটির নাম আমার জানা নেই কিন্তু ছোটবেলা থেকে গ্রামের মধ্যে সব সময় এ পাখিগুলো দেখি। মাঝে মাঝে যখন সুন্দর পাখির কথা ফটোগ্রাফি করতে পারি তখন আপনাদের মাঝে শেয়ার করি। কারো যদি এ পাখিটির নাম জানা থাকে অবশ্যই আমাকে বলবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

লালবাগান বিলাস ফুল

20240118_160547.jpg

লাল কালারের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছি। আমার খুবই পছন্দের একটি ফুলের নাম হল বাগান বিলাস ফুল। বিশেষ করে অনেক কালারের বাগান বিলাস ফুল দেখা যায়। যতবারই দেখি তখন বার ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। এজন্য সবসময় আমি এই বাগান বিলাসফুলের ফটোগ্রাফি করে থাকি। বাগান বিলাস ফুলের সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করে। এবং বিভিন্ন জাতের বাগান বিলাস ফুলগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এজন্য সব সময় বিভিন্ন নার্সারিতে গেলে আগে বাগান বিলাস ফুল খুজে। আজকের এই ফটোগ্রাফিটিও আমি একটি নার্সারি থেকে করেছি।

ক্যালেন্ডুলা

20240119_115426.jpg

ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। খুবই চমৎকার একটি ফুলের নাম হলো ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা ফুলের সাথে তো আমরা সবাই কম বেশি পরিচিত। কারণ ক্যালেন্ডুলা ফুল বেশিরভাগ জায়গায় দেখা যায়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে ক্যালেন্ডুলা ফুল গুলো দেখতে। এই ক্যালেন্ডুলা ফুলটার কালার হচ্ছে হলুদ যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছিল। ক্যালেন্ডুলা ফুলের কয়েক রকমের জাত রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন কালার। আমার কাছে এসব কালারের ক্যালেন্ডুলা ফুল দেখতেই ভালো লাগে। কয়েকদিন আগে নার্সারিতে যাওয়ার পর আমি এই ফুলটার ফটোগ্রাফি করেছি। আশা করছি আপনারা এটা পছন্দ করবেন।

ধান

20240119_153045.jpg

ধানের সাথে পরিচিত না এরকম মানুষ তো পাওয়াই যাবে না আমি মনে করি। দাঁত তো আমরা সবাই খাই, আর ভাত হয় চাল থেকে, আর সেই চালটাই হয় ধান থেকে। এই কয়েকদিন ধরেই আমাদের প্রতিবেশীরা আমাদের ছাদের উপরে ধান শুকাতে দিয়েছিল। তো আমি মাঝেমধ্যেই ছাদে গিয়ে থাকি। আর গত পরশুদিন যখন ছাদের উপরে গিয়েছিলাম, তখন ছাদের প্রচুর রোদ ছিল। আর তখন আমি ধান দেখে ভাবলাম যে ধানের একটা ফটোগ্রাফি করে দেখি। সাথে সাথে এই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। দেখলাম অনেক সুন্দর হয়েছে। তাই সবার মাঝেই ভাগ করে নিলাম।

স্কুল ঘন্টা

20240114_132358.jpg

স্কুল ঘন্টার সাথে তো সবাই অনেক পরিচিত। কারণ আমরা সবাই স্কুলে পড়া কালীন এই ঘন্টা দেখেছি। ঘন্টা ঘন্টা সময় এই স্কুল ঘন্টাটা বাজানো হত। স্কুল শুরু হওয়ার আগে এই ঘন্টা বাজত। আবার শেষ হওয়ার সময় ও বাজত এবং কি প্রত্যেকটা সাবজেক্ট শেষ হওয়ার পরেও এই ঘন্টা বেজে উঠত। তবে সব থেকে আনন্দের ঘন্টা টা ছিল স্কুল শেষ হওয়ার সময়টাতে। ক্লাস চলাকালীন সবাই অপেক্ষায় থাকতাম কখন ছুটির ঘন্টাটা বাজবে। আর যখনই ছুটির ঘন্টাটা বেজে উঠত তখন সবাই আনন্দে লাফালাফি শুরু করতো এবং আনন্দে বাড়িতে ফিরে আসত। কয়েকদিন আগে আমাদের প্রাইমারি স্কুলের ওদিকে গিয়েছিলাম বাইক নিয়ে। সেখানে এই ঘন্টা দেখে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছিল। তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করি।

ছোট কচুরিপানা।

20240109_132411.jpg

ছোট কচুরিপানা ফুলগুলো অনেক বেশি দেখা যায় বড় বিলের মধ্যে। এই ছোট কচুরিপানা থেকে অনেক বড় কচুরিপানা হয় আস্তে আস্তে। আর যখন কচুরিপানাগুলো বড় আকৃতি ধারণ করে তখন বিল এর পানি আর দেখা যায় না, তখন শুধু কচুরিপানাই দেখা যায়। আর কচুরিপানা গুলো বড় হলে সেগুলোর মধ্যে অনেক সুন্দর কিছু ফুল ফুটে, যেগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। জমিনের মধ্যে পানি থাকাকালীন ও এই কচুরিপানাগুলো দেখা যায়। কয়েকদিন আগে আমি বাইক নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে শুকনো একটা জায়গার মধ্যে কচুরিপানা দেখতে পেয়েছিলাম। আর ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলা বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে ‌। আজকের গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন ভাইয়া। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। তবে বিশেষ করে লাল বাগানবিলাস ফুল ও ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনেই খুশি হলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ঘন্টার ফটোগ্রাফি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। স্কুল জীবনে লুকিয়ে ঘন্টা বাজিয়ে দৌড় দিতাম আর স্যার এসে রেগে যেতো।যাইহোক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই দৌড় দেওয়ার পর স্যার অনেক বেশি রেগে যেত। আমার নিজেরও তো ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল।

 2 years ago 

আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। ক্যালেন্ডুলা ফুল এর আগে কখনো আমি দেখেনি। তবে ফুলটি দেখতে অসাধারন। তাছাড়া পাখির ফটোগ্রাফি দুর্দান্ত ছিলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

যেহেতু ক্যালেন্ডুলা ফুল আপনি আগে দেখেননি আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনাকে দেখাতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে চমৎকার একটি অ্যালবাম সাজিয়েছেন। শালিক পাখি দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেলো। আমার নানা বাড়িতে আমার মামার শালিক পাখি ছিলো। আমার সাথে কথা বলতো। ফুলের ফটোগ্রাফি গুলো দেখেও অনেকে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মামার বাড়িতে আপনার মামার শালিক পাখি ছিল, এবং সেই পাখি কথা বলত শুনে ভালো লাগলো।

 2 years ago 

আজকের ফটোগ্রাফি টা পুরোপুরি দারুন লেগেছে। কেননা ভিন্ন ভিন্ন সৌন্দর্যগুলো উপস্থাপন করেছেন। স্কুলের ঘন্টার ফটোগ্রাফি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। চমৎকার ফটোগ্রাফার পর্ব তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভিন্ন ভিন্ন সৌন্দর্যকে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।

 2 years ago 

ভাইয়া অপূর্ব কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আজ আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক চমৎকার লেগেছে আমার কাছে। তবে বিশেষ করে আমার কাছে যে ফটোগ্রাফিটা বেশী ভালো লেগেছে সেটা হল গাছের মধ্যে পাখিটি কি সুন্দর করে বসে আছে। ধন্যবাদ ভাই আপনাকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য জাগা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গাছের মধ্যে বসে থাকা পাখিটার ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি আপনি খুবই চমৎকারভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা ও সুন্দর করে তুলে ধরার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38