ডাই : ক্লে দিয়ে প্যাঁচার গাছে বসে থাকার দৃশ্য তৈরি।✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে প্যাঁচার গাছে বসে থাকার দৃশ্য তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে প্যাঁচার গাছে বসে থাকার দৃশ্য তৈরি ভালো লাগবে।
ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে এবং দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আমি যখনই পারি তখনই চেষ্টা করি ক্লে দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করার জন্য। ক্লে ব্যবহার করে এর আগেও আমি অনেক কিছু তৈরি করেছি। আর আপনারা উৎসাহ মূলক এবং সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। যেগুলো দেখে আমি আরো বেশি উৎসাহিত হয়েছি। আর এখন প্রতিনিয়তই চেষ্টা করি ক্লে দিয়ে কোনো না কোনো কিছু তৈরি করার জন্য। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করা অনেক সহজ মনে হয়। কিন্তু এগুলো করা অনেক বেশি কঠিন এবং কষ্টকর। বিশেষ করে অনেক নিখুঁত কাজ এগুলো। যার কারণে অনেক সময় লেগে যায়। কিন্তু সময় লাগলেও এগুলো করতে আমি যেহেতু অনেক পছন্দ করি, তাই সময় এবং ধৈর্য নিয়ে তৈরি করে ফেলি। আর এরকমভাবে তৈরি করলে আরো বেশি সুন্দর হয়। এগুলো তৈরি করার পদ্ধতি সবার মাঝে সুন্দর করে তুলে ধরলাম। আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করার পদ্ধতি।
উপকরণ
ক্লে
গাম
কাঁচি ✂️
ধাপ 1️⃣
প্রথম আমি একটা কালো রঙিন কাগজ গোল করে কেটে নিলাম। এরপর কফি কালার এবং সাদা কালারের ক্লে ব্যবহার করে একটা গাছের ডাল তৈরি করে নিলাম।
ধাপ 2️⃣
তারপর গোলাপী কালারের ক্লে নিয়ে প্যাঁচার শরীরের অংশটা তৈরি করলাম। আর আরো কিছু ক্লে নিয়ে লেজের অংশটা তৈরি করলাম।
ধাপ 3️⃣
তারপর বেশ কিছু দাগ দিয়ে দিলাম এগুলোর উপরে।
ধাপ 4️⃣
তারপরে আরো কয়েকটা কালারের ক্লে ব্যবহার করে প্যাঁচার চোখ, ঠোঁট, পা এবং শরীরের ভেতর কিছু ডিজাইন দিয়ে দিলাম তৈরি করে।
ধাপ 5️⃣
তারপর সবুজ কালারের ক্লে নিয়ে প্যাঁচাটার দুই পাশে পাতার মতো তৈরি করে দিয়ে দিলাম।
ধাপ 6️⃣
তারপর হলুদ কালার ব্যবহার করে চারপাশে বেশ কিছু তৈরি করে বসিয়ে নিলাম। সৌন্দর্যের জন্য আগে তৈরি করা ফুল গুলো নিচে বসে নিলাম। এভাবে আজকের ডাই কমপ্লিট করলাম। আশা করছি এটা আপনাদের পছন্দ হবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
খুব সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করেছেন। প্যাঁচার গাছে বসে থাকার দৃশ্য টা খুবই ভালো লাগলো দেখে। প্যাঁচা টা কে বেশ কিউট লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আপনি পুরো জিনিসটা তৈরি করেছেন। বেশ কালারফুল লাগছে এটা দেখতে। ধন্যবাদ আপনাকে ক্লে দিয়ে এত সুন্দর একটা দৃশ্য তৈরি করে শেয়ার করার জন্য।
আপনি ঠিক বলেছেন, এই পেঁচা টাকে দেখতে অনেক কালারফুল লাগছে।
https://x.com/NARocky4/status/1829755772626219354?t=R1B9M_kO6QRrLLxHDMy4CA&s=19
ভাই আপনি যখন সময় পান তখনই ক্লে দিয়ে এ ধরনের প্রজেক্ট তৈরি করতে বসে যান জেনে বেশ ভালো লাগলো। আপনি আজকে ক্লে দিয়ে দুই ধরনের ফুল তৈরি করেছেন দেখতে চমৎকার সুন্দর লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
চেষ্টা করি সময় পেলে তৈরি করার জন্য।
আপনি ক্লে দিয়ে অসাধারণ দুটি ফুল তৈরি করেছেন। আসলে ভাইয়া ক্লের তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর দুটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিস তৈরি করার জন্য ক্লে দিয়ে।
ক্লে দিয়ে আপনি যে বিভিন্ন জিনিস বানাতে পছন্দ করেন তা আপনার পোষ্ট দেখেই বোঝা যায়। খুব চমৎকার জিনিস তৈরি করেন প্লে দিয়ে। আজকে প্লে দিয়ে পেঁচার যে অরিগামিটা তৈরি করেছেন খুব সুন্দর লাগছে দেখতে। নিচের ফুলদুটি আগে একদিন শেয়ার করেছিলেন মনে হয়। সেই ফুল দুটি দিয়ে সাজিয়ে ছবি তোলার কারণে আরো বেশি ভালো লাগছে।
পেঁচার অরিগ্যামি টা আপনার কাছে সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো।
এ কথা সত্য যে ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করতে বেশ সময়ের প্রয়োজন হয়। তবে আপনি কিন্তু সব সময়ই ক্লে দিয়ে আমাদের মাঝে নতুন নতুন জিনিস তৈরি করে শেয়ার করছেন। আজ তো দারুন সুন্দর করে গাছে বসা পেঁচা বানিয়ে শেয়ার করলেন। আপনার ক্রেয়েটিভিটি দেখে আমি জাস্ট মুগ্ধ।
নিজের ক্রিয়েটিভিটির প্রকাশ করার চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে। আমি চেষ্টা করেছি সুন্দর করে পেঁচা তৈরি করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে প্যাঁচার গাছে বসে থাকার দৃশ্য তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি বলতে সব সময় আপনাদের ইউনিক কাজ গুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাই। আসলে এই ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই ক্লে দিয়ে কিছু তৈরি করার জন্য অনেক ধৈর্য লাগে।
ক্লে ব্যবহার করে কোনো কিছু তৈরি করতে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। তুমি তো দেখছি অনেক সুন্দর দেখতে একটা পেঁচা তৈরি করেছ। যেটা কিনা গাছের ডালে অনেক সুন্দর ভাবে বসে রয়েছে। এই পেঁচা টা গাছের ডালে বসে থাকার দৃশ্যটা তুমি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছ। এই পেঁচা টাকে দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। তুমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছ বলে, এখন ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করতে পারছো। তোমার আগের তৈরি করা ফুল দুইটা নিচে দেওয়ার কারণে আরো সুন্দর লাগছে।
আমার তৈরি করা পেঁচা টাকে দেখতে কিউট লাগছে শুনে খুব ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুণ একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আপনি প্যাঁচা এবং প্যাঁচা বসে থাকা গাছের চারপাশের দৃশ্য খুব সুন্দর ভাবে ক্লে দিয়ে তৈরি করে নিলেন। ক্লপ দিয়ে জিনিস তৈরি করতে খুব ভাল লাগে। আর আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন দেখতে ভীষণ ভালো লাগছে।
প্রতিনিয়ত বিভিন্ন জিনিস তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর আজকে তো ক্লে দিয়ে কিউট পেঁচা তৈরি করার চেষ্টা করলাম।