রেসিপি: ডিমের পান্তুয়া পিঠা রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেসিপি ভালো লাগবে।

আজকে আমি অনেক মজাদার একটা পিঠার রেসিপি তৈরি করেছি। আজকে আমি সবারই পছন্দের ডিমের পান্তুয়া পিঠার রেসিপি তৈরি করেছি। পান্তুয়া পিঠা আমার অনেক বেশি পছন্দের। আর এটি তৈরি করলে অনেক বেশি মজাদার হয় এবং কি খেতেও খুবই ভালো লাগে। মাঝে মাঝে এরকম পিঠাগুলো তৈরি করে খেতে খুব ভালো লাগে। কয়েকদিন আগে এই ডিমের পান্তুয়া পিঠা সোনিয়া তৈরি করেছিল। তো আমি একটু তার সাথে বসে বসে কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তো এখন ভাবলাম এই মজাদার পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করা যাক। উপস্থাপনের মাধ্যমে সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের পান্তুয়া পিঠা তৈরি করার পদ্ধতি।

1691902117305 (1).jpg

উপকরণ

উপকরণপরিমাণ
ডিম২ টা
আটাএক কাপ
চিনিপরিমাণ মতো
বেকিং পাউডার১ চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

CollageMaker_202381310383138.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম।

CollageMaker_2023813103837285.jpg

ধাপ 2️⃣

তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর এগুলো ভালোভাবে মিক্স করে দিলাম।

CollageMaker_202381310398510.jpg

ধাপ 3️⃣

তারপরে এক কাপ আটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম সেগুলোও।

CollageMaker_2023813103922175.jpg

ধাপ 4️⃣

এরপর একটি কাপের মধ্যে আরেকটি ডিম নিয়ে ডিমটি চামচের সাহায্যে মিক্স করে নিলাম।

CollageMaker_2023813103953417.jpg

ধাপ 5️⃣

এরপর একটি পাইপেন চুলায় বসিয়ে তার উপর তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা ভালোভাবে গরম করে নিলাম।

CollageMaker_2023813104016495.jpg

ধাপ 6️⃣

এরপর ভেঙে নেওয়া ডিমটা পাইপেনের মধ্যে অমলেট করে নিলাম। এরপর ডিমটা লম্বা করে ভাঁজ করে নিলাম।

CollageMaker_2023813104030612.jpg

ধাপ 7️⃣

তারপরে মিক্স করা আটা ডিমের একপাশে দিয়ে দিলাম। তারপরে ওমলেট করা ডিমটা তার মধ্যে ভালোভাবে মুড়িয়ে নিলাম।

CollageMaker_202381310413660.jpg

ধাপ 8️⃣

তারপরে এটি একটু ভেজে নিলাম। তারপরে এটি পিস করে কেটে নিলাম। আর আমি এভাবেই রেসিপিটা তৈরি শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

CollageMaker_2023813104120635.jpg

ফাইনাল আউটপুট

আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।

1691902117320 (1).jpg

1691902117335 (1).jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

"নিজেকে নিয়ে কিছু কথা"

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

Banner.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

রেসিপিটা অনেকবার দেখেছি ইউটিউবে কিন্তু কখনো পিঠাটি টেস্ট করা হয়নি। আপনার রেসিপিটি দেখে খুব সহজে শিখে নিলাম একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখব।ধন্যবাদ ভাইয়া দারুন এই ডিমের পান্তুয়া পিঠার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই খেয়ে দেখবেন আপনার কাছে ভালো লাগবে। কারণ এটি অনেক মজার পিঠা।

 3 years ago 

ডিমের পান্তুয়া পিঠা কখনো খাওয়া হয়নি। তবে রেসিপিটি দেখে বেশ ভালো লাগলো ।খেতে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে ।এই প্রথম রেসিপিটি দেখতে পেলাম এবং শিখে নিলাম । বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই পিঠা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই তৈরি করবেন। আপনি কিন্তু খুবই মজার পিঠা খাওয়া মিস করলেন আপু তাহলে।

 3 years ago 

এখন ডিমের যে পরিমান দাম ভাই ডিম দিয়ে কোনো কিছু বানাতেই ভয় লাগে ডিমের পান্তয়া প্রথম দেখল্ম মনে হচ্ছে অনেক সুস্বাদু একটি খাবার ধন্যবাদ আমাদের মাঝে গুছিগে শেয়ার করার জন্য ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ এটি অনেক সুস্বাদু একটা পিঠা। ডিমের দাম কমে গেলে এটা তৈরি করবেন। ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে যেহেতু আপনার ভয় লাগছে।

 3 years ago 

ডিমের এই পানতোয়া পিঠা অনেককেই তৈরি করতে দেখেছি এবং বেশ কয়েকবার খেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু নিজে কখনো তৈরি করিনি। আপনার আজকের পিঠা দেখে মনে হচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। রেসিপিটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। একদিন বাসায় তৈরি করে দেখতে হবে। বেশ লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

হ্যাঁ আপু এটি খেতে বেশ মজাদার হয়েছিল। অবশ্যই চেষ্টা করবেন।

 3 years ago 

ডিমের পান্তুয়া পিঠা রেসিপি বাহ্ দারুন হয়েছে। আমার প্রিয় একটি পিঠা। এটাকে আমরা ডিম সুন্দরী পিঠা বলে থাকি। খেতে ভীষণ মজাদার। আপনার চমৎকার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে ভাইয়া। আমাদের সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই পিঠা আপনার প্রিয় জেনে ভালো লাগলো। খেতে ইচ্ছে করলে তৈরি করে নিবেন।

 3 years ago 

ডিমের পান্তুয়া পিঠা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। অসাধারণ রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপির পরিবেশন দেখে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবেন ইনশাল্লাহ।

 3 years ago 

আমার পরিবেশন দেখে আপনিও শিখে নিলেন এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

বাহ আপনার থেকে দারুন একটি রেসিপি শিখলাম ভাইয়া। ডিমের পান্তুয়া পিঠা এভাবে বানাতে হয় সেটা কখনো চিন্তাও করি নাই। সকাল বেলা শর্টকাটে এই পিঠাটা বানালে তো খারাপ হয় না। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আপনি কিন্তু এটা শর্টকাটে বানাতে পারবেন খুব সহজে। আর আপনার কাছে ভালো লাগবে আশা করছি।

 3 years ago 

ভাই, খুবই মজার পিঠা তৈরি করেছেন। পিঠা দেখেইতো ভীষণ লোভ যাচ্ছে। আপনার তৈরি ডিমমের পান্তুয়া পিঠা রেসিপি আমার কখনো খাওয়া হয়নি। তাই এই পিঠার স্বাদ সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। তবে আপনার তৈরি পিঠাটি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, খুবই সুস্বাদু ও মজার এই পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে এটা অনেক বেশি মজাদার একটা পিঠা। যদি খেতেন তাহলে এই বুঝতে পারতেন। মিস করলেন তাহলে এই পিঠার স্বাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39