হঠাৎ নাশিয়াকে নিয়ে হাসপাতালে

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20230417104443.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ বেশ কিছুদিন যাবৎ মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তা করতে ছিলাম। মেয়েটার শরীরে অনেকগুলো দাগ পড়ে যাচ্ছিল। প্রথমে মনে করেছিলাম ঘামাচি। এজন্য নরমালি চিন্তা করে আসতে ছিলাম। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করে দেখলাম মাথার মধ্যে অনেক বেশি দাগ পড়ে যাচ্ছিল। ছোট ছোট ঘামাচির মত এগুলো মাথার মধ্যে লাল লাল হয়ে চাক চাক হয়ে যাচ্ছে। মেয়েটার চুল একটু বড় এজন্য এত বেশি দেখা যায় না।

কিছুদিন আগে নাশিয়ার দাদু যখন মাথায় তেল দিছিলো তখন বিষয়টা খেয়াল করেছে। কানের দুই পাশে সহ পুরো শরীরের মধ্যে লাল লাল হয়ে ক্ষতোর মতো হয়ে যাচ্ছে। এজন্য কয়েকদিন আগে হঠাৎ করে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। আমাদের বাড়ির পাশেই সরকারি হাসপাতাল অবস্থিত। সেখানে চর্ম বিশেষজ্ঞ খুজেছিলাম। যোগাযোগ করে দেখি বর্তমানে চর্ম বিশেষজ্ঞ হাসপাতালে আসতেছে না। ঈদের পরে আসবে অনেক দেরিতে। আমার এতদিন অপেক্ষা করা কোনভাবেই সম্ভব নয়। কারণ মাথার মধ্যে দাগ গুলো দেখলে ভীষণ খারাপ লাগতেছিল।

তখন শিশু একজন বিশেষজ্ঞ কে দেখানোর চিন্তা করলাম। আমি একটু সকাল সকাল গিয়েছিলাম তাকে দেখানোর জন্য। আমার মোটরসাইকেল আমার কাছে ছিল না এজন্য একটু লেট হয়েছে। নাশিয়ার মামার কাছে মোটরসাইকেল ছিল। তাকে ফোন দিয়ে ইমারজেন্সি আসতে বলেছে। বলার কিছুক্ষণ পরেই দেখি সে হাজির। তাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। সরকারি ডাক্তার গুলো দেখাতে হলে একটু কষ্ট করতে হয়। বিশেষ করে অনেক লম্বা লাইন ধরে টিকিট সংগ্রহ করতে হয়। অনেক মানুষের টিকেট সংগ্রহ করতে এক দেড় ঘন্টা সময় লেগে যায়।

আমিও প্রথমে মেয়েটাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। এর কিছুক্ষণ পর মেয়ের মামা ভিতরে আসলো। লাইনের একদম সামনে তাদের বাড়ির একজন ব্যক্তি ছিল। এটা যখন ভাইয়াকে দেখেছে তখন জিজ্ঞেস করল কেন এসেছে। তখন মেয়েটা কে দেখিয়ে বিষয় বলেছিল। এরপর লোকটি তার জন্য এবং আমাদের জন্য দুটি টিকেট সংগ্রহ করে নিয়েছিল। টিকিটের টাকাটাও সে দিয়ে দিয়েছিল। আমার অনেকটা সময় কষ্ট কমে গিয়েছে। যদি সেখানে এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতাম তাহলে অবস্থা একদম খারাপ হয়ে যেত। বিশেষ করে আমি দাঁড়িয়ে থাকতে পারিনা।

এরপর টিকেট নিয়ে ডাক্তারের রুমে প্রবেশ করলাম। আমাদের আগে দুই তিন জন লোক ছিল। অর্থাৎ দু একজন রোগী ছিল আমাদের সামনে। তখন আমি একটি চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে সবার ডাক্তার দেখানো যখন শেষ হলো তখন আমি প্রবেশ করলাম। ডাক্তারকে বিষয়ে সব কিছু বললাম। বিশেষ করে একটি মশা যদি মেয়েটিকে কামড় দেয় তাহলে পুরো শরীর ফুলে যায়। এবং দাগ দাগ হয়ে যায়। কয়েকদিন পর্যন্ত লাল হয়ে ক্ষতোর মতো হয়ে যায়। এ বিষয়গুলো সব যখন ডাক্তারকে বললাম তিনি দেখে শুনে বললেন এলার্জি।

অল্প বয়সেই মেয়েটাকে এলার্জি ধরে ফেলেছে। তখন ডাক্তার বলেছে গরুর দুধ সহ বিভিন্ন জিনিসপত্র না খাওয়ানোর জন্য।বিশেষ করে গরুর দুধ খেলে এলার্জি বেড়ে যায় বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য গরুর দুধ কম খেলে নাকি ভালো। মাঝে মাঝে মেয়েটার পেটে ব্যথা করে। ডাক্তারকে যখন বললাম তিনি বললেন পেটেও তার এলার্জি রয়েছে। সচেতন থাকার জন্য বলেছে আমাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ওষুধ গুলো কন্টিনিউ খাওয়ানোর জন্য বলেছে। ওষুধগুলো কন্টিনিউ খেলে আশা করি ভালো হয়ে যাবে। এরপর সেখান থেকে বেরিয়ে এলাম। মেয়েটার জন্য ফার্মেসি থেকে মেডিসিন সংগ্রহ করে বাড়িতে চলে এলাম। সবাই দোয়া করবেন যেন মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

IMG20230417104436.jpg

IMG20230417104439.jpg

IMG20230417104443.jpg

IMG20230417104445.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

আসলে এই এলার্জি একবার হলে একে পুরোপুরি নির্মূল করা খুব কষ্টকর।আমি এর ভুক্তভুগী।আপনার মেয়ের যেহেতু খুব অল্প বয়স এখন থেকেই ডাক্তার দেখিয়ে পরামর্শ অনুযায়ী চলুন।তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে।বেশ অনেক কিছুই খেতে নিষেধ করেছে ডাক্তার,ছোট বাচ্চা তো তাই।শুভকামনা রইল নাশিয়ার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এলার্জি খুব খারাপ একটা জিনিস। আমাদের শরীরে যদি এলার্জি থাকে তাহলে অনেক খাবারই খাওয়া যায় না। ডাক্তারের কথা মত চলে এবং ঠিকমতো মেডিসিন খাওয়ান আশা করা যায় আল্লাহর রহমতে নাশিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নাশিয়ার জন্য দোয়া রইল ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ধন্যবাদ।

 3 years ago 

ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

নাশিয়ার অসুস্থতার কথা শুনে সত্যিই খুব খারাপ লাগলো ভাই। কেননা এখন তো প্রচন্ড গরম, আর এই গরমে যদি এলার্জির যন্ত্রণা হয় শরীরে, তাহলে ছোট্ট নাশিয়া মনি কিভাবে সহ্য করবে তা ভেবেই যেন চিন্তায় পড়ে যাচ্ছি। যাক যেহেতু ডাক্তার দেখিয়েছেন, সেহেতু খুব দ্রুতই এলার্জির উপশম হবে এই প্রত্যাশা করছি। মহান সৃষ্টিকর্তার কাছে নাশিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। ধন্যবাদ

 3 years ago 

দোয়া করবেন নাশিয়ার জন্য সব সময়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আশাকরি নাশিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবে।নাশিয়ার জন্য শুভ কামনা। খুব ভাল করেছেন,দ্রুত ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ মোতাবেক নাশিয়াকে ঔষধ খাওয়াচ্ছেন। সরকারি হাসপাতাল গুলোতে একটু ভোগান্তি হলেও চিকিৎসা কিন্তু ভালই। লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এত সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া এত অল্প বয়সে নাশিয়ার এলার্জি হয়ে গেছে শুনে খারাপ লাগলো। রোগের উপর মানুষের হাত নেই। সৃষ্টিকর্তা ‍যখন যেটা চাই, সেটাই হয়। আশা করি সঠিক ভাবে ঔষুধ গুলো খেলে ভাল হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হুম, দোয়া করবেন নাশিয়ার জন্য। ধন্যবাদ।

 3 years ago 

চিন্তার কিছু নেই।এলার্জি হতে বয়স লাগে না।তবে খেয়াল রাখতে হবে কোন কোন খাবারে ওর সমস্যা হচ্ছে।আশাকরি একটু সচেতন হলেই ভাল থাকা যাবে।

 3 years ago 

সব সময় ওকে সবকিছুর থেকে সচেতন রাখার চেষ্টা করি আপু। দোয়া করবেন ওর জন্য।

 3 years ago 

আসলে এখন অসুখ বিসুখ হতে বয়স লাগে না। আপনি তাড়াতাড়ি নাশিয়াকে নিয়ে হাসপাতালে গিয়ে খুব ভালো করেছেন। ঠিকমত মেডিসিন খেলে আশা করি নাশিয়া খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।

 3 years ago 

নাশিয়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সে দোয়া করবেন। ধন্যবাদ

 3 years ago 

আসলে ভাইয়া আমাদের দেশে সকল মানুষের এবং সকল বয়সের মানুষদের কাছে এলার্জি রোগটা সাধারণ রোগে পরিণত হয়েছে। বর্তমানে যেকোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তবে এলার্জি রোগটা অনেকটাই বংশগত হতে পারে। যাহোক, আমি আপনার মেয়ের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করি।

 3 years ago 

এত সুন্দর একটা মন্তব্য করে পাশে আছেন দেখে ভালোই লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38