ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবামsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ০৭-০৭-২৩ শুক্রবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1688567906099.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

মোমবাতি

IMG20230509214434.jpg

এটি হচ্ছে একটা মোমবাতির ফটোগ্রাফি। বিভিন্ন রকমের এলোমেলো ফটোগ্রাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। আর যদি হয় এরকম ফটোগ্রাফি তাহলে তো কোন কথা নেই। বেশ কয়েকদিন আগে রাতে কারেন্ট চলে যাওয়ার কারণে ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়েছিল। হঠাৎ করে মোমবাতি টি দেখার পরে আমার কাছে খুব ভালো লেগেছিল এটি দেখতে। তারপরে ভাবলাম এই মোমবাতিটির ফটোগ্রাফি করা যাক। যেই ভাবনা সেই কাজ সাথে সাথে এই মোমবাতিটির ফটোগ্রাফি করে নিলাম। মোমবাতির ফটোগ্রাফি করার পরে খুব সুন্দর লাগছিল দেখতে। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক।

চন্দ্রমল্লিকা

IMG20230117150121.jpg

এটি হচ্ছে আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল চন্দ্রমল্লিকা। আমার কাছে চন্দ্রমল্লিকা ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি সব রকমের ফুল দেখতে খুব পছন্দ করি। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। চন্দ্রমল্লিকা ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন কালার। চন্দ্রমল্লিকা ফুলের বিভিন্ন রকমের কালারের থেকে আমার কাছে সাদা কালার অনেক বেশি ভালো লাগে। আমি যখনই চন্দ্রমল্লিকা ফুল দেখি তখনই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। না হলে একেবারে ভালো লাগেনা। এই ফটোগ্রাফি করার পরেও অনেক বেশি ভালো লেগেছিল।

প্রাকৃতিক দৃশ্য

IMG20221008154047.jpg

প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ তো অনেক বেশি কম রয়েছে। প্রাকৃতিক দৃশ্যের অপরূপ এই সৌন্দর্য দেখতে সবাই খুবই পছন্দ করে। আমি বেশিরভাগ সময় প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য যাই। প্রাকৃতিক দৃশ্যের মাঝে ঘুরাঘুরি করলে মনটা একেবারে ভরে যায়। কয়েকদিন আগে গ্রামের দিকে গিয়েছিলাম এবং সেখানে ধান ক্ষেতের মধ্যে দিয়েছিলাম। হঠাৎ করে আমি আকাশের দৃশ্যটা দেখি এবং ধান ক্ষেতের সাথে আকাশের দৃশ্যটা দেখতে অপরূপ সুন্দর লাগছিল। তারপর আমি কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। সেখান থেকে একটা ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

নৌকা

IMG20210930155020.jpg

নৌকা আমরা সবাই চিনি এবং নৌকার সাথে আমরা সবাই খুব পরিচিত। নৌকায় উঠতে পছন্দ করে না এরকম মানুষ অনেক কম রয়েছে। আপনারা সবাই নৌকার ফটোগ্রাফি দেখতে পছন্দ করেন, তাই আমি বেশিরভাগ সময় নৌকার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। বেশ কয়েকদিন আগে আপনারা বলেছিলেন নৌকার ফটোগ্রাফি দেওয়ার জন্য, তাই আমি ভাবলাম আজকে নৌকার ফটোগ্রাফি শেয়ার করি। কয়েকদিন আগে আমরা পার্কে ঘুরতে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম বড় দিঘির মধ্যে। তারপরে এই ফটোগ্রাফিটা করা হয়।

নদীতে মাছ ধরা

IMG20210821152005.jpg

এই ফটোগ্রাফিতে রয়েছে একটা লোক নদীতে মাছ ধরার দৃশ্য। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে থাকি। আমাদের এদিকে একটা জায়গা রয়েছে যেখানে অনেক বড় একটা নদী রয়েছে। আর সেই নদীর পারে ঘুরতে আমি বেশিরভাগ সময় যাই, আর নদীর পাড়ে ঘুরতে গেলে খুব ভালো লাগে আমার কাছে। বেশ কয়েকদিন আগে মোটরসাইকেল নিয়ে নদীর পাড়ে গিয়েছিলাম, তখন দেখি একটা লোক নদীতে মাছ ধরতেছে। তখন আমি সেই দৃশ্যটার ফটোগ্রাফি করি। আর এদের মাঝে শেয়ার করলাম।

গোধূলি বিকেল

IMG20230514182220.jpg

এটি হচ্ছে অপরূপ গোধূলি বিকেল বেলার সৌন্দর্যের ফটোগ্রাফি। গোধূলি বিকেল বেলা তো আমাদের সবার খুব পছন্দের। বিকেলের সৌন্দর্য উপভোগ করতে এবং বিকেল বেলায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে সবাই খুব পছন্দ করে। বিশেষ করে বিকেল বেলায় ঘুরতে আমি একটু বেশি পছন্দ করি। বেশ কয়েকদিন আগে বিকেল বেলায় একটা জায়গায় গেলাম। সেখানে গিয়ে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। আর তখন ভাবলাম সেই দৃশ্যটার একটা ফটোগ্রাফি করে ফেলি, সাথে সাথেই একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তারপরে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য এবং গোধূলি বেলাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এছাড়া নদীর যে দৃশ্যটি এটিও বেশ ভালো লেগেছে। এক কথায় সবগুলো ফটোগ্রাফি দেখার মত ছিল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে প্রাকৃতিক দৃশ্য এবং গোধূলি বেলার ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি দিয়ে অনেক সুন্দর একটা অ্যালবাম তৈরি করেছ তুমি। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। তোমার করা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি একেবারে মন ছোঁয়া ছিল। বিশেষ করে গোধূলি বিকেল বেলার সৌন্দর্যের দৃশ্য দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। তাছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো ও অসম্ভব সুন্দর ছিল।

 3 years ago 

তোমার কাছে আমার করা ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। বিশেষ করে গোধূলি বিকেল বেলার সৌন্দর্যের দৃশ্য একটু বেশি ভালো লেগেছে জেনে আরো বেশি ভালো লাগলো।

 3 years ago 

কিছুদিন আগে আপনার ফটোগ্রাফি দেখেছিলাম ভাইয়া। সেখানেও নৌকা ফটোগ্রাফি দেখেছিলাম। আজকে কাঠের নৌকা দেখে বেশ ভালো লাগছে। সব গুলো ফটোগ্রাফি অসাধারণ ভাইয়া।

 3 years ago 

আসলে আপনাদের কাছে নৌকার ফটোগ্রাফি ভালো লাগে, তাই বেশিরভাগ সময় নৌকার ফটোগ্রাফি দেওয়ার চেষ্টা করি।

 3 years ago 

আমাদের নতুন নতুন ইউনিক ক্রিয়েটিভিটি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করতে আমরা অনেকেই অনেক বেশি পছন্দ করি। কমিউনিটিতে এখন অনেকেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছে আপনিও তাদের মধ্যেই একজন। আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে নদীতে মাছ ধরা চন্দ্রমল্লিকা ফুল এবং গোধূলি বিকেলের দৃশ্যটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে আমি বেশিরভাগ সময় ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর আপনাদের মন্তব্য পেলে আরও বেশি ভালো লাগে। ঠিক বলেছেন আমারা আমাদের নতুন নতুন ক্রিয়েটিভিটি গুলো এই কমিউনিটিতে শেয়ার করতে খুব পছন্দ করি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফি ছিল সৌন্দর্যের আধার। বিশেষ করে রাতে কারেন্ট চলে গেলে এই চমৎকার দৃশ্য আমাদের সকলের মাঝেই ফুটে ওঠে। মোমবাতির অপরূপ সৌন্দর্য আপনি লালন করতে পেরেছেন এবং ফটোগ্রাফি করেছেন এটি জানতে পেরে খুবই ভালো লাগলো।

তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে সবথেকে অন্যতম এবং সেরা ছিল চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি ও নৌকা ভ্রমণের ফটোগ্রাফি।

নৌকা ভ্রমণ আমিও বেশ পছন্দ করি এবং পছন্দ করি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অসাধারণ প্রাকৃতিক দৃশ্যগুলো।

পরিশেষে আকাশের সূর্যাস্তের অসাধারণ মুহূর্ত আমাদের সঙ্গে ভাগাভাগি করেছেন। খুবই চমৎকার

 3 years ago 

নৌকা ভ্রমণ আপনিও ভীষণ পছন্দ করেন এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

আমি কিন্তু আগেও বলেছি বেশ সুন্দর এবং অসাধারন ফটোগ্রাফি করেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় একটু আপনার থেকে ফটোগ্রাফি কোর্স করে নেই। যাই হোক আজকের করা প্রতিটি ফটোগ্রাফি চোখে লেগে থাকার মত। ফুল আর প্রকৃতির এক অপরূপ দৃশ্য আপনি আপনার ফটোগ্রাফিতে স্থান করে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপনাদের মন্তব্য পেলে ফটোগ্রাফি করার আরো বেশি উৎসাহ বেড়ে যায় আমার। সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি আমার কাছে সব সময় খুব ভালো লাগে। খুব চমৎকার ফটোগ্রাফি করেন। আজ আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে গোধূলি বেলার ফটোগ্রাফি এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

গোধূলি বেলার ফটোগ্রাফি এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। এভাবেই আশা করছি সব সময় পাশে থাকবেন।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি সব সময় বেশ দারুন লাগে।আজকের ফটোগ্রাফিগুলো ও দারুন হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, মাছ ধরার ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। ফুলের কথা আর কি বলবো, চমৎকার লাগলো।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে দারুণ লেগেছে জেনে খুশি হয়েছি। প্রাকৃতিক সৌন্দর্য এবং মাছ ধরার দৃশ্য একটু বেশি ভালো লেগেছে জেনে আরো বেশি ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া আপনার রেনডম ফটোগ্রাফির অ্যালবামটি সুন্দর হয়েছে।নতুন ধরনের চন্দ্রমল্লিকা ফুল দেখলাম, কুচি কুচি পাপড়িগুলো সুন্দর দেখতে লাগছে।তাছাড়া আমার কাছে দারুণ লেগেছে গাছের ফাঁক দিয়ে গোধূলি বিকেলের রক্তিম সূর্যের দৃশ্যটি।এমন ধরনের ফটোগ্রাফিগুলি আমার কাছে খুবই ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে নতুন ধরনের চন্দ্রমল্লিকা ফুল দেখাতে পেরে আমার কাছেও ভালো লাগলো। গোধূলি বিকেলের এরকম ফটোগ্রাফি গুলো আপনি পছন্দ করেন জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38