আর্ট : কালারফুল ফুলের আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB 30.7.24 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240703-WA0080.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালারফুল ফুলের আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে কালারফুল ফুলের আর্ট ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটা কালারফুল ফুলের আর্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের আর্ট গুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে এখন আমার কাছে এই আর্ট গুলো করতে অনেক ভালো লাগে। রং কলম দিয়ে অনেক রকমের সুন্দর সুন্দর আর্ট গুলো অঙ্কন করা যায়। আর আর্টগুলো করলে দেখতে অনেক ভালো লাগে। কারণ কালার কম্বিনেশন ও অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠে থাকে। আমি নিজেই মুগ্ধ হয়ে যাই আর্ট গুলো দেখলে। আমি অনেকগুলো রং-কলম অর্ডার করে এনেছি অনলাইন থেকে, সুন্দর সুন্দর আর্ট আপনাদের মাঝে অংকন করে শেয়ার করার জন্য। এই আর্টটি আমি আগেই করে রেখেছিলাম। এর আগেও আপনাদের মাঝে এরকম আর্ট শেয়ার করেছি। তখনই এই আর্ট টা করেছি অনেকগুলো ফুলের সমন্বয়ে আর্ট টা করার জন্য চেষ্টা করেছি। আশা করছি সব সময়ের মত আমার আজকের আর্টটি ও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই আর্ট গুলো অঙ্কন করার জন্য ধৈর্য, দক্ষতা এবং সময়ের প্রয়োজন হয়। এই আর্টগুলো অঙ্কন করতে তত বেশি সময় না লাগলেও, একটু সময় দিয়ে অংকন করলে বেশি সুন্দর হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক, এই আর্টটি অংকন করার পদ্ধতি।

IMG-20240703-WA0081.jpg

উপকরণ

আঁকার খাতা
রঙিন কলম
কলম
মার্কার
স্কেল

IMG20240602112338.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা সাদা কাগজ গোল করে কেটে নিলাম। তারপর মার্কার করলাম দিয়ে একটা বড় ফুল এঁকে ফুলের ভেতর কালার করে নিলাম।

IMG20240703205329.jpg

ধাপ 2️⃣

তারপরে ফুলের দুই পাশে পাতা এঁকে নিলাম। আর বাঁকা করে একটা ডিজাইন করে নিলাম।

IMG20240703205519.jpg

ধাপ 3️⃣

এরপর এগুলো অনেক সুন্দর করে কালার করতে শুরু করলাম।

IMG20240703205549.jpg

ধাপ 4️⃣

এভাবে পাতা গুলো কালার করে আরো একটা ফুল আর পাতা এঁকে কালার করে নিলাম।

IMG20240703205934.jpg

ধাপ 5️⃣

এরপর আরো কিছু কালারফুল ছোট বড় ফুল এঁকে নিলাম। এরপর কালারফুল ভাবে একটা ডিজাইন এঁকে নিলাম।

IMG20240703210416.jpg

ধাপ 6️⃣

তারপর আরো অনেক সুন্দর করে ভিন্ন ভিন্ন রকম আরো ফুল এঁকে কালার করে নিলাম। যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল।

IMG20240703210831.jpg

ধাপ 7️⃣

এভাবে ফুল পাতায এসব কিছু আঁকার পরে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার করা শুরু করলাম।

IMG20240703210936.jpg

ধাপ 8️⃣

এভাবে অনেক সুন্দর করে ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার করে নিলাম। এভাবেই আজকের আর্ট কমপ্লিট করলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে।

IMG20240703211108_BURST000_COVER.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240703-WA0080.jpg

IMG-20240703-WA0081.jpg

IMG-20240703-WA0079.jpg

IMG-20240703-WA0073.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

মানুষ বিভিন্ন রকমের আর্ট করে থাকে কিন্তু এভাবে সার্কেলের মধ্যে দারুন কালারফুল ফুলের আর্ট করতে দেখি না কোনদিন। অনেক ভালো লাগলো আমার আপনার সুন্দর এই আর্ট দেখে। বেশ খুশি হলাম। আশা করব পরবর্তীতে ঠিক এভাবে আরও সুন্দর সুন্দর আর্ট নিয়ে উপস্থিত হবেন।

 2 years ago 

আমার আর্ট থেকে আপনি খুশি হয়েছেন দেখেই তো ভালো লাগলো।

 2 years ago 

এই মার্কার পেনের কালার গুলো খুবই সুন্দর। এ লিগুলো দিয়ে যে কোন জিনিস আর্ট করলেও দেখতে অনেক ভালো লাগে। বেশ দারুন ভাবে ফুটে উঠে এই আর্ট গুলো। আপনি খুব সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের আর্ট দেখে। খুবই কালারফুল লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এগুলোর কালার অনেক বেশী সুন্দর।

 2 years ago 

এলোমেলো ভাবে আমরা যেমনই ফুল অথবা পাতা তৈরি করি না কেন ভাইয়া কালারটা যদি সুন্দর হয় তাহলেই দেখতে ভীষণ ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে রং কলম দিয়ে কিছু ফুল পাতার আর্ট করেছেন। তবে এটা জেনে খুবই ভালো লাগলো যে এই ধরনের আর্ট গুলো করতে আপনার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে এই আর্টটি করার জন্য। হ্যাঁ আমি অনেক পছন্দ করি এগুলো অঙ্কন করতে।

 2 years ago 

কালারফুল একটি ফুলের আর্ট অংকন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। কিভাবে এমন সুন্দর চোখ ধাঁধানো আর্ট অঙ্কন করতে হয় সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার এই আর্ট চোখ বাঁধানো ছিল শুনে ভালো লেগেছে।

 2 years ago 

ওয়াও ভাই আজকে আপনার আর্ট দেখতে সত্যিই মনমুগ্ধকর লাগছে। রঙিন কলম দিয়ে বৃত্তের ভিতরে ফুলের দৃশ্যসহ বিভিন্ন দৃশ্য অংকন করেছেন দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমার আর্ট দেখতে মনোমুগ্ধকর লাগছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

এই ধরনের আর্টগুলো করতে যে আপনার ভালো লাগে তা আপনার আর্ট দেখেই বোঝা যায়। আপনি মাঝেমধ্যেই এই রং কলম দিয়ে খুব সুন্দর সুন্দর আর্ট করেন। আজকের আর্টটিও খুব সুন্দর হয়েছে। বিশেষ করে অনেকগুলো কালার ব্যবহার কারণে ফুল গুলো দেখতে আরো ভালো লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি মাঝে মাঝে চেষ্টা করি এই ধরনের আর্ট গুলো অঙ্কন করার জন্য।

 2 years ago 

খুবই দারুন একটা আর্ট পোস্ট শেয়ার করলেন ভাইয়া। যেভাবে ফুলটা আর্ট করেছেন আপনার প্রশংসা না করে পারলাম না। তার উপর কালার ম্যাচিংটাও খুবই দারুন ভাবে করেছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার এই আর্টটা দারুণ হয়েছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অসাধারণ ভাই আপনার কালারফুল আর্টটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি সত্যি ভাই আপনার হাতে জাদু আছে। আপনার আর্টের কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর। যাইহোক এত সুন্দর একটি কালারফুল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমার হাতে জাদু আছে কিনা জানিনা, তবে সব সময় সুন্দর আর্ট করার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37