ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবামsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ১৩-১০-২৩ শুক্রবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG_20231004_182016.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

গোধূলি বিকেলের ফটোগ্রাফি

IMG20230624180832.jpg

গোধূলি বিকেলবেলার দৃশ্য উপভোগ করতে তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। গোধূলি বিকেল বেলায় ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাইতো আমি বেশিরভাগ সময় গোধূলির বিকেল বেলায় বাহিরে বের হয়ে থাকি ঘুরাঘুরি করার জন্য। আসলে এরকম পরিবেশে ঘুরাঘুরি করলে মনটাও একেবারে ভালো থাকে। দুই তিন দিন আগে আমি গোধূলি বিকেল বেলায় বাহিরে বের হয়েছিলাম। তারপরে আমি অনেক ভালোভাবে ঘুরাঘুরি করেছিলাম আমাদের গ্রামের পাশের একটা জায়গায়। ঘোরাঘুরি করার সময় আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম।

ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি

IMG20230618110904.jpg

ঢেঁড়স ফুলের সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত। ঢেঁড়স ফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। ঢেঁড়স ফুল গুলোর সৌন্দর্য আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। আর আমি যখন ঢেঁড়স ফুল দেখি তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর এই ফুল গুলোর সৌন্দর্য দেখলে একেবারে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। অনেক সুন্দর ভাবে ফুটে উঠে এর সৌন্দর্য। আমাদের বাড়ির পেছনের অংশে ঢেঁড়স গাছ রয়েছে। আর আমি কালকে বাহিরে বের হয়েছিলাম অর্থাৎ বাড়ির পেছনে গিয়েছিলাম, তখন এই ফুল টা দেখে ফটোগ্রাফি করেছিলাম।

রংধনুর ফটোগ্রাফি

IMG20220808181837.jpg

এখন তো কমবেশি সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় রংধনু আকাশে দেখা যায় বেশিরভাগ সময়। আমাদের এই দিকে এই কয়েকদিন আবারও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যখন থেমে যায় তখন দেখা যায় আকাশের রংধনু উঠেছে। কয়েকদিন আগে আমি বাহিরে বের হয়েছিলাম। বৃষ্টি থামার পর মুহূর্তে বাহিরে বের হওয়ার পর আমি আকাশের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাই অনেক সুন্দর রংধনু। এত সুন্দর একটা দৃশ্য দেখে আমি আর থেমে থাকতে না পেরে, সাথে সাথে একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG20221004072638.jpg

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম রয়েছে। গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক বলা হয়। আর গোলাপ ফুলের সৌন্দর্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। গোলাপ ফুলের ভিন্ন ভিন্ন কালার হয়ে থাকে। আর এই ফুলের অনেক জাত রয়েছে যা গুণেও বলা যাবে না। আমি বৃষ্টির পর মুহূর্তে কয়েকদিন আগে নার্সারিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি প্রত্যেকটা ফুলের উপরে অনেক সুন্দর ভাবে বৃষ্টির ফোঁটা পড়ে রয়েছে। আর এত সুন্দর দৃশ্য দেখে আমি তো স্থির থাকতে পারলাম না। তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

নাগ চম্পা ফুলের ফটোগ্রাফি

IMG20220730105025.jpg

নাগ চম্পা ফুলের সাথে আমরা সবাই কম বেশি অনেক পরিচিত এবং এই ফুলের সৌন্দর্য অনেক ভালো লাগে আমার কাছে। নাগ চম্পা ফুল গুলো সাদা রঙের হয়ে থাকে, যার কারণে এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই ফুলগুলোকে অনেকের নাগ চম্পা ফুল বলে থাকে আবার অনেকে নাকচাঁপা ফুল বলে থাকে। এই ফুল গুলো দেখতে অনেকটা কাঠগোলাপ ফুলের মত। এই ফুলটির ফটোগ্রাফি করার পর তার সৌন্দর্য অনেক ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করা যাক। এই সুন্দর ফুলের ফটোগ্রাফিটি ও আমি নার্সারি থেকে করেছি।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

IMG20220627124621.jpg

প্রাকৃতিক দৃশ্য আমাদের সবার খুবই পছন্দের এবং প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ কম পাওয়া যাবে। প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মনটা যেমন ফ্রেশ হয়, তেমনি মন খারাপ থাকলে ভালো হয়ে যায়। আমি বেশিরভাগ সময় প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য বেরিয়ে পড়ি, কারণ প্রাকৃতি আমার সবথেকে বেশি পছন্দের। সবুজ শ্যামল প্রাকৃতি দেখলে আর আসতে ইচ্ছে করে না সেখান থেকে। কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে একটা জমিনের মধ্যে ঘুরাঘুরি করার জন্য গিয়েছিলাম বিকেল বেলায় হাঁটতে হাঁটতে। ওখানকার দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছিল তাই ফটোগ্রাফিটা করেছিলাম।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

আপনি ভাইয়া অসাধারণ কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করলেন। অবশ্য আজ নয় সব সময় ই দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেন।যা খুব ভালো লাগে। আজ এতো সুন্দর গোধুলি বিকেলের ফটোগ্রাফি, রঙধনুর ফটোগ্রাফি শেয়ার করলেন খুব ভালো লাগলো দেখে।ফুলের কথা আর কি বলবো।ফুল তো এমনিতেই সুন্দর। আপনার করা ফটোগ্রাফিতে ফুল গুলো অনেক বেশি জীবন্ত মনে হচ্ছে।

 3 years ago 

ঠিক বলেছেন ফুল এমনিতেই সুন্দর। ফুলের কথা কি বলা যায় এটা নিজেই ভেবে পাইনা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

তুমি আজকেও অসাধারণ এবং চমৎকার ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছ, যেগুলো দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। তোমার করা প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্য জাস্ট অসাধারণ ছিল। আমি তো এই ফটোগ্রাফিগুলো যত দেখছিলাম, ততই হারিয়ে যাচ্ছিলাম সেই ফটোগ্রাফি গুলোর মাঝে। বর্ণনার মাধ্যমে প্রত্যেকটা ফটোগ্রাফি শেয়ার করেছ দেখে, সেগুলোর সম্পর্কে অনেক কিছু জানতে পেরে ভালো লাগলো।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে তুমি মুগ্ধ হয়েছো জেনে আনন্দিত হলাম। পরবর্তীতে ও চেষ্টা করব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

 3 years ago 

আপনিও দেখছি ভাইজান আজকে আমার মত ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন। শুক্রবারের দিনটা আমার খুব ভালো লাগে যেকোনো ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হতে। বিশেষ করে বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি। যাইহোক আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন দেখে আমি অনেক খুশি।

 3 years ago 

এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে নাক চম্পা ফুলের ফটোগ্রাফি এবং রংধনুর ফটোগ্রাফি খুব ভালো লেগেছে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছেও নাগ চম্পা এবং রংধনুর ফটোগ্রাফি ভালো লেগেছিল।

 3 years ago 

ওয়াও!!!অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রংধনু এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রংধনু এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 3 years ago 

গোধূলি বিকেল বেলা, প্রাকৃতিক দৃশ‍্য নাগচম্পা রংধনু এবং অন‍‍্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। আপনার ফটোগ্রাফি গুলো আমার বরাবরই বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে বরাবরই ভালো লাগে এটা জেনে সত্যি অনেক আনন্দিত হলাম ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি বরাবরই দারুণ হয় ভাইয়া 👌। অনেকদিন পর রংধনু দেখলাম ☘️। খুব ভালো লাগলো দেখে। আগে দেখতাম বৃষ্টির পর যখন রোদ উঠতো তখন। সবগুলো ফটোগ্রাফি ভাল ছিল ভাইয়া 🦋

 3 years ago 

অনেকদিন পর রংধনু দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62847.89
ETH 1686.36
USDT 1.00
SBD 0.42