জেনারেল রাইটিং:- "জীবনের জন্য নিঃশ্বাস, আর সম্পর্কের জন্য বিশ্বাস খুবই প্রয়োজন।"

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 4 এপ্রিল ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000106508.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আমাদের প্রত্যেকেরই জীবনের জন্য নিঃশ্বাস টা সবথেকে বেশি প্রয়োজনীয়, এমন কি গুরুত্বপূর্ণ। নিশ্বাস যদি একবার বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের জীবনটাই শেষ। আমরা চিরকালের জন্য চলে যাব না ফেরার দেশে। আর ঠিক এরকম ভাবেই একটা সম্পর্কের জন্য বিশ্বাস থাকাটা সবথেকে বেশি প্রয়োজনীয়। যদি বিশ্বাস না থাকে, তাহলে একটা সম্পর্ক কখনোই টিকে থাকতে পারবেনা। যে সম্পর্কে বিশ্বাস নেই, সেই সম্পর্কটা দুইদিনও টিকে না বলে আমি মনে করি। বিশ্বাসের কারণে একটা সম্পর্ক ভেঙে যায় নিমিষেই। আর এই জন্য একটা সম্পর্কের জন্য বিশ্বাসটা খুবই প্রয়োজন।

প্রথমে আসি জীবনের জন্য নিঃশ্বাস গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়েই। মনে করেন একজন মানুষ বেঁচে আছে আর সেই মানুষটার যদি হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন সে মারা যাবে। একটা মানুষ যদি মরে যায় তাহলে কখনোই আর ফিরে আসে না। মানুষের বেঁচে থাকার জন্য নিঃশ্বাস খুবই প্রয়োজনীয়। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলতে ও ভয় করে। একজন মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে যে কোন সময়। আর সেই মুহূর্তে সেই মানুষটার মৃত্যু। নিঃশ্বাস যদি বন্ধ হয় তাহলে একটা মানুষ বাঁচবেই বা কি করে। তাইতো আমাদের প্রত্যেকের জীবনেই নিঃশ্বাসটা খুব জরুরী। আর এই নিশ্বাস এর কারণে ওই মানুষটাও বেঁচে আছে ঠিক আমাদের মতই।

এবার আসা যাক সম্পর্কের জন্য বিশ্বাস খুব জরুরী এটা নিয়ে। আমাদের জীবনে অনেক মানুষ আসে যাদের সাথে আমাদের অনেক রকমের সম্পর্ক হয়। একটা ফ্যামিলিতে যেমন আমার সম্পর্কটা এক রকম, তেমনি বাহিরেও এরকম অনেক মানুষ রয়েছে যাদের সাথে আমার সম্পর্ক এক এক রকমের। প্রথমেই আসি বন্ধুত্বের সম্পর্ক নিয়ে। আমরা যদি কারো সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলি, তাহলে সে সম্পর্ক টিকে থাকবে ঠিকই, কিন্তু অবশ্যই বিশ্বাসটা থাকতে হবে একে অপরের প্রতি অনেক বেশি। যদি সেই বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনরকম বিশ্বাস না থাকে, তাহলে সেই সম্পর্কটাও থাকবে না। কারণ বিশ্বাস ছাড়া কোন সম্পর্কই হয় না।

ভালোবাসার সম্পর্কের মধ্যেও এরকমটাই। দুইজন মানুষের মধ্যে যদি বিশ্বাস না থাকে, তাহলে ভালোবাসার সম্পর্কটা বেশিদিন টিকে থাকবে না। ধরুন একজন আরেকজনকে অনেক বেশি সন্দেহ করে। সন্দেহ করার মূল কারণটাই হচ্ছে অন্যজনের প্রতি তার কোন বিশ্বাসই নেই। তাই তো সে আরেকজনকে সন্দেহ করে। বিশ্বাস যদি থাকতহ তাহলে কখনোই সে সন্দেহ করত না, তার ভালোবাসার মানুষটার উপরে। আর সন্দেহের কারণে আস্তে আস্তে তাদের সম্পর্কটা নষ্ট হতে থাকে। আর একসময় সম্পূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র বিশ্বাসের জন্য। তাই ভালোবাসার সম্পর্কে বিশ্বাস থাকাটা সবথেকে বেশি প্রয়োজনীয়।

এরকম অনেক সম্পর্ক রয়েছে। যেমন ভাই বোন এর সম্পর্ক, বাবা-মায়ের সম্পর্ক, আত্মীয়-স্বজনদের সাথে নানা রকমের সম্পর্ক। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই বিশ্বাসটা বেশি প্রয়োজনীয়। আর তাই একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, এমনকি একটা সম্পর্ক সবসময়ই ভালো থাকার জন্য, সবার মধ্যেই বিশ্বাসটা থাকতে হবে। একে অপরের প্রতি বিশ্বাস থাকলে কখনোই একটা সম্পর্ক ভেঙে যাবে না আর আমিও সব সময় এটাই চেষ্টা করি সবার উপরে বিশ্বাস রাখার। বিশেষ করে যে কোন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাসটা রাখার চেষ্টা করি। আর আমি এটা আপনাদেরকেও বলবো, জীবনের জন্য নিঃশ্বাস থাকা প্রয়োজনীয়। আর সম্পর্কের জন্য বিশ্বাসটা রাখবেন সব সময়। তাহলেই দেখবেন কারো সাথে কোন রকম সম্পর্ক নষ্ট হবে না। আজ এই পর্যন্তই লিখলাম। পরবর্তীতে অন্য কিছু নিয়ে হাজির হব।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক্স আপনি শেয়ার করেছেন দেখে অনেক ভাল লাগলো। একটা মানুষকে বেঁচে থাকার জন্য তার নিঃশ্বাসের প্রয়োজন হয়। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন সবকিছু শেষ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা মানুষের সম্পর্ক টিকে থাকার জন্য সুন্দর বিশ্বাসের দরকার হয়। যখন একবার বিশ্বাস হারিয়ে যায় তখন সে সম্পর্কটা সুন্দর থাকে না। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

বেঁচে থাকার জন্য মানুষের অবশ্যই নিঃশ্বাস প্রয়োজন। নিঃশ্বাস না থাকলে মানুষ নিমিষেই মরে যাবে। আজ সম্পর্কের জন্য বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্কটাও টিকে থাকে না।

 2 years ago 

দুটোই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সম্পর্কের জন্য যেমন বিশ্বাস প্রয়োজন তেমন করে আমাদের জীবনের জন্য নিঃশ্বাস প্রয়োজন। আমরা কিন্তু দুটোর একটি ছাড়াও চলতে পারি না। আর চলতে পারবোও না। সম্পর্কের মাঝে যদি বিশ্বাস নাই থাকে তাহলে তো সেই সম্পর্ক টিকে থাকে না। আবার দেহে নিঃশ্বাস না থাকলে আমরাও বেচেঁ থাকতে পারবো না। তেমন দারুন লিখেছেন।

 2 years ago 

হ্যাঁ আপু নিঃশ্বাস আর বিশ্বাস দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

 2 years ago 

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজ পোস্টে লিখেছেন ভাইয়া। নিঃশ্বাস এবং বিশ্বাস দুটোই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিঃশ্বাস ছাড়া যেমন বেঁচে থাকা সম্ভব নয় তেমন বিশ্বাস ছাড়া একটা সম্পর্ক বেঁচে থাকে না। যেকোনো সম্পর্কে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ নিশ্বাস ছাড়া জীবন বাঁচে না, আর বিশ্বাস ছাড়া সম্পর্ক বাঁচে না।

 2 years ago 

নিঃশ্বাস এবং বিশ্বাস দুটো কিন্তু খুব জরুরী। আর এই দুইটা না থাকলে একটা সম্পর্ক যেমন থাকবে না, তেমনি আমাদের জীবনটাও থাকবে না। নিঃশ্বাসের কারণেই আমরা বেঁচে আছি, আর বিশ্বাসের কারণে আমাদের যে সম্পর্ক গুলো আছে সেগুলো টিকে আছে এখনো পর্যন্ত। কোন সম্পর্কে যদি বিশ্বাস না থাকে তাহলে সে সম্পর্কটা বেশিদিন কখনোই টিকে থাকবে না। তুমি যে কথাগুলো এখানে উল্লেখ করেছ এগুলো একেবারে সত্যি ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমার লেখাটা। সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছো বিশ্বাসের কারণেই এখনো অনেক সম্পর্ক টেকে রয়েছে। তবে অনেক সম্পর্ক বিশ্বাসের জন্যই ভেঙে যাচ্ছে তাই সম্পর্কের মধ্যে বিশ্বাসটা থাকা বেশি জরুরী।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বর্তমান কালে এই সন্দেহের কারণেই বেশিরভাগ সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় । একে অপরকে কেউ বিশ্বাস করতে চাই না। একটা সম্পর্ক বেশিদিন টিকে রাখতে হলে বিশ্বাস রাখাটা জরুরি। আপনি চমৎকার কিছু বাস্তবিক কথা লিখেছেন।

 2 years ago 

ঠিক কথা বলেছেন, একটা সম্পর্ক বেশি দিন টিকে থাকতে হলে বিশ্বাস রাখাটা খুবই জরুরী।

 2 years ago 

আসলে সত্যিই সম্পর্কটা বিশ্বাসের উপর নির্ভর করে। আসলে বিশ্বাস যদি না থাকে কোন সম্পর্ক টিকে থাকে না এইটাই প্রাকৃতিক সত্য। বিশ্বাসের উপর নির্ভর করে সম্পর্ক তৈরি হয়। বেশ সুন্দর বেশি আমাদের মাঝে মাঝে তুলে ধরেছেন। জীবনের জন্য নিঃশ্বাস, আর সম্পর্কের জন্য বিশ্বাস খুবই প্রয়োজন আমাদের। এতো সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঠিক করেছেন সম্পর্ক বিশ্বাসের উপরেই নির্ভর করে। আমার পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া বেঁচে থাকার জন্য নিশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস দরকারী। একজন মানুষ বেঁচে থাকে নিশ্বাসের কারণে। নিশ্বাস বন্ধ হলে যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনি একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সম্পর্ক টেকে না।দুটোই মানুষের জীবনে খুব জরুরী। ধন্যবাদ ভাইয়া চমৎকার বাস্তব কথা গুলো লিখে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

নিঃশ্বাস বন্ধ হলে যেমন মানুষ বাঁচে না। তেমনি বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্ক টিকে থাকে না।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে আমাদের জীবনের জন্য নিঃশ্বাস প্রয়োজন এবং সম্পর্কের জন্য বিশ্বাস প্রয়োজন। আসলে সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। আমরা যদি কাউকে বিশ্বাস না করি তাহলে সেই সম্পর্ক বেশিদিন টিকবে না। এই বিশ্বাসের দ্বারাই আমরা অনেক ধরনের কাজকর্ম সম্পাদন করে থাকি। যা কাগজে কলমে করার প্রয়োজন হয় না। আর এই বিশ্বাস যদি একবার ভেঙ্গে যায় তাহলে সে সম্পর্কে আর কোনোভাবেই টিকে থাকে না। এই সম্পর্ক যখন একবার ভেঙে যায় তখন সে সম্পর্ক জোড়া দেওয়া একেবারে কষ্টসাধ্য হয়ে যায়। কারণ একবার যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলা হয় তাহলে সেই বিশ্বাস আর কখনোই জোড়া দেওয়া সম্ভব না৷ এই বিশ্বাস আবার কখনোই পূরণ হওয়ার নয়৷

 2 years ago 

হ্যাঁ, বিশ্বাস চলে গেলে সেই বিশ্বাসটা জোড়া দেওয়া সম্ভব হয় না একেবারে। আপনার কথাগুলো খুব ভালো লেগেছে। অনেক সুন্দর করে মন্তব্যটা করেছেন আপনি।

 2 years ago 

আপনিও খুবই সুন্দর একটি পোস্ট লিখেছেন

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.96
ETH 1697.69
USDT 1.00
SBD 0.38