"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৮ || ফ্রুটস মিল্ক ডেজার্ট রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG_20240521_213433.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি। এমনিতে রেসিপি পোস্ট আমার কাছে ভীষণ ভালোই লাগে। তবে এবারের প্রতিযোগিতা টা দেখে আরও ভীষণ ভালো লাগলো। আমি মনে করি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই হচ্ছে ভিন্ন কিছু।

IMG-20240521-WA0030.jpg

যেটা থেকে আমরা প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা নিতে পারি। আর এই জন্য আমি মনে করি নতুন নতুন রেসিপি গুলো খেতেও পারি। যেহেতু এখন প্রচুর পরিমাণে ফল পাওয়া যাচ্ছে, এমনকি গরমের সময় পারফেক্ট একটা রেসিপি দেওয়া হয়েছে। এজন্য আমি ভাবলাম সুন্দর একটা রেসিপি তৈরি করবো। আসলে ডেজার্ট আইটেম গুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডেজার্ট আইটেমের মধ্যে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু অনেক বেশি মজা হয়।

IMG-20240521-WA0035.jpg

তার জন্য আমি এখানে কয়েক রকমের ফল এবং দুধ নিয়েছি তৈরি করার জন্য ‌‌। তবে পাকা পেঁপে আমার ভীষণ পছন্দের একটা ফল। এজন্য আমি এই রেসিপির জন্য পাকা পেঁপে, আম আঙ্গুর এবং আনার নিয়ে নিয়েছি। এই সবগুলো দিয়ে আমি রেসিপিটি তৈরি করার চেষ্টা করছি। এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার আমার তৈরি রেসিপিটি ভালো লাগবে।

IMG-20240521-WA0028.jpg

উপকরণ

উপকরণপরিমাণ
পাকা পেঁপে১ টা
আঙ্গুরকয়েকটি
আনার১ টা
আম১ টা
দুধপরিমাণমতো
আগার আগার পাউডার১ চামচ
চিনিপরিমাণমতো
লবনপরিমাণমতো

IMG_20240521_211119.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি পাতিল এর মধ্যে লিকুইড দুধ দিয়ে এরপর চুলায় বসিয়ে দিলাম। এইভাবে আমি দুধটাকে কিছুক্ষণ জ্বাল করে নিবো।

IMG_20240521_211210.jpg

ধাপ 2️⃣

এরপর আমি একটি কাপের মধ্যে কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিলাম। এরপরের মধ্যে আগার আগার পাউডার মিশিয়ে নিলাম। এরপরে এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি দুধে চিনি এবং লবন দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নিবো।

IMG_20240521_211223.jpg

ধাপ 3️⃣

এই মিশ্রণটা একটু ঘন হয়ে গেলে এরপর দুইটা গ্লাসে নিয়ে নিলাম। গ্লাসটাকে একটি বাটিতে একটু বাঁকা করে রেখে দিলাম। এভাবে এগুলোকে ঠান্ডা করে নিবো।

IMG_20240521_211258.jpg

ধাপ 4️⃣

এরপরে আমি আমগুলোকে টুকরো করে কেটে নিলাম। এরপর আঙ্গুর গুলো কেউ টুকরো করে কেটে নিলাম। এরপর আনার গুলো নিয়ে নিলাম।

IMG_20240521_211325.jpg

ধাপ 5️⃣

এরপর আমি গ্লাসের ভেতরে প্রথমে আনার গুলো দিয়ে দিলাম। এর উপরে আমের টুকরো এবং আঙ্গুরের টুকরোগুলো দিয়ে দিলাম।

IMG_20240521_211348.jpg

ধাপ 6️⃣

এরপর আমি পাকা পেঁপে টাকে চামচ দিয়ে পুরোটা একটা বাটিতে নিয়ে নিলাম। এই পেঁপে টা একদম পাকা ছিল।

IMG_20240521_211413.jpg

ধাপ 7️⃣

এরপর আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরমধ্যে আমি পাকা পেঁপে গুলো দিয়ে দিলাম। এরপরের মত আমি চিনি এবং লবণ দিয়ে দিলাম।

IMG_20240521_211432.jpg

ধাপ 8️⃣

এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিলাম। এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20240521_211445.jpg

ধাপ 9️⃣

এরপর আমি চুলে থেকে নামিয়ে এগুলোকে গ্লাসের উপরের অংশে দিয়ে দিলাম।

IMG_20240521_211458.jpg

ধাপ 1️⃣ 0️⃣

এরপর এর উপরে আবারও আনার, আমের টুকরো এবং আঙ্গুর দিয়ে দিলাম। এরপর ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিবো

IMG_20240521_211511.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240521-WA0035.jpg

IMG-20240521-WA0030.jpg

IMG-20240521-WA0026.jpg

IMG-20240521-WA0042.jpg

IMG-20240521-WA0039.jpg

IMG-20240521-WA0036.jpg

IMG-20240521-WA0038.jpg

IMG-20240521-WA0034.jpg

IMG-20240521-WA0044.jpg

IMG-20240521-WA0043.jpg

IMG-20240521-WA0033.jpg

IMG-20240521-WA0027.jpg

IMG-20240521-WA0031.jpg

IMG-20240521-WA0037.jpg

IMG-20240521-WA0028.jpg

আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

"নিজেকে নিয়ে কিছু কথা"

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

Banner.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

বাহ কি অপরূপ সুন্দর একটি দেখলাম রেসিপি করলাম। সবচেয়ে বেশি ভালো লাগলো আপনি এত সুন্দর ভাবে গ্লাসের মধ্যে সাজিয়েছেন সেটা দেখে যে কারোর চোখ ধাঁধিয়ে যাবে। আপনার এই রেসিপিটি দেখেও মনে হচ্ছে খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আসলে মজাদার রেসিপি গুলো দেখি কিন্তু কেমন যেন আকর্ষণই মনে হয়। আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনার ডেজার্ট তৈরির রেসিপি টা।

 2 years ago 

আমার নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খেতে যেমন ভালো লেগেছে তেমনি আপনাদের মাঝে শেয়ার করেও। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে বিভিন্ন ফলের ডেজার্ট গুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই ডেজার্ট আইটেমটাও কিন্তু ভীষণ ভালো লেগেছিল খেতে। বিশেষ করে পাকা পেঁপে আমার অনেক পছন্দের। তার সাথে আবার দুধের স্বাদ, সব মিলিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। সত্যি এই রেসিপিটা অনেক ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ খাওয়াটাই খুব ভালো ছিল। আমার খুবই পছন্দ হয়েছিল। সুন্দর মন্তব্যটি করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ফ্রুটস মিল্ক ডেজার্ট রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আর এই রেসিপি আমার কাছে একদম ইউনিক লেগেছে। আপনি খুবই সুন্দর একটি রেসিপি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন।দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

অনেক বেশি ভালো লেগেছে ভাই আমার নিজের কাছেও। খেয়েছি অনেক মজা করে। জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন বলে। বেশ দারুণ হয়েছে আপনার এই বিভিন্ন ফলের সুন্দর রেসিপি দেখে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আশা করি বেশ ভালো একটি পর্যায়ে থাকবেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভাই। আপনার মন্তব্যটি অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আরে বাপ রে বাপ একেবারে এমন একটি রেসিপিই করলেন প্রতিযোগিতার জন্য। যা কিনা চোখ আর পেটে জ্বালা ধরিয়ে দিলো। দেখেই তো বুঝা যাচ্ছে যে আপনি বেশ সময় নিয়ে আজকের রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে রেসিপিটিকে বেশ সুস্বাদুও মনে হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন অনেক বেশি সুস্বাদু হয়েছে। অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। ভুল হয়েছে আপনার জন্য কিছু পাঠিয়ে দেওয়া দরকার ছিল। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই মজাদার ফ্রুট ডেজার্ট রেসিপি শেয়ার করেছেন। আমার তো আপনার উপস্থাপনা দেখেই খুব খেতে ইচ্ছে করছে। বিভিন্ন ফল দিয়ে তৈরি ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। গরমের মধ্যে এমন ডেজার্ট খেতেই বেশি ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খাওয়ার আগে বললে তো আপনার জন্য কিছু পাঠিয়ে দিতাম আপু 😀

 2 years ago (edited)

আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা মানে বিভিন্ন ভিন্ন কিছু দেখতে পাওয়া। প্রতিবারের মতো এবারের কনটেস্টেও বেশ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক রেসিপি দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই সাথে আপনার মাধ্যমেও বেশ ইউনিক একটি রেসিপি আমরা দেখতে পেলাম। আরে হ্যাঁ এটা ঠিক বলেছেন প্রতিযোগিতার মাধ্যমে বেশ ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করা যায় এবং নিজের বানানো জিনিস গুলো নিজেরাই উপভোগ করা যায়। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই ইউনিক ফ্রুটস মিল্ক ডেজার্ট রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ভাই ইউনিক কিছু তৈরি করার জন্য। ঠিক বলেছেন আমাদের কমিউনিটিতে অনেক ভিন্ন কিছু তৈরি করা হয়। তার মধ্যে অন্যতম হলো প্রতিযোগিতা।

 2 years ago 

আপনাকে সাদরে অভিনন্দন জানাচ্ছি এবারের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। কনটেস্ট উপলক্ষে একদম ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপনি। পেঁপে সত্যি বলতে আমারও অনেক বেশি প্রিয় একটি ফল। আমের কথা নাইবা বললাম। আম আমার কাছে এতটাই প্রিয় বলে বোঝাতে পারবো না। সে যাইহোক আপনার তৈরি করা ফুড ডেজার্ট টি যে কেউ দেখে একবার হলেও খাওয়ার ইচ্ছা পোষণ করবে আমিও তার ব্যতিক্রম নই। অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া আপনার ফুড রেজাল্ট রেসিপি। আশা করছি কনটেস্ট ছাড়াও আপনি এরকম ইউনিক রেসিপিগুলো আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ভাই অনেক কিছু তৈরি করার জন্য। কিন্তু আপনার মত বটে আমার অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64478.70
ETH 1864.68
USDT 1.00
SBD 0.38