ডাই : " এসো নিজে করি " রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 8.4.24 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240403-WA0005.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। আর আমি ও রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করার চেষ্টা করি, কারণ এই কাজটা আমার অনেক বেশি পছন্দের। এরকম ওয়ালমেট গুলো তৈরি করার পর এগুলো যদি দেয়ালে লাগানো হয়, তাহলে ঘরের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। আর এইজন্য আমি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করার চেষ্টা করি। বিশেষ করে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করার বেশি চেষ্টা করি। অনেক সময় নিয়ে এই ওয়ালমেট তৈরি করেছিলাম। তৈরি করার পর যখন এটা দেয়ালে লাগিয়েছিলাম, তখন দেখতে অনেক বেশী সুন্দর লাগছিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করার পদ্ধতি।

IMG-20240403-WA0008.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে ফুলের মত করে এটা তৈরি করে নিলাম।

IMG_20240403_123027.jpg

ধাপ 2️⃣

এভাবে আরো বিভিন্ন কালারের রঙিন কাগজ নিয়ে এরকম ভাবে অনেক সুন্দর করে ফুল তৈরি করে নিলাম।

IMG_20240403_123051.jpg

ধাপ 3️⃣

এরপর এগুলো একটার সাথে একটা গাম দিয়ে অনেক সুন্দর করে জোড়া লাগাতে লাগলাম।

IMG_20240403_123101.jpg

ধাপ 4️⃣

এভাবে সবগুলো অনেক সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240403_123133.jpg

ধাপ 5️⃣

এরপর গোলাপী কালার দিয়ে একটা ফুল তৈরি করে ফুলটা জোড়া লাগিয়ে নিলাম। তারপর একটি পুঁতি বসিয়ে দিলাম।

IMG_20240403_123153.jpg

ধাপ 6️⃣

তারপর আরেকটা রঙিন কাগজ নিয়ে চিকন চিকন ভাঁজ করে একপাশ জোড়া লাগিয়ে নিলাম। এভাবে অনেকগুলো তৈরি করে নিলাম।

IMG_20240403_123212.jpg

ধাপ 7️⃣

তারপর কালো কালারের রঙিন কাগজ নিয়ে চিকন চিকন করে কয়েকটা কাগজ কেটে নিলাম।

IMG_20240403_123232.jpg

ধাপ 8️⃣

এরপর এই কাগজগুলো কালো কাগজগুলোর নিচের অংশে অনেক সুন্দর করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই এই ওয়ালমেট তৈরি করি। আশা করছি আপনারা পছন্দ করবেন।

IMG_20240403_123248.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240403-WA0005.jpg

IMG-20240403-WA0010.jpg

IMG-20240403-WA0009.jpg

IMG-20240403-WA0004.jpg

IMG-20240403-WA0008.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যখন এগুলো তৈরি করে দেয়ালে টাঙিয়ে রাখা যায়। কেননা এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার তৈরি ওয়ালমেট দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে। রঙিন কাগজের তৈরি এই ওয়ালমেট গুলো ঘরে দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য অনেক গুণবে বেড়ে যায় এটা একদম ঠিক কথা। ওয়ালমেট বানানোর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আপু এগুলো দেয়ালে লাগালে সৌন্দর্য বেড়ে যায়।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। এমন সুন্দর ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দর একটা ওয়ালমেট তৈরি করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কয়েকটি কালারের রঙিন কাগজ দেওয়াতে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য ‌

 2 years ago 

আমার তৈরি ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের ডাই পোস্টগুলো আমারও তৈরি করতে খুবই ভালো লাগে। আজকে এই ওয়ালমেট বেশি ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার নিজের কাছেও ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া প্রতি নিয়ত আপনি আমাদের মাঝে নতুন নতুন এবং সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে যাচেছন। আজও কিন্তু একটি নতুন পোস্ট শেয়ার করলেন। তাও আবার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। আপনার তৈরি করা ওয়ালমেটি দেখতে কিন্তু বেশ দারুন ছিল। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ওয়ালমেট খুব দারুণ ছিল শুনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া দেখতে অসাধারণ সুন্দর লাগছে। রঙিন কাগজ কেটে কিভাবে পর্যায়ক্রমে চমৎকার ওয়ালমেট তৈরি করা যায় সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি বর্ণনাটা তুলে ধরার জন্য। যেন যে কেউ ওয়ালমেট তৈরি করতে পারে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে সেটা দেখতে খুবই আকর্ষণীয় হয়। রঙ্গিন কাগজের তৈরি ওয়ালম্যাট টি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি খুবই চমৎকার ভাবে ওয়ালম্যাট টি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন।খুবই দারুণ লাগছে দেখতে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ওয়ালমেট সুন্দর হয়েছে এটা ভাবতেই ভালো লাগতেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38