ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB 23 আগষ্ট 2024 শুক্রবার ☑️
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
নদীর নৌকা ⛵
- নদীতে খুবই সুন্দরভাবে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখেই আমার অনেক বেশি ভালো লেগেছিল। মোটরসাইকেল দাঁড় করিয়ে সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিলাম। আসলে নৌকার ফটোগ্রাফি করতে আমি ভীষণ ভালোবাসি। যখনই আমি নদী দেখতে যাই। এবং সুন্দর সুন্দর নৌকা দেখি তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। একসাথে অনেকগুলো নৌকা বেঁধে রাখে এমন ছবি তোলা সব সময় যায় না। এমন জায়গার অবস্থাও খুব কম থাকে। আমি যখন এই ছবিটি তুলেছি আমার অনেক বেশি ভালো লেগেছিল। যার কারণে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের সবার কাছেও অনেক বেশি ভালো লাগবে।
নদী
- আজ আমি খুবই চমৎকার একটি নদীর ফটোগ্রাফি করেছি। নদীর ফটোগ্রাফি করতে আমি ভীষণ ভালোবাসি। যার কারণে প্রায় সময় নদীর ফটোগ্রাফি করে থাকি। কিছুদিন আগে নদী দেখতে গিয়েছিলাম হঠাৎ করেই দেখলাম জোয়ার এসে গিয়েছে। জোয়ার দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। জোয়ার দেখলে নদীর বুকটা অনেক বেশি সুন্দর দেখায়। যেন নদীর সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যায়। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই এই জোয়ার এসে গিয়েছিল। আমার ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
প্রাকৃতিক দৃশ্য
- খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে এবং দেশের ফটোগ্রাফি করতে অনেক বেশিই ভালো লাগে। যার কারণে আমি সব সময় প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আসলে সুপারি গাছ যখন নীল আকাশের পাশ দিয়ে দেখা যায় তখন অনেক বেশি সুন্দর দেখায়। কিছুদিন আগে একজন বড় ভাইয়ের মোটরসাইকেল করে যাচ্ছিলাম। দূর থেকে সুপারি গাছটি দেখেছি। তখন আমি এ ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আপনাদের সবার কাছে ও ফটোগ্রাফিটি অনেক ভালো লাগবে।
সূর্য এবং গন্ধরাজ
- গন্ধরাজ ফুল আমাদের সবারই খুব পরিচিত এবং পছন্দের একটি ফুল। গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে হঠাৎ করেই সূর্যটা দেখতে পেলাম। আর যখন সুন্দর ভাবে ফটোগ্রাফি করে নিলাম তখন ভীষণ ভালো লাগলো। সূর্যের ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালবাসি বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি । আসলে এ ধরনের ছবিগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। যার কারণে সব সময় আমি এ ধরনের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
অ্যাস্টার ফুল
- এই ফুলটির সাথে আমি পরিচিত নয়। কিন্তু খুবই চমৎকার একটি ফুল। এমনিতেই বেগুনি কালারের ফুলগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আসলে এ ফুলটির নাম হল অ্যাস্টার ফুল । আসলে এই ফুলটির নামটি আমি গুগল থেকে সংগ্রহ করেছি। আমি যখন ইউনিট কোন ফুলের ফটোগ্রাফি করে থাকি তখন গুগল থেকে নাম সংগ্রহ করে থাকে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে তখন। এই ফুলটি আরো কয়েকটি জাত আমি দেখেছি। এবং কয়েকটি জাত দেখেছি ভিন্ন কালারের, দেখতে অনেক বেশি সুন্দর। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
ডালিয়া ফুল
- খুবই চমৎকার একটি গোলাপী কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছে। ডালিয়া ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। এ ফুলটির পাপড়ি গুলো দেখতে অনেক বেশি সুন্দর। আমি যখনই যে কোন জায়গায় ডালিয়া ফুল থেকে তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রায় অনেক বড় আকারের হয়ে থাকে ডালিয়া ফুল। বিশেষ করে আমি যখন ডালিয়া ফুলের পাপড়ি গুলো দেখি এবং হাত দিয়ে ধরি তখন অনেক বেশি কোমল মনে হয়। আসলে এই ফুলটির ফটোগ্রাফি করার সময় আমি একটু পাশ থেকে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
Camera 📸 Samsung S23 Ultra
Location
বিঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>



বরাবরের মতো অসাধারণ ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। কোনটা রেখে কোনটার কথা বলব সেটাই বুঝতে পারছি না। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নদী নৌকার ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সব মিলিয়ে বেশ দারুন ক্যাপচার করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি আরো বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
এরকম সুন্দর ফটোগ্রাফি করতে পেরে আমার কাছেও ভালো লাগছে। আমার ফটোগ্রাফি দেখে এত সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিল অসাধারণ। কোনটা রেখে কোনটাকে ভালো বলবো সেটার ভাষা হারিয়ে ফেলেছি। তবে নদী নৌকা সহ সূর্য ও গন্ধরাজ ফুল টা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সব মিলিয়ে পোস্টটি দারুন ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি সবগুলো ফটোগ্রাফি সুন্দর ভাবে করার জন্য। ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলোর মধ্যে নদীর ফটোগ্রাফি আর প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো।
নদীর ফটোগ্রাফি আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে পেয়ে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম।
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু অসাধারণ রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ চমৎকার ছিল। আসলে ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আমি ফুলের দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি ফুলের ফটোগ্রাফি দেখে চোখ ফেরাতে পারছিলেন না শুনে ভালো লাগলো।
তোমার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। তোমার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। যেগুলো দেখে এক নজরে তাকিয়ে ছিলাম। কোন ফটোগ্রাফিটার প্রশংসা একটু বেশি করবো এটাই আমি বুঝতে পারছি না। কারণ সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব দারুন লেগেছে দেখতে। আমার কাছে নদীর ফটোগ্রাফি, সূর্য ও গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি সুন্দর লেগেছে দেখতে।
আমার ফটোগ্রাফি দেখে আপনি এক নজরে তাকিয়ে ছিলেন এটা ভাবতেই তো ভালো লাগছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।
বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করলেন। যা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আপনার আজও প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে নদী আর নদীর ঢেউ আমার অনেক ভালো লাগে। সূর্যের মাঝে গন্ধরাজ ফুলটিও কিন্তু আপনার দক্ষ ফটোগ্রাফির মাঝে সুন্দর করে ধারন করেছেন। সব মিলে আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে চমৎকার লেগেছে ভাইয়া।
আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব আনন্দিত হলাম।
আপনার ফটোগ্রাফি পোস্ট মানেই ফার্স্ট ক্লাস। দুর্দান্ত সব ফটোগ্রাফি করেন আপনি। ঠিক আজকেও অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি মানে ফার্স্ট ক্লাস এটা শুনে তো ভালো লাগছে।
আপনার ফটোগ্রাফি পোস্টটি খুব ভালো লাগলো ভাইয়া।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
দক্ষতা এবং ধৈর্যের সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি।
যদি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে উপভোগ করতে পারি দারুণ ভালো লাগে। কারণ আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফুলের ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অসাধারণ ছিল। ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া নদীর পানির দৃশ্য গুলো খুবই সুন্দর দেখাচ্ছে।
ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন, এটা ভাবতেই তো ভালো লাগছে অনেক বেশি।