আর্ট : ময়ূরের ম্যান্ডেলা আর্টsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ২৬ আগষ্ট 2k23 শনিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 08-23-2023 12.14_1.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে আর্ট ভালো লাগবে।

আজকে আমি অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছি। আজকেও আমি অনেক সুন্দর করে একটা ময়ূরের ম্যান্ডেলা অংকন করলাম। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করার চেষ্টা করি। আসলে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক বেশি সময়, ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। এই ম্যান্ডেলাটি অংকন করতেও আমার অনেক সময়ের প্রয়োজন হয়েছিল। আপনারা প্রত্যেক সপ্তাহে আমার ম্যান্ডেলাগুলো পছন্দ করেন। আর আপনাদের ভালো ভালো মন্তব্য ফেলে এই কাজগুলোর প্রতি উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। আমি উপস্থাপনার মাধ্যমে এই ম্যান্ডেলা আর্ট সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ম্যান্ডেলাটি অংকন করার উপস্থাপনা।

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা খাতার মধ্যে পেন্সিল দিয়ে ময়ূর এঁকে নিলাম।

IMG20230823111801.jpg

IMG20230823111801.jpg

ধাপ 2️⃣

এরপর কালো কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকা ময়ূর টি এঁকে নিলাম।

IMG20230823114112.jpg

IMG20230823114112.jpg

ধাপ 3️⃣

এরপর ময়ূরের পাখার ভেতরে ডিজাইন করে নিলাম এবং মাথার ভেতরে ডিজাইন করতে লাগলাম।

IMG20230823114434.jpg

IMG20230823114434.jpg

ধাপ 4️⃣

এভাবে ময়ূরের মাথার অংশে অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকে নিলাম।

IMG20230823114450.jpg

IMG20230823114450.jpg

ধাপ 5️⃣

এরপর নিচের অংশে থাকা তিনটি অর্ধ বৃত্তের ভিতরে ডিজাইন এঁকে নিলাম।

IMG20230823114945.jpg

IMG20230823114945.jpg

ধাপ 6️⃣

তারপরে অন্য অর্ধ বৃত্তগুলোর ভেতরে ফুলের ডিজাইন আঁকতে লাগলাম অনেক সুন্দর করে।

IMG20230823115406.jpg

IMG20230823115406.jpg

ধাপ 7️⃣

এভাবে অনেক সুন্দর করে প্রত্যেকটা অর্ধ বৃত্তের ভিতরে ডিজাইন অংকন করে নিলাম। এভাবে সম্পূর্ণ আর্ট শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

IMG20230823115746.jpg

IMG20230823120615.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 08-23-2023 12.14_1.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে ধৈর্য এবং মেধার প্রয়োজন।আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে চমৎকার চমৎকার সব ম্যান্ডেলা আর্ট শেয়ার করেন। ঠিক আজকেও তার ব্যতিক্রম নয়।আজকে আমাদের মাঝে চমৎকার একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন।যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ম্যান্ডেলা আর্ট করতে নিশ্চয়ই আপনার অনেক সময় লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ম্যান্ডেল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে ধৈর্য এবং মেধার প্রয়োজন হয় অনেক বেশি। আসলে আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে চমৎকার ম্যান্ডেলা আর্ট শেয়ার করার। হ্যাঁ ভাই অনেক সময় লেগেছে এটা করতে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই সুন্দর একটি ময়ূরের মেন্ডেলা আর্ট করেছেন আপনি। ময়ূর এমনিতে দেখতে অনেকটাই সুন্দর হয়ে থাকে। এই আর্টের মাধ্যমে যখন আপনি ময়ূর প্রকাশ করেছেন এর সৌন্দর্য যেন আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছে৷ এর প্রত্যেকটি ধাপ আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এই ধাপগুলো দেখে আমিও এরকম একটি আর্ট তৈরি করার চেষ্টা করব৷

 3 years ago 

অবশ্যই চেষ্টা করবেন আশা করছি আপনার আর্ট ও অনেক ভালো হবে। দেখার অপেক্ষায় থাকলাম আপনার আর্ট।

 3 years ago 

বেশ ধামাক্কা একটি ম্যান্ডেলা আর্ট আজ করেছেন ভাই। আপনার করা আজকের ম্যান্ডেলা আর্টটি সত্যিই কিন্তু নজরকারা হয়েছে। যদিও ম্যান্ডেলা আর্ট করা বেশ সময় সপেক্ষ। তবুও আজ আপনি বেশ সুন্দর ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন। আর মযূরের ম্যান্ডেলা আর্ট করে এর সুন্দর একটি উপস্থাপনও করেছেন।

 3 years ago 

আসলে ম্যান্ডেলাগুলো অঙ্কন করতে অনেক সময় লাগে, তবে মন থেকে এবং ভালোবেসে করলে তেমন কিছুই মনে হয় না।

 3 years ago 

পোষ্টের ভিন্নতা আনার জন্য মাঝেমধ্যে এরকম আর্ট করলে ভালই লাগে দেখতে। আমিও সুযোগ পেলে ম্যান্ডেলার আর্টগুলো করি। কিন্তু ম্যান্ডেলার আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার আজকের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। ভেতরে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে আরো ভালো লাগছে।

 3 years ago 

আপনিও সুযোগ পেলে ম্যান্ডেলা আর্ট করেন এটা জেনে ভালো লাগলো। ছোট ছোট ডিজাইনগুলোর কারণে আমার কাছেও দেখতে ভালো লেগেছে।

 3 years ago 

ময়ূরের ম্যান্ডেলাটি কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে। সাধারণের চাইতে ব্যতিক্রম একটি মেন্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।সুন্দর বর্ণনার পাশাপাশি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে সব সময় এই কামনা করি।

 3 years ago 

আসলে আমি চেষ্টা করেছি সাধারণের থেকে ব্যতিক্রম ভাবে এটি তুলে ধরার। আপনিও ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে ধন্যবাদ আপু।

 3 years ago 

তুমি সব সময় অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন কর। আমার কাছে অনেক ভালো লাগে তোমার করা ম্যান্ডেলা আর্ট। এই ম্যান্ডেলাটি অনেক সময় ব্যবহার করে এবং নিখুঁতভাবে অংকন করা হয়েছে যা দেখে বুঝতে পারছি। তুমি এর আগেও ময়ূরের অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছিলে, যেগুলো আমার খুব ভালো লেগেছিল। অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে সম্পূর্ণ আর্ট এবং ডিজাইনগুলো।

 3 years ago 

তোমার কাছ থেকে এরকম একটা প্রশংসামূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লেগেছে। আসলে আমি এর আগেও ময়ূরের ম্যান্ডেলা আর্ট অংকন করেছি। আমার কাছে ময়ূরের ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে।

 3 years ago 

ময়ূরের খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আপনি ময়ূরের পাখার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করেছেন।

 3 years ago 

আমার করা এই ম্যান্ডেলা আর্ট আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লেগেছে। আসলে বিভিন্ন রকম ডিজাইন করলে দেখতে ভালো লাগে। তাই বিভিন্ন রকম ডিজাইন করলাম।

 3 years ago 

ময়ূর এর অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া আপনি। আর্ট দেখতে তো অসাধারণ হয়েছে। পশুপাখির সঙ্গে ম্যান্ডেলা আর্ট খুবই ভালো মানায়। এই ম্যান্ডেলা গুলো দেখতে যতটা সহজ মনে হয় করাটা ততটাই কঠিন। ধন্যবাদ ভাইয়া এরকম ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা আপনি ঠিক বলেছেন পশু পাখির সঙ্গে ম্যান্ডেলা আর্ট খুবই ভালো মানায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38