ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB 12-1-24 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000060387.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

একটি লোক

20231026_150245.jpg

এই ফটোগ্রাফির মধ্যে একটা লোককে দেখা যাচ্ছে, যে কিছু মালামাল নিয়ে যাচ্ছে। লোকটা এই গাড়ি করে কিছু ময়লা আবর্জনা বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য কিন্তু প্রতিনিয়তই দেখা যায় রাস্তাঘাটে। এই দৃশ্যটা আমি দেখেছিলাম ফেনীতে। ফেনীতে যখন যাওয়া হয়েছিল তখন রিকশা থেকে এই দৃশ্যটা আমি দেখেছিলাম। একটা লোক এই ময়লা আবর্জনা গুলো নিয়ে যাচ্ছে গাড়ি করে। গাড়িটা অনেক বেশি ভারী হওয়ার কারণে লোকটা হেঁটে হেঁটে টেনে নিয়ে যাচ্ছে। যেহেতু এখন শীতকাল লোক টা কারনে অনেক বেশি ঠান্ডায় কাঁপছিল। আমি যখন এই দৃশ্যটা রিকশা থেকে দেখেছিলাম, সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি এটা ভালো লাগবে সবার কাছে।

মাকড়সার জাল

20231226_091357.jpg

এটা হচ্ছে অনেক সুন্দর মাকড়সার জালের ফটোগ্রাফি। যেটা আমি অনেক ভোরবেলায় করেছিলাম। শীতের সময় ভোর বেলায় কিন্তু এরকম ধরনের দৃশ্য অনেক বেশি দেখা যায়। সবকিছুর মধ্যেই তখন অনেক বেশি কুয়াশার ফোটা থাকে। ঠিক তেমনি এই ঘন মাকড়সার জালের মধ্যে ও ছোট ছোট পরিমাণের কুয়াশার ফোটা ছিল। যা দেখতে সরাসরি অনেক বেশি সুন্দর লাগছিল। কয়েকদিন আগে ভোর বেলায় আমি আমার ভাগ্নি এবং ছোট বোনকে নিয়ে ভোর বেলায় হাঁটতে বের হয়েছিলাম। তারা বলছিল হাঁটতে যাবে। তাই আমিও বললাম ঠিক আছে তাহলে আমিও যাব। এরপর তিনজনে অনেক দুষ্টামি করতে করতে আমাদের বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করছিলাম। আর আমাদের বাড়ির সামনে থেকে একটু গেলে অনেক বড় একটা জমি রয়েছে। সেখানে দেওয়ার পরে এটা দেখলাম তাই সঙ্গে সঙ্গে এটির ফটোগ্রাফি করলাম। এই ফটোগ্রাফিটা আশা করছি আপনাদের ভালো লাগবে।

বার্গার

20231026_184056.jpg

এটা হচ্ছে অনেক মজাদার এবং লোভনীয় বার্গারের ফটোগ্রাফি। বার্গার খেতে কমবেশি সবাই পছন্দ করে। আমার নিজের কাছেও বার্গার খেতে খুব ভালো লাগে। বেশ কয়েকদিন আগে ফেনীতে গিয়েছিলাম। আর সেখানেই এই বার্গার দেখেছিলাম। এই বার্গারটা দেখার পর তো আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছিল। যেভাবে সাজানো ছিল যে কেউ দেখলেই তার খেতে ইচ্ছে করবে। আমি নিজেও দেখে লোভ সামলাতে পারছিলাম না বলে একটা খেয়েছিলাম। এত সুন্দর ভাবে সাজানো ছিল যে, ফটোগ্রাফি না করে তো থাকতেই পারলাম না এই বার্গার গুলোর। আমি আশা করছি এই বার্গার গুলোর ফটোগ্রাফি টা আপনাদের সবার কাছেও অনেক বেশি ভালো লাগবে। কেমন লেগেছে এটা অবশ্যই বলতে ভুলবেন না।

পাতা বিহীন গাছ

20231226_090612.jpg

পাতাবিহীন গাছগুলো এমনিতেই অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এই ধরনের পাতাবিহীন গাছের ফটোগ্রাফি আমি এর আগেও অনেকবার করেছি। তবে এটা ছিল কুয়াশায় ঘেরা পাতাবিহীন গাছের ফটোগ্রাফি। কয়েকদিন আগে আমি আমার ভাগ্নি আর বোনের সাথে যখন হাঁটতে গিয়েছিলাম, তখন আমি এই পাতাবিহীন গাছটি দেখতে পেয়েছিলাম। কুয়াশার মধ্যে এই পাতাবিহীন গাছটা এত বেশি সুন্দর লাগছিল যে, সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি না করে তো আমি থাকতেই পারলাম না। আর এই জন্যই আমি খুব সুন্দর ভাবে চেষ্টা করেছি, পাতাবিহীন গাছের ফটোগ্রাফি করার। ফটোগ্রাফিটা করার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করা যাক।

শিশির ভেজা মাকড়সার জাল

20231226_090229.jpg

এটা হচ্ছে শিশির ভেজা অনেক সুন্দর মাকড়সার জালের ফটোগ্রাফি যেটা গাছের মধ্যে ছিল। এই মাকড়সার জাল খুব একটা বড় ছিল না। এই মাকড়সার জাল গাছের মধ্যে থাকার কারণে, এটার মধ্যে শিশিরের বড় বড় ফোটা পড়েছিল। যেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল। এখন যেহেতু শীতকাল তাই সব সময় না হলেও, মাঝেমধ্যে চেষ্টা করি ভোরবেলায় একটু বাহিরে বের হওয়ার। আমাদের ঘরের পেছনে একটা জমি রয়েছে, যেখানে আমি গত পরশুদিন ভোরবেলায় গিয়েছিলাম। সেখানেই ছোট একটা গাছের মধ্যে দেখি এই মাকড়সার জাল। আর মাকড়সার জালের মধ্যে খুব সুন্দর ভাবে শিশিরের বড় বড় ফোঁটা পড়ে রয়েছে। আর এই দৃশ্যটা দেখে মুগ্ধ হয়েছিলাম অনেক বেশি, তাইতো ফটোগ্রাফিটা করেছিলাম।

কলমি ফুল

20231226_091345.jpg

আমরা সবাই তো কলমি ফুলের সাথে নিশ্চয়ই অনেক বেশি পরিচিত। কলমি ফুল কিন্তু এমনিতে বেশিরভাগ জায়গায় দেখা যায়। গ্রামের দিকে সব জায়গায় কলমি ফুল দেখা যায়। আমার তো কলমি ফুল অনেক বেশি পছন্দের। গোলাপি এবং সাদা কালারের এই কলমি ফুল টা দেখলেই আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝেই ফটোগ্রাফি করার জন্য বের হয়ে থাকি। যদিও এই ফটোগ্রাফিটা খুব একটা ভোরবেলায় করিনি, তবুও কিন্তু এর আশেপাশে শিশির ছিল। সকাল ৯ টা অথবা দশটা হবে যখন আমি বাহিরে বের হয়েছিলাম, আশপাশ থেকে কয়েকটা ফটোগ্রাফি করার জন্য। হঠাৎ করে কিছু দূরে যাওয়ার পর জমিনের পাশে এই কলমি ফুল টা দেখেছিলাম, তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

তোমার করা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমি যত দেখি, আমার কাছে ততই অসম্ভব ভালো লাগে। কারণ সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ধরনের আকর্ষণীয় ফটোগ্রাফি গুলো করে থাকো। প্রত্যেকটা ফটোগ্রাফি যেমন অনেক সুন্দর ভাবে করেছ। তেমনি প্রত্যেকটা ফটোগ্রাফির বর্ণনা খুব সুন্দর করে তুলে ধরেছ। বার্গারের ফটোগ্রাফি বেশি লোভনীয় লাগতেছে কিন্তু। আর অন্যান্য সব ফটোগ্রাফি গুলো ও খুবই সুন্দর হয়েছে। সত্যি তোমার ফটোগ্রাফির প্রশংসা করা লাগে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো তুমি যত দেখ ততই ভালো লাগে শুনে খুশি হয়েছি। আসলেই বার্গারের ফটোগ্রাফি লোভনীয় লাগতেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার প্রতিটি ছবি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে প্রথম ছবিটা দেখে হৃদয় কেঁপে উঠলো। আসলে পুরুষ মানুষ তার পরিবারের জন্য কতটা পরিশ্রম করে এটা কল্পনার বাইরে। যাইহোক অন্যান্য ছবিগুলো অসাধারণ ক্যাপচার করেছেন। অনেক ধন্যবাদ ভাই অসাধারণ ছবিগুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার প্রতিটি ছবি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

ভাইয়া অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার মত এই ব্লগে কাজ শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার মাকড়সার জালে শিশির পরা ফটোগ্রাফি দুটো খুব ভালো লেগেছে আমার কাছে। সকালবেলায় শিশির পরা অবস্থায় যে কোন কিছুর ফটো দেখতে খুব ভালো লাগে। তাছাড়া এলোমেলো সবগুলো ফটোগ্রাফি খুব ভালো হয়েছে।

 3 years ago 

আমি প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর ফটোগ্রাফি করার।

 3 years ago 

ভাইয়া খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা প্রতিনিয়তই আমার কাছে ভীষণ ভালো লাগে। পাতা বিহীন গাছের ফটোগ্রাফিটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটি একটি আর্ট। পরে বুঝলাম এটি ফটোগ্রাফি। শিশির ভেজা মাকড়সার জাল ও কলমি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

শিশির ভেজা মাকড়সার জাল এবং কলমি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর রেনডম কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগলো। বিশেষ করে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে শিশির ভেজা মাকড়সা জালের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

শিশির ভেজা মাকড়সার জালের ফটোগ্রাফি আপনার কাছে খুবই ভালো লেগেছে এটা ভাবতেই ভালো লাগতেছে।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে কিছু অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ফটোগ্রাফি দেখতে প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মাকড়সার জালের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার নিজের কাছেও ফটোগ্রাফি দেখতে ভালো লাগে। আর ফটোগ্রাফি করতেও খুব পছন্দ করি আমি।

 3 years ago 

আপনার করা প্রতিটি ফটোগ্রাফি ই আমার কাছে বেশ ভালো লেগেছে রকিভাই। তবে ময়লা ওয়ালার ফটোগ্রাফি টি দেখে বেশ খারাপও লাগলো। তবে কিছু করার নেই। খেটে খাওয়া মানুষ ওরা, কষ্ট তাদের নিত্য সঙ্গী!

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন আপনি কষ্টই তাদের নিত্য সঙ্গী। আমার নিজের কাছেও খারাপ লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65633.34
ETH 1919.03
USDT 1.00
SBD 0.38