গজল কভার: নবী নবী জপে যায়
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আমার খুবই প্রিয় একটি গজল পরিবেশন করেছি। আজ কয়েক দিন যাবত সর্দি কাশি রয়েছে। এজন্য গলার অবস্থা একদমই খারাপ। এরপরেও চেষ্টা করেছি পরিবেশন করার জন্য। আসলে গান গজল গাইতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার কন্ঠ একেবারে খারাপ এজন্য কখনো গাওয়া হয় না। কিন্তু এখন চেষ্টা করি যাওয়ার জন্য। রমজান মাসের মধ্যে আমি আরো একটি গজল গিয়েছিলাম আপনারা সবাই অনেক বেশি সাপোর্ট দিয়েছিলেন। কিন্তু আজকের গজলটি সর্দি থাকার কারণে বলাটা একদমই খারাপ এজন্য এত বেশি ভালো লাগতেছে না। এরপরেও কেমন হয়েছে তা জানাবেন।
ভিডিওর লিংক
নবী নবী জপে যায়
কেঁদে কেঁদে দিন যায়
কেন পাই না তোমারও দিদার
প্রিয় নবী লাখো সালাম তোমাকে
প্রিয় নবী কোটি সালাম তোমাকে।।
যেদিকে চোখ যায়
মন খুজে আলো পায়
সে আলোর উৎস তুমি
প্রিয় নবী লাখো সালাম তোমাকে
প্রিয় নবী কোটি সালাম তোমাকে।।
আহলান সাহালান রবিউল আউয়াল
হে প্রানের মহান ঈদে আজম।
প্রিয় নবী লাখো সালাম তোমাকে
প্রিয় নবী কোটি সালাম তোমাকে।।
এ জীবনে ডেকে যায়
সে জীবনে যেন পাই
হাশরের বড়সা তুমি
প্রিয় নবী লাখো সালাম তোমাকে
প্রিয় নবী কোটি সালাম তোমাকে।।
নবী নবী জপে যায়
কেঁদে কেঁদে দিন যায়
কেন পাই না তোমারও দিদার
প্রিয় নবী লাখো সালাম তোমাকে
প্রিয় নবী কোটি সালাম তোমাকে।।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://twitter.com/NARocky4/status/1653650818586005506?t=O05cakSrwr4hfZWJlgh2PA&s=19
আসলে যে আবহাওয়া তাতে তো সর্দি গেলে যাওয়ারই কথা। তবুও এই শরীরে এত সুন্দর করে গজল কভার করলেন। আপনার কন্ঠে গজল কভার শুনতে বেশ ভালোই লাগছে। অবশ্য আমি এর আগে এই গজল টি শুনিনি। আশা করি আগামীতে আপনার থেকে আর গজল শুনতে পাবো।
চেষ্টা করবো এরকম আরো গজল আপনাদের মাঝে শেয়ার করার। নতুন নতুন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার একটা গজল কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার কন্ঠে এই গজলটি শুনতে খুবই ভালো লাগলো। গজল শুনলেই যেন আমার মনের মধ্যে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে।
আমার কন্ঠে এই গজলটি শুনতে আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি গজল নিজের গলায় গিয়ে শেয়ার করেছেন। আপনার গজল শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। অসুস্থতার মাঝেও আপনি চেষ্টা করেছেন আমাদের মাঝে অনেক ভালোভাবে গজলটি পরিবেশন না করার জন্য। এত সুন্দর একটি গজল শেয়ার করার জন্য।
উৎসাহিতামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাহ খুব সুন্দর একটি গজল কভার করেছেন। আপনার কণ্ঠে এই গজল শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের সবার কাছে গজল শুনতে অনেক ভালো লাগে। আমি ভালো গাইতে পারিনা বলে কখনো গান বা গজল কভার করা হয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গজল কভার করার জন্য।
আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনার কন্ঠে গজলটি আমার ভীষণ ভালো লেগেছে। আসলে বর্তমানে সবারই সর্দি কাশি রয়েছে। সর্দি না হলে আপনার কন্ঠে গজলটি আরও বেশি ভালো লাগতো। এরপরেও খুব ভালো লেগেছে আমার।
উৎসাহিত হলাম আপনার মন্তব্যটি পেয়ে। এত সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।
আজকের গজলটিও অনেক ভালো হয়েছে ভাইয়া।যদিও আপনার রমজান মাসে গাওয়া আগের গজলটি আমি মিস করেছিলাম।আপনার যেহেতু সর্দি লেগেছে,তাই আপনার সুস্থতা কামনা করছি।ধন্যবাদ ভাইয়া সুন্দর গজলটির কভার শেয়ার করার জন্য।
ধন্যবাদ এভাবে আমার সুস্থতা কামনা করার জন্য। সুন্দর মন্তব্যের সাহায্যে পাশে আছেন দেখে ভালো লাগলো।
আপনার দারুন কন্ঠে এই গজলটি শুনতে পেরে আমার খুবই ভালো লেগেছে ভাই। আপনার গজল বলার কন্ঠটা অনেক সুন্দর। আপনি চাইলে এভাবে প্রতিনিয়ত যদি আমাদের মাঝে গজল পরিবেশন করেন তাহলে আপনার কন্ঠ আরো মনোমুগ্ধকর হয়ে যাবে এবং ভালোলাগা বিরাজ করবে আমাদের সকলের মাঝে।
সর্দি কাশি খুব কমন হয়ে গিয়েছে। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনি খুব সুন্দর একটি গজল গেয়ে কাভার করেছেন। আমার কাছে শুনতে খুব ভালো লেগেছে। গজলের কথাগুলো খুবই সুন্দর। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গজল গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।