স্বরচিত কবিতা: এতোটা পাষাণ কেন
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা লিখেছি। আজ এক দুই সপ্তাহ কবিতা লিখতে খুব ভালো লাগে। কবিতা কেমন হচ্ছে তা অবশ্যই মন্তব্যে জানাবেন। এর আগের সপ্তাহের মতো যদি উৎসাহ পায় তাহলে আগামী সপ্তাহেও কবিতা লিখব। আমাদের আশেপাশে অনেকেই প্রেমের ব্যর্থতা হয়। এইজন্যই আমাদের আজ কবিতাটি বিরহ নিয়ে লিখেছি। বিরহের কবিতাগুলো সবাই অনেক বেশি পছন্দ করে। আমি মনে করি আপনাদের সবার আজকের কবিতাটি অনেক ভালো লাগবে।
স্বরচিত কবিতা: এতোটা পাষাণ কেন
অন্তর পুড়ে গেছে
বুকটা বালু চর
স্বপ্ন রেখে গেছে
হয়ে গেছো তুমি যার
ভাষা নেই, ভাষা নেই
তোমাকে এতটুকু বুঝাবার ।।
স্বপ্নরা ক্ষয়ে যায়
আঘাতের বেদনায়
মনটা মরে যায়
তুমিও আগের মতো
থাকোনা বসে আশায় আমার।।
এতোটা পাষাণ কেন
তোমার ঐ মনটা
ভেবে ভেবে কাটেনা
আমার এই দিনটা,
কাঁদবো না কাঁদবো না
করে নেবো হৃদয়টা পাথর।।
পাথরের বুকে
লিখেছি যে তোমার নাম,
মুছে যাবে কি? ঝড় তুফান।
অপেক্ষায় রইলাম বার মাস
নিজের সান্নিধ্যে কবে যে পাবো তোমায়।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
হুম ভাই কবিতা তো ভালোই লিখছেন সমস্যা নেই একটু ভুল থাকবে বা ভালো মন্দ থাকবেই ৷ এভাবেই করে লিখুন একদিন এর থেকে আরও সুন্দর কবিতা লিখবেন ৷
পাষান কবিতাটি দারুন ছিল ৷ আসলে বেচেঁ থাকার জন্য পাষান হতে হয় ৷ অনেক ধন্যবাদ সুন্দর কবিতা উপস্থাপনা করা জন্য ৷
বেঁচে থাকার জন্য পাষাণ হতে হয় তা আমার জানা ছিল না। অতি পাষান হওয়া একদমই ঠিক হয়। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি নিশ্চিত ধরে নেন আপনার লেখা কবিতা অনেক সুন্দর হয়েছে।এভাবে প্রতি সপ্তাহে কবিতা লিখে কবিতা লেখার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন।ঠিক বলছেন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।এতটা পাষাণ কেন খুব সুন্দর একটি শিরোনাম দিয়ে কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লেগেছে ধন্যবাদ।
সম দিয়ে আমার কবিতা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে ভীষণ ভালো লাগে যখন উৎসাহ পাই।
চমৎকার লিখেছেন ভাইয়া ৷ কবিতাটি অনেক সুন্দর হয়েছে ৷ পড়ে অনেক ভালো লাগলো ৷ কবিতার প্রতিটি লাইন ছিলো দারুণ ৷ আশা করি এমন সুন্দর কবিতা আরো আপনি আমাদের উপহার দেবেন ৷ধন্যবাদ আপনাকে
দীর্ঘদিন পর কবিতা লিখতেছি সুন্দর হয়েছে জেনে অনেক ভালো লাগলো। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ ভাইয়া, আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। এত আবেগের কবিতা কেন লিখেছেন ভাই জীবনে সবই তো পেয়েছেন। যে কারণে লেখে না কেন কবিতার ছন্দ গুলো বেশ অসাধারণ ছিলো। নিঃস্বার্থভাবে কাউকে ভালবাসতে নিশ্চয়ই কোন না কোন সময় আপনার মাঝে ফিরে আসবে। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার কবিতা পড়ে আপনার এত ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। কবিতার ছন্দ গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে এটি জেনেও অনেক ভালো লেগেছে। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতাটা পড়ে খুব ভাল লাগলো। খুব সুন্দর ভাবে এতোটা পাষান কেন কবিতাটি আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিনিয়ত এভাবে লিখে শেয়ার করবেন এমনটা ই আশা রাখি । ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক চমৎকার ভাবে কবিতাটি লিখেছেন ভাইয়া। কবিতা যদি রস যুক্ত না হয় তাহলে পড়ে মজা লাগে না।আপনার কবিতার মধ্যে আমি সেই জিনিসটা পেয়েছি যার জন্য পড়ে খুবই ভালো লেগেছে।
কবিতার এই লাইনের কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে।এ ধরনের আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
কবিতার লাইনগুলো আপনার হৃদয়ে শুয়ে গেছে জেনে অনেক ভালো লাগলো। কবিতা লেখার জন্য অনেক উৎসাহিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
ভাইয়া বিচ্ছেদের কবিতা আর আপনি। অবাক করা বিষয় না। তবু আপনার কবিতাটি খুব মন দিয়ে পড়লাম। বেশ ভালই লেখেছেন আজকের কবিতাটি। আমার কিন্তু আপনার কবিতাটির নিচের লাইন গুলো বেশ ভাল লেগেছে।
আপনার প্রথম লাইনগুলো পড়ে অনেক হাসি এসেছে আমার। বিরহ চিন্তা করে লিখিত এজন্য। মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ।
খুব সুন্দর লিখেছেন কবিতাটা। বিশেষ করে লাস্টের দুটো প্যারা অসাধারণ হয়েছে। আমি এমনিতেও প্রেমের বা বিরহের কবিতা পড়তে খুব পছন্দ করি।
ভাই বিরহের কবিতা সবারই ভালো লাগে। কিন্তু বিরহের কবিতা লিখতে আমার একদমই ভালো লাগেনা। বিরহের কবিতা লিখতে অনেক কষ্ট হয়