অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB 3 জানুয়ারি 2024

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240102_125837.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি ভালো লাগবে।

আজকে আমি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ব্যাগ তৈরি করেছি। আসলে আমার কাছে রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আর এই জন্য আমি আপনাদের মাঝে কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করি সব সময়। গতকালকে ভাবলাম রঙিন কাগজ দিয়ে কিছু একটা তৈরি করব। এমনিতে কিন্তু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন পড়ে। তাই আমার হাতে একটু সময় ছিল সেজন্যই বসে ছিলাম। রঙিন কাগজ নিয়ে তো বসে ছিলাম, কিন্তু কি তৈরি করব এটাই ভাবতে ভাবতে অর্ধেক সময় চলে গিয়েছিল। আমি যখন ভাবছিলাম তখন দেখি আমার মেয়ে একটা ব্যাগ নিয়ে এসে খেলা করতেছে নিজে নিজে, ব্যাগের ভেতর বিভিন্ন জিনিস ঢুকিয়ে। সেই চিন্তা থেকেই আমার মাথায় আইডিয়া আসলো একটা ব্যাগ তৈরি করে ফেলা যাক। সেই ভাবনা থেকে ব্যাগ তৈরি করে নিলাম। তবে কিন্তু এই ব্যাগটা তৈরি করতে আমার অনেক বেশি সময় লেগেছে। কিন্তু সময় লাগলেও তৈরি করা যখন শেষ করি, তখন নিজের কাছেই বেশি ভালো লেগেছিল। এগুলো তৈরি করতে যেরকম মনে হয় উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। কারণ কাগজটা কিভাবে ভাঁজ করা হয়েছে এটা বলে বোঝানো মুশকিল। তবুও আমি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম এই ব্যাগ তৈরি করার পদ্ধতি। চলুন তাহলে দেখে নেওয়া যাক।

20240102_125803.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20240101231615.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে দুইপাশ থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20240101_234657.jpg

ধাপ 2️⃣

এভাবেই কয়েকটা ভাঁজ করার পর দুইপাশ থেকে আরও অনেক সুন্দর করে ভাঁজ করে নিলাম

IMG_20240101_234726.jpg

ধাপ 3️⃣

এরপর আরেক পাশে থেকে আরো কয়েকটা ভাঁজ করে নিলাম।

IMG_20240101_234814.jpg

ধাপ 4️⃣

এভাবে একটা ব্যাগের অংশ অনেক সুন্দর ভাবে তৈরি করে নিলাম বিভিন্ন রকম ভাবে ভাঁজ করে।

IMG_20240101_234832.jpg

ধাপ 5️⃣

এরপর উপরের অংশ থেকে দুই পাশ কেটে নিলাম।

IMG_20240101_234850.jpg

ধাপ 6️⃣

এরপর আরেকটা কাগজ চিকন করে কেটে নিয়ে ব্যাগের বেল্ট তৈরি করে নিলাম। এবং দুই পাশে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240101_234904.jpg

ধাপ 7️⃣

এরপর আরেকটা কালারের রঙিন কাগজ নিয়ে খুব সুন্দর করে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20240101_234920.jpg

ধাপ 8️⃣

এরপর ব্যাগের উপরে অনেক সুন্দর করে ফুলটা জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল অনেক সুন্দর একটা ব্যাগ। আশা করছি সম্পূর্ণটা আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240101_234938.jpg

ফাইনাল আউটপুট

20240102_125837.jpg

20240102_125803.jpg

20240102_125832.jpg

20240102_125820.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের জিনিস তৈরি করে আমাদেরকে মুগ্ধ করছেন। আজকে একটি ব্যাগ তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে ভাই। এই ধরনের কিছু তৈরি করতে পারলে খুবই ভালো লাগে। যেটা ধারাবাহিকভাবে আপনি আমাদের মাঝে নতুন নতুন কিছু তৈরি করে শেয়ার করে থাকেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে এই ব্যাগ তৈরি করার চেষ্টা করলাম। আপনাদেরকে এটা মুগ্ধ করেছে শুনে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বাহ্ ভাই মেয়ের ব্যাগ নিয়ে খেলা করতে দেখে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ব্যাগ তৈরি করে ফেলেছেন দেখছি। অনেক সুন্দর একটি অরিগ্যামি পোস্ট পর্যায়ক্রমে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ কি তৈরি করব এটা ভাবছিলাম। যখন দেখলাম আমার মেয়ে ব্যাগ নিয়ে খেলা করতেছে, সেই ভাবনা থেকে তৈরি করলাম।

 3 years ago 

আপনি অনেক দক্ষতা সম্পন্ন একজন মানুষ, আমি বিশ্বাস করি। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি করেছেন। এটা দুর্দান্ত ছিল। আপনার হাতের কাজ গুলি অনেক সুন্দর এবং অনেক শুভেচ্ছা রইল আপনার এই কাজের জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমার কাছে দক্ষতার সাহায্যে যেকোনো কাজ করতেই ভালো লাগে। আর সেই দক্ষতা থেকে এই ব্যাগ তৈরি করলাম।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরির প্রসেসটি খুব ভালো লাগলো।আসলে সময় থাকলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু করা যায়।আর রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগে অনেক দারুণ দারুন কাজ দেখতে পাই।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা ঠিক যে রঙিন কাগজ দিয়ে অনেকেই অনেক কিছু তৈরি করে যেগুলো দারুন হয়।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি দেখতে তো অরজিনাল এর মত লাগতেছে। আপনার তৈরি ব্যাগ পেয়ে নিচ্ছই আপনার মেয়ে ভীষণ খুশি হয়েছিলো। এধরনের কাজ গুলো করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই আমার মেয়েটা অনেক খুশি হয়েছিল যখন এই ব্যাগ পেয়েছিল।

 3 years ago 

মেয়েকে ব্যাগ নিয়ে খেলতে দেখে খুব সুন্দর ব্যাগ তৈরি করে ফেলেছেন। আসলে হাতে সময় থাকলে এগুলো তৈরি করতে ভালো লাগে। ব্যাগ দুটি খুবই সুন্দর হয়েছে ভাইয়ার সাথে খুব সুন্দর ধাপ অনুযায়ী বর্ণনা দিয়েছেন।

 3 years ago 

হ্যাঁ আপু সেই ভাবনা থেকেই ব্যাগ তৈরি করা হলো। আমার কাছেও অনেক ভালো লাগে।

 3 years ago 

নাশিয়ার হাতের মধ্যে একটা ব্যাগ দেখে, সেই চিন্তাভাবনা থেকে এই ব্যাগ তৈরি করেছ এটা ভাবতেই ভালো লাগতেছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু তোমার তৈরি করা এই দুটি ব্যাগ। দুটি ব্যাগ ভিন্ন ভিন্ন কালারের হওয়ার কারণে খুবই সুন্দর লাগছিল কিন্তু। এটা কিন্তু ঠিক এগুলো যেরকম ভাবে তৈরি করা হয়, ঐরকম ভাবে উপস্থাপনায় তুলে ধরা অনেক কঠিন এবং কষ্টকর। তবুও নিজের সাধ্যমত চেষ্টা করেছ দেখে ভালো লাগলো। খুবই দারুণ লাগতেছে কিন্তু তোমার তৈরি করা এই ব্যাগ গুলো। কেউ চাইলে ব্যাগ তৈরি করা শিখে নিতে পারবে তোমার উপস্থাপনা দেখে।

 3 years ago 

হ্যাঁ নিজের সাধ্যমত চেষ্টা করেছি সুন্দর করে তুলে ধরার। কেউ যেন চাইলে তৈরি করতে পারে তাই তো সুন্দর করে উপস্থাপনা করলাম।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে ব্যাগ এর অরিগামি তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার তৈরি করার রঙিন কাগজের এই ব্যাগ দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তৈরি করা এই ব্যাগ দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনেই খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38