অবশেষে সরল ভাই ট্রিট দিয়ে দিল

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। সরল ভাই খুবই সুন্দরভাবে একটি ট্রিট দিয়ে দিল। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

IMG20230414181408.jpg

আজ আমি খুবই সুন্দর একটি অনুভূতির কথা শেয়ার করব। আজ কয়েক দিন যাবত সরল ভাই ট্রিট দেওয়ার কথা বলতেছে। কিন্তু ব্যস্ততার কারণে তাকে সময় দিতে পারতেছি না। আমার সময় থাকলে সনিয়ার সময় থাকে না, সোনিয়ার সময় থাকলে আমার সময় থাকে না। এজন্য আজ কিছুদিন যাবত খাওয়ার জন্য যেতে পারতেছি না। আসলে কেন ট্রিট দিয়েছে ইতিমধ্যে অনেকেই জানেন। সরল ভাইকে তা পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। ইতিমধ্যে আপনারা সবাই জানেন তিনি কে।

যারা জানেনা তাদের জন্য সংক্ষেপে পরিচয় দিলাম। আমার একমাত্র শালী, আপনাদের সবার পরিচিত @bdwomen এর হাসবেন্ড @jamal7 অর্থাৎ সরল ভাই। আজ থেকে কিছুদিন আগে ০৬-এপ্রিল ২০২৩ ইং তারিখ তাদের একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। তাদের দুজনের ঘর আলোকিত হয়েছে। মেয়েদের নাম রেখেছি মাইসুন নাজাত । আমাদের সবারই নামটি খুব প্রিয় হয়েছে। অর্থাৎ মাইসুন এর জন্ম উপলক্ষে সরল ভাই ট্রিট দিয়েছে। সেখানে আরো কিছু প্রিয় লোক থাকার কথা ছিল। কিন্তু কয়েকটি সমস্যার কারণে তাদেরকে বলা হয়নি।

মাইসুন এর জন্মদিনের কয়েকদিন পরে মাইসুন খুব অসুস্থ হয়ে পড়ে। মাইসুন এর মা সুস্থ থাকলেও মাইসুন এর জন্য খুব চিন্তা হচ্ছিল সবার। এরপরে তাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আল্লাহ এবং তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায়, এবং জামে আউলিয়া কেরামের ওসিলায় খুব তাড়াতাড়ি মাইসুন সুস্থ হয়ে যায়। আপনারা সবাই মাইসুন এর জন্য অবশ্যই দোয়া করবেন। যেন সৃষ্টিকর্তা তার দীর্ঘ হায়াত দান করে। মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে। আমি আশা করি তা সে করতে পারবে। সবার কাছে তার সুস্থতা কামনা করতেছি।

মাইসুন এর জন্ম উপলক্ষে সরল ভাই খুব সুন্দর ভাবে ট্রিট দিয়েছে। এ রমজানের মধ্যে সময়ের অভাবে কাবাব হাউজে যেতে পারলাম না। এজন্য আমরা তিনজন চিকেন চপ খেয়েছি। আমরা যে হোটেলে চিকেন চাপ খেয়েছে সেখানে চিকেন চাপ খুবই সুস্বাদু হয়ে থাকে। আরেকটি কথা না বললেই নয়। চিকেন চপ এর সাথে আমি স্পেশাল একটি পায়েস খেয়েছিলাম। মনে হচ্ছে যেন জিভে এখনো লেগে আছে। এখন পোস্টে লিখতে লিখতে ও খেতে খুব ইচ্ছে করতেছে। এত বেশি সুস্বাদু হয়েছিল। চিন্তা করলাম সেখানে মাঝে মাঝে গিয়ে খেতে হবে।

মূলত আমরা সেইখানে ইফতার করেছিলাম। কাবাব দিয়ে মূলত আমরা ইফতার করেছি। এবছর ব্যস্ততার জন্য কাবাব হাউজে এত বেশি যেতে পারি নাই। গত বছর অসংখ্য বার খেয়েছিলাম। কিন্তু বর্তমানে বিভিন্ন ব্যস্ততার কারণে যেতেই পারলাম না। এজন্য যখন সরল ভাই বলেছে তখন এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম। আসলে সরল ভাইয়ের সাথে বেশি সময় কিছু খাওয়া হয়নি। অনেকদিন পর কার সাথে একসাথে বসে ইফতার এবং কাবাব খেতে পেরেছি। মুহূর্তটা খুবই ভালো কাটিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আমরা দীর্ঘ সময় হোটেলের মধ্যে বসে কথা বলেছিলাম। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম।

খাওয়া-দাওয়া শেষ করার পর আমরা মার্কেটে চলে গেলাম। সরল ভাই তার রাজকন্যার জন্য কেনাকাটা করবে। মাইসুন এর জন্য কেনাকাটা করার জন্য যে মার্কেটে গিয়েছে দেখলাম প্রচুর মানুষ। মানুষের জন্য হাঁটাহাঁটি করতে পারতেছি না। কোন দোকানে দোকান খালি নেই। প্রত্যেকটা দোকানে অতিরিক্ত মানুষ দাঁড়িয়ে আছে। আমি এক প্রকার ভয় পেয়ে গেলাম এত মানুষ দেখে। এরপর মার্কেট থেকে চলে আসলাম কিছুই কেনাকাটা করলাম না। এরপর আমাদের পরিচিত একটি দোকানে গিয়েছি। সে দোকান থেকে মার্কেটের এক পাশে ছিল। এক পাশে হওয়ার কারণে যানজট একেবারে কম ছিল । আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে কেনাকাটা করতে পেরেছি। মেয়েটার জন্য কেনাকাটা করার পর সরল ভাইকে বিদায় দিয়ে দিলাম।

IMG20230414181546.jpg

IMG20230414181541.jpg

IMG20230414181529.jpg

IMG20230414181335.jpg

IMG20230414181331.jpg

IMG20230414181321.jpg

IMG20230414175809.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সরল ভাই মানে জামাল ভাইয়ের সাথে খুব ভাল কিছু সময় অতিবাহিত করেছেন। আমি গেস করেছিলাম bdwomen আপুর হাজবেন্ড jamal7 । তাদের দুজনকেই অনেক শুভকামনা নতুন বাবুর আগমনে। অনেক দোয়া রইল মাইসুন এবং তার বাবা মার জন্য । আপনাদের খাবারের ছবি দেখে লোভ লেগে গেল। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দোয়া করবেন সব সময় বাবুটার জন্য। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ! আপনারা অনেক সুন্দর খাওয়া-দাওয়া করেছেন সরল ভাইয়ের সাথে অনেক সুন্দর ট্রিট ছিল। নতুন বেবির জন্য অনেক শুভকামনা রইল প্রথম প্রথম একটু অসুস্থ হয় বাচ্চারা পরে ঠিক হয়ে যায়। খাওয়া-দাওয়ার মেনু দেখে বুঝা যাচ্ছে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছেন। অনেক সুন্দর অনুভূতি ছিল আপনাদের বেশ ভাল।

 3 years ago 

হ্যাঁ, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল সেই দিন। দোয়া করবেন বাবুটার জন্য। ধন্যবাদ।

 3 years ago 

মাইনুস নাজাতের শুভ জন্ম উপলক্ষে কে সরল ভাইয়া আপনাদেরকে দারুন একটি ট্রিট দিয়েছে। চিকেন চাপ,পায়েস,রুটি সহ অনেক কিছু খেলেন। সর্বপরি মাইনুসের সুস্থতা কামনা করি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দোয়া করবেন ওর জন্য। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনাদের একসাথে থাকা দেখে আমার খুবই ভালো লেগেছে। তাও আবার একসাথে খাওয়ার মুহূর্ত। দীর্ঘদিন আপনজন একসাথে থেকে সুখে থাকুন সেই প্রত্যাশা রইল। খুশি হলাম পরবর্তীতে এভাবে আরো অনেক পোস্ট শেয়ার করবেন একত্রে।

 3 years ago 

সবাই যেহেতু একসাথে থাকা হয় তাই একসাথে পোস্ট শেয়ার করা হবে। আপনার কাছে আমাদের একসাথে থাকার বিষয়টি দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

বাহ চমৎকার সরল ভাই নিজে থেকে ট্রিট দেয়ার জন্য সময় চেয়ে নিচ্ছি কিন্তু আপনাদের সময় হয়ে উঠছিল না। জেনে খুব খুশি হলাম তার একটা রাজকন্যা হয়েছে, দোয়া করি আমাদের রাজকন্যা যেন সুস্থ এবং হাসিখুশি থাকে এই প্রত্যাশায় রইলাম।

 3 years ago 

দোয়া করবেন সে যেন সবসময় সুস্থ থাকে। ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্ আমার জানা ছিল না সরল ভাই আপনার শালীর হাসবেন্ড আর আপুও যে আপনার শালী তাও জানা ছিল না। সংক্ষিপ্ত পরিচয় এর মাধ্যমে তা জানতে পারলাম। আপনি আর সোনিয়া আপু দুজনেই সময় বার করে শেষ পর্যন্ত সরল ভাই এর সাথে দেখা করতে পারলেন এটা দেখে ভালো লাগলো। আর তাদেরকে অনেক অভিনন্দন মা ও বাবা হওয়ার জন্যে।আপনাদের দেখছি ভাই দারুণ ট্রিট দিয়েছে। রেসিপি গুলো অনেক লোভনীয়।

 3 years ago 

তাহলে সংগ্রহ করে জেনে গেলেন আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

মেয়র জন্ম উপলক্ষে সরল ভাই আপনাদেরকে ট্রিট দিয়েছে জেনে ভালো লাগলো। আপনারা তো দেখছি ইফতারের সময় বেশ জমিয়েই খাওয়া-দাওয়া করেছেন। যাইহোক মাইসুনের জন্য দোয়া রইল সে যেন সুস্থ থাকে। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন খুবই সুন্দর ভাবে খাওয়া দাওয়া করেছিলাম। ধন্যবাদ

 3 years ago 

বিডি ওমেন আর জামাল ভাইয়ের মেয়ের নামটা অনেক সুন্দর।এই কদিন আগে তাদের মেয়ে হলো।রাজকন্যা জন্ম উপলক্ষ্যে ট্রিট ছিল।আপনারা সবাই মিলে বেশ মজা করেছেন পোস্ট দেখে বুঝতে পারলাম।তারপর শপিং করতে গিয়ে অতিরিক্ত ভিড় দেখে পরিচিত একটি দোকান থেকে মেয়ের জন্য শপিং করে বিদায় নিলেন ভাই।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে খুশি থাকার জন্য। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36