ডাই : একটি সূর্যমুখী ফুল তৈরি
ABB 15 সেপ্টেম্বর ২০২৩ সোমবার ♥️
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সূর্যমুখী ফুল তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে একটি সূর্যমুখী ফুল তৈরি ভালো লাগবে।
আজকে আমি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা সূর্যমুখী ফুল তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে, আমার কাছে তা দেখতে অনেক বেশী সুন্দর লাগে। আমি মনে করি এই ধরনের কাজের মাধ্যমে নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটে। তাইতো সময় পেলেই বিভিন্ন রকমের নিখুঁত কাজ করার জন্য বসে যাই। এই সূর্যমুখী ফুলটা গতকালকে তৈরি করেছিলাম। বিকেলবেলায় রঙিন কাগজ নিয়ে বসেছিলাম কিছু একটা তৈরি করার জন্য। তখন ভাবলাম কি তৈরি করা যায়। ভাবতে ভাবতে মনে আসছিল না কি তৈরি করব। তখন মোবাইল এই কিছু ফটোগ্রাফি দেখছিলাম। তখন সূর্যমুখী ফুল দেখতে পেলাম। তাই ভাবলাম একটা সূর্যমুখী ফুল তৈরি করা যাক। তারপরে বসে পড়লাম একটা সূর্যমুখী ফুল তৈরি করার জন্য। কিভাবে তৈরি করলাম তা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
- প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে এই পাঠ ও পাঠ করে চিকন চিকন করে ভাঁজ করে নিলাম। তারপরে কাগজটা খুলে নিলাম।
- এরপর কাগজটার মাঝখান বরাবর ভাঁজ করে গাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
- তারপরে কাগজের এপাশ ওপাশ দুই পাশে গোল করে কাটা কাগজগুলো জোড়া লাগিয়ে নিলাম।
- এরপর সবুজ কালারের রঙিন কাগজ নিয়ে একটা লাঠি তৈরি করে নিলাম।
- এরপর সবুজ কালারের আরেকটা কাগজ কেটে নিয়ে একটি পাতা তৈরি করে নিলাম।
- এভাবে অনেক সুন্দর করে আরেকটা পাতাও তৈরি করে নিলাম।
- তারপরে লাঠির উপরের অংশে তৈরি করা ফুলটা জোড়া লাগিয়ে নিলাম।
- এরপরে লাঠির দুপাশে দুটি পাতা জোড়া লাগিয়ে নিলাম।
- এভাবে সম্পূর্ণটা তৈরি করা শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে আমার তৈরি করা সূর্যমুখী ফুল দেখতে ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
বাহ আপনি রঙিন কাগজ দিয়ে একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।আর আমার এরকম ডাই প্রযেক্ট গুলো দেখতে একটু বেশি ভালো লাগো। আপনি খুবই সুন্দর করে একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন।
অনেক আনন্দিত হলাম ভাই আপনার এত চমৎকার মন্তব্যটি পেয়ে
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/NARocky4/status/1724588636346429778?t=8txK7aKef_sbim1cNx-XVg&s=19
যেকোন ভালো কাজ করতে হলে সময়ের প্রয়োজন। সময় না থাকলে নিখুঁত কাজ গুলো সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। আপনি আজকে খুবই চমৎকার একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন। দারুন লেগেছে দেখতে, ফুলটি তৈরি করার ধাপ গুলো আমাদের মাঝে সুন্দর করে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি খুব চমৎকারভাবে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার কাছ থেকে এত চমৎকার মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লাগলো
বিকেলের অবসর সময় সৃজনশীল কাজে লাগিয়েছেন। অনেক সুন্দর হয়েছে ফুলটি, হলুদ কাগজ দিয়ে বানালে আসল বলে ভুল করতাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর ধাপে ধাপে কাগজের সূর্যমুখী ফুল বানানোর প্রক্রিয়া শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। মাঝে মাঝে আপনাদের এত সুন্দর মন্তব্য গুলো আমাকে অনেক উৎসাহিত করে।
খুবই দক্ষতার সাথে এবং ধাপে ধাপে এই ফুল তৈরি করলেন। আপনার ফুল তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। দেখে শিখে নিয়েছি পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।
দক্ষতা আছে কিনা জানিনা কিন্তু প্রতিনিয়ত শিখতে এবং আপনাদের মাঝে শেয়ার করতে খুব ভালোবাসি
অবসর সময়ে এরকম কিছু ক্রিয়েটিভ জিনিস বানাতে আসলেই অনেক ভালো লাগে। আপনি যে ফুলটি বানিয়েছেন সেটা অনেক সুন্দর লাগছে দেখতে। এটি যদি দেওয়ালে বাধিয়ে রাখা হয় তাহলে আরো সুন্দর লাগবে দেখতে।
উল্টে আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর মন্তব্য গুলো অনেক বেশি বসে উৎসাহিত করে।
বিকেলবেলা রঙিন কাগজ নিয়ে বসেছিলেন কিছু একটা তৈরি করার জন্য অবশেষে কিছু খুঁজে না পেয়ে ফোনের গ্যালারি দেখতে দেখতে সূর্যমুখী ফুল দেখে,অবশেষে দারুণ একটি রঙিন কাগজের সূর্যমুখী ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। খুবই চমৎকারভাবে আপনি এটা তৈরি করেছেন এবং এটা তৈরীর মাধ্যমে আপনি আপনার নিজের মধ্যে থাকা সৃজনশীলতার প্রতিভা আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমি সব সময় চেষ্টা করি আমার প্রতিভা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। অনেক ভালো লেগেছে আপনার এত চমৎকার মন্তব্য পেয়ে।
অনেক সুন্দর একটা সূর্যমুখী ফুল তৈরি করেছ তুমি যেটা অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছেও খুব ভালো লাগে। মোবাইলের মধ্যে ফটোগ্রাফি দেখে ওই চিন্তা থেকে তুমি এই সূর্যমুখী ফুলটা তৈরি করেছ, এটা জেনে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে সম্পূর্ণটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছ, নিজের সৃজনশীলতা কে কাজে লাগিয়ে যা দেখে বোঝা যাচ্ছে।
অনেকদিন পর আমাকে ফোন তৈরি করার কারনে অনেক ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.