নিজের জীবনের লড়াই নিজেকেই গড়তে হবে, বন্ধুরা জ্ঞান অনেক দেবে কিন্তু সঙ্গ দেবে না।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB ২ মার্চ ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000090297.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

নিজের জীবনের লড়াই নিজেকেই গড়তে হবে, বন্ধুরা জ্ঞান অনেক দেবে কিন্তু সঙ্গ দেবে না।

আমাদের জীবনে লড়াইটা রয়েছে। আর এই লড়াই আমাদের নিজেদেরই প্রতিনিয়ত করে যেতে হবে। আমরা যদি আমাদের এই জীবনে লড়াই না করি, তাহলে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব না। এবং এই জীবনে ভালো কিছু করতে পারবো না। তাই নিজের জীবনে নিজেকেই লড়াই করে যেতে হবে প্রতিনিয়ত। প্রত্যেকটা মানুষেরই জীবনে এগিয়ে যেতে হবে। আমাদের সবার জীবনেই তো বন্ধু রয়েছে। আর আমাদের জীবনে থাকা বন্ধু গুলো অবশ্যই আমাদেরকে অনেক বেশি জ্ঞান দেবে। কিন্তু তারা কখনো আমাদের জীবনের এই লড়াই আমাদের সঙ্গ দেবে না। আর তাই প্রত্যেকটা মানুষের লড়াই প্রত্যেকটা মানুষকেই করে যেতে হবে কারো সঙ্গে ছাড়া।

মনে করেন, একটা ছেলে রয়েছে যে নিজের জীবনে লড়াই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে প্রতিনিয়ত। আর সেই ছেলেটার বন্ধুগুলো সব সময় শুধু তাকে জ্ঞান দিয়ে যায়। আর জ্ঞান দিলেও তারা কখনো তাদের বন্ধুর লড়াইয়ে সঙ্গ দেয় না। আমাদের জীবনে শুধু বন্ধু না প্রত্যেকটা মানুষ এই আমাদেরকে প্রতিনিয়ত জ্ঞান দিতে থাকে প্রত্যেকটা কাজে। তবে তারা আমাদের লড়াইয়ে কখনো সঙ্গ দেয় না এবং কি এগিয়ে যায় না। লড়াইটা যেহেতু আমাদের নিজেদেরই, তাই লড়াইটা আমাদের একাই লড়তে হবে। এবং কি যারা আমাদের জ্ঞান দেয়, তাদের সেই জ্ঞান মাথায় না নেওয়া সব থেকে বেশি ভালো বলে আমি মনে করি। কারণ যারা আমাদের সঙ্গ দেয় না, তাদের জ্ঞান কেন আমরা নিজেদের মধ্যে নেব।

আমাদের জীবনের লড়াইটা আমাদেরকেই গড়তে হবে। আর সব সময় যদি আমরা নিজেদের লড়াই নিজেরা গড়ি, তাহলেই আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো অবশ্যই। এবং কি জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারবো। বাঁচতে হলে লড়াই করতে হবে। আমরা যদি মাঝ পথে লড়াই করা থামিয়ে দেই, তাহলে আমাদের বেঁচে থাকাটাও একেবারে দুর্বিসহ হয়ে যাবে। লড়াই করে যদি আমরা সব সময় এগিয়ে যাই সামনের দিকে, তাহলে আমাদের দ্বারা ভবিষ্যতে যেমন ভালো কিছু হবে, তেমনি নিজেদের জীবনটাকে ভালোভাবে আমরা গড়ে তুলতে পারবো। আর বুক ফুলিয়ে বাঁচতে পারব এই পৃথিবীতে।

আমাদের জীবনে অনেক কিছুই আসে। দেখা যায় আমরা আমাদের জীবনে মাঝ পথে অনেক সমস্যার সম্মুখীন হই। আর সেই সমস্যার সমাধানের জন্য কখনোই কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় না, আমাদের সঙ্গ দেয় না। আর সেই সমস্যাটা ও আমাদেরকেই সল্ব করতে হয়। কারণ আমরা তো এটা জানি যে, নিজেদের লড়াই নিজেদেরকেই গড়তে হবে। প্রত্যেকটা মানুষের জীবনের লড়াইটা অনেক বড় আকারের হয়ে থাকে। আর সেই লড়াই বড় লাগলেও আমরা যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করি লড়াইটা লড়ে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই আমরা ভালোভাবে সেই লড়াইটা করতে পারব।

আমাদের জীবনের অনেক মানুষই রয়েছে, যারা সব সময় আমাদেরকে জ্ঞান দিতেই থাকে, দিতেই থাকে। কিন্তু যখন আমাদের জীবনের লড়াইটা আমরা লড়তে থাকে, তখন তারা আমাদের আশেপাশেও আসে না। তখন তাদের সেই জ্ঞান কোথায় চলে যায় তা কেউ জানে না। আর তাই আমি সবসময় এটাই মনে করি যে, আমাদের বন্ধু-বান্ধব সহ আর যারাই রয়েছে আমাদেরকে প্রতিনিয়ত জ্ঞান দিয়ে যাবে। তবে আমাদের লড়াইয়ে সংঘ দেবে না। তাই তাদের সেই লড়াইকে কানে না দিয়ে, সবারই উচিত নিজের লড়াই নিজেকেই গড়িয়ে তোলা। আর নিজের লড়াই নিজেকেই আমাদের প্রতিনিয়ত গড়তে হবে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং করেছেন।আমাদের সহজে অধিকাংশ মানুষ রয়েছে যারা শুধু জ্ঞান দিতে পারদর্শী। তারা সবসময় মানুষকে জ্ঞান দিয়ে যাবে কিন্তু কখনো কারো হেল্প করবে না। আপনার রাইটিং পরে আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন এরকম অনেক মানুষ রয়েছে যারা জ্ঞান দিতে পারদর্শী। কিন্তু কখনো অন্যের পাশে থাকে না।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম যথার্থ বলেছেন ভাই ৷ এটা চরম সত্য যে জীবন যুদ্ধের লড়াইটা একার লড়তে হয় ৷ এটা সবার জীবনে ৷ আমাদের সাথে হয়তো অনেক বন্ধু আত্মীয় স্বজন সবাই থাকবে ৷ কিন্তু জীবন যুদ্ধের লড়াইটা একার ৷ হয়তো সবাই জ্ঞান দেবে বুদ্ধি দিবে কিভাবে এগিয়ে যাওয়া যাবে ৷কিন্তু সর্বোপরি এই জ্ঞান বুদ্ধি সবকিছুকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে শুধু নিজেকে এখানে কেউ সঙ্গ দেবে না৷
যা হোক ভাই আজকে আপনি একটি মূল্যবান টপিক তুলে ধরেছেন ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ব্লগ উপস্থাপনা করার জন্য ৷ শুভকামনা রইল অবিরাম ভাই

 2 years ago 

আমাদের লড়াই যেহেতু আমাদের নিজেদেরই, তাই নিজেদেরকেই লড়তে হবে। আমার পুরো পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে সত্যি ভালো লেগেছে।

 2 years ago 

আসলে এটা কিন্তু একেবারে ঠিক কথা। আমাদের জীবনের লড়াই আমাদেরকেই লড়তে হবে। কারণ সবাই আমাদেরকে জ্ঞান দিলেও কখনোই কেউ আমাদের এই লড়াইতে পাশে এসে দাঁড়াবে না এবং কি পাশে থাকবে না। এরকম অনেক মানুষ রয়েছে যারা অন্যদের প্রত্যেকটা কাজে বাম হাত ঢুকায় এবং কি তাদেরকে বিভিন্ন রকম জ্ঞান দিতে থাকে। তারা আমাদের যত ভালোই বন্ধু হোক না কেন, শেষে দেখা যায় আমাদের জ্ঞান দিতে পারে, কিন্তু আমাদের জীবন যুদ্ধে পাশে থাকে না। তুমি আজকে একেবারে বাস্তবতাকে তুলে ধরেছো আজকের এই পোষ্টের মাধ্যমে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমার আজকের এই লেখা পোস্ট।

 2 years ago 

আসলে অন্যরা জ্ঞান দিলেও কখনো আমাদের লড়াইয়ে পাশে থাকবে না। বাস্তবতাকে সুন্দর করে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। খুবই ভালো লাগলো আপনার আজকের এই সুন্দর পোস্ট করে। একদম সত্যি কথা বলেছেন আপনি। সমাজে জ্ঞান দেয়ার মত অনেক মানুষ রয়েছে কিন্তু মানুষকে সহায়তা প্রদান করে সঠিক পথে পরিচালনা করার সে পথ দেখাবে না। আশা করি আপনার এই পোস্ট অনেকের জন্য কিন্তু সংগ্রামী অনুভূতি গড়ে তুলবে।

 2 years ago 

আসলে জ্ঞান দেওয়ার মতো সমাজে প্রচুর মানুষ রয়েছে। কিন্তু কিভাবে লড়াই করবে এটা বোঝানোর জন্য কেউ নেই।

 2 years ago 

এধরনের জেনারেল রাইটিং পোস্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। বর্তমান এমন সময় সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। বন্ধুরা জ্ঞান দিবে অনেক তবে কখনো কিন্তু সঙ্গ দেবে না একদমই ঠিক বলেছেন। নিজের জীবনের লড়াই নিজেকেই করতে হবে। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জ্ঞান দিলেও সঙ্গ দেবে না কেউ। নিজের জীবন যেহেতু, তাই লড়াই নিজেকে করে যেতে হবে।

 2 years ago 

অনেক সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন। আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে আমাদের সমাজে জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই। তবে সঙ্গ দেওয়ার লোক খুঁজে পাওয়া মুশকিল। জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে হল। আমাদের নিজেদের লড়াই নিজেদেরই করতে হবে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি একেবারে, সঙ্গ দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার।

 2 years ago 

একদম সঠিক কথাই বলেছেন আমাদের জীবনের লড়াই নিজেকে গড়তে হবে। তবে বন্ধুরা জ্ঞান অনেক দিবে সঙ্গ দেবেন না । তবে আপনি বাস্তব কথা তুলে ধরেছেন। আমরা মানুষ হিসেবে জীবন যাপন করতে হলে আমাদের জীবনের সাথে লড়াই করতে হয়। আর আমি যদি সঠিকভাবে জীবনের লড়াই করতে পারবো তাহলে আমার জীবনে উন্নতি করতে পারব। আর অনেক জনের অনেক কথার দিকে কান না দিয়ে সঠিক কাজ করাটাই উত্তম। ধন্যবাদ আপনাকে মূল্যবান একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

আসলেই সঠিকভাবে জীবনের লড়াই করতে হবে। কারণ এই জীবনে কেউ আমাদের পাশে থাকবে না। নিজের লড়াই নিজেকে লড়তে হবে। আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39