কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই। কর্ম ছাড়া জীবন শূন্য। কর্ম জীবনকে ... উদ্দেশ্যময় করে তোলে

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 13 আগস্ট ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000154890.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

"কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই। কর্ম ছাড়া জীবন শূন্য। কর্ম জীবনকে অর্থপূর্ণ ও উদ্দেশ্যময় করে তোলে।"

"কর্ম" শব্দটা অনেক বেশি ছোট। কিন্তু আমাদের সবার জীবনে কর্মের গুরুত্ব অপরিসীম। কারণ কর্ম ছাড়া আমাদের জীবনটাই একেবারে শূন্য। কাজ এমন একটা জিনিস যেটার কোন নির্দিষ্ট বয়স নেই, এমনকি হবেও না। এই কর্মই আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তুলে থাকে, উদ্দেশ্যময় করে তোলে। যেটা আমাদের জীবনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত সবসময় ভালো কর্ম করা। খারাপ কর্মের ফলে কিন্তু আমরা ভালো কিছু আশা করতে পারবো না। কারণ খারাপ কিছু করলে আমাদের সাথেও খারাপ হবে আর এইজন্য ভালো কর্ম করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।

ছোট-বড় সবারই উচিত প্রতিনিয়ত কর্ম করা। ভালো কর্ম করা উচিত সবারই। আর এর জন্য অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে। কর্ম এমনিতেই করা যায় না, এতে পরিশ্রমটা লাগে সব থেকে বেশি। পরিশ্রম করে আমরা যদি কোন কাজ করি, তাহলে আমরা সেটার ফলটা অনেক বেশি ভালোভাবেই পাবো। যেকোনো কাজ করতেই পরিশ্রমটা বেশি ব্যবহার করা লাগে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই আমরা ভালোভাবে করতে পারবো না। আর ভালো কিছু ও কখনো অর্জন করতে পারবোনা। আমরা যদি সব সময় পরিশ্রম করে কাজ করি, তাহলে সেই পরিশ্রমের ফলটা অনেক বেশি ভালো হবে। আর আমাদের জীবনটাও উদ্দেশ্যময় হবে।

আমরা আমাদের জীবনকে অর্থপূর্ণ করার জন্য নিশ্চয়ই অনেক ধরনের কাজ করে থাকি এবং কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। কিন্তু এরকম কয়জন মানুষ রয়েছে যারা ভালোভাবে পরিশ্রম করে, এমনকি ভালো কাজ করে নিজের জীবনকে অর্থপূর্ণ করতেছে। বেশিরভাগ মানুষই রয়েছে যারা কিনা খারাপ কাজ করে নিজের জীবনকে অর্থপূর্ণ করতেছে। কিন্তু তাদের সেই অর্থপূর্ণ জীবন কয়দিনই বা থাকে। নিমিষেই তাদের অর্থ ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যায়। কারণ তারা ভালো কাজ করে সেই অর্থ পূর্ণ জীবন তৈরি করেনি। তারা যদি ভালোভাবে এবং সৎ পথে এগুলো করতো, তাহলে হয়তো এরকমটা হতো না।

এই ধরনের মানুষগুলো পরিশ্রম করে না। তারা মনে করে তাদের জীবনে অর্থ আসলেই হয়েছে। সেটা খারাপ ভাবে হোক বা ভালোভাবে হোক। একটা মানুষ যদি খারাপ ভাবে অল্প সময়ের মধ্যে বেশি অর্থ উপার্জন করার চিন্তা করে, তাহলে এটা তার জন্য সবথেকে বড় এবং ভুল সিদ্ধান্ত হবে। কারণ এরকম ভাবে অর্থ উপার্জন করলে একটা মানুষ কখনোই ভালো থাকতে পারবে না চাইলেও। কারণ আমরা সবাই এটা অবশ্যই জানি যে, খারাপ ভাবে অর্থ উপার্জন করলে এটার জন্য অনেকেরই ক্ষতি হয়। অন্যের ক্ষতি করেই মানুষ খারাপ ভাবে অর্থ উপার্জন করে। আর অন্যের ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। যার জন্য একদিন সবকিছুই হারানো লাগে।

মানুষ একেবারে ছোট থেকেই ভালো কিছু করে যেতে পারবে। আর বৃদ্ধ বয়সেও পারবে কাজ করতে। কারণ এই কর্মের কোনো বয়স হয় না। যে কোনো বয়সেই মানুষ কর্ম করতে পারে। আমাদের জীবনকে অর্থপূর্ণ এবং উদ্দেশ্যময় করতে হলে আমাদেরকে অবশ্যই ভালো কর্মের মাধ্যমে এবং বেশি পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা পারবো ভালো ভাবে অর্থপূর্ণ জীবন গঠন করতে। আর সেই সাথে আমাদের জীবনটাকেও আমরা উদ্দেশ্যময় করতে পারবো। আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য, আর সবকিছুতেই পরিশ্রম করার জন্য। আপনারাও সব সময় এরকম ভাবেই ভালো কর্ম করবেন। দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে হাজির হবো অন্য কিছু নিয়ে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কর্ম এমন একটা জিনিস যার জন্য কোন বয়স থাকে না।কম বেশি সকলেরই কর্ম করতে হয়। কর্ম কখনও কোন বয়স দেখে হয় না। কর্ম না করলে জীবনে পথ চলা বড়ই কঠিন হয়ে পড়ে। দারুন কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া। যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনিও ঠিক বলেছেন। সময় দিয়ে আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কর্ম করা বা কর্মের মধ্যে ডুবে থাকা ভালো। কারন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বেকার থাকা খুবই খারাপ বিষয়। আমার কাছে বেকার সময় কাটাতে খুবই খারাপ লাগে। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ব্লগ লিখেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আপনার ঠিক বলেছেন ভাই কর্মের মধ্যে থাকা খুবই গুরুত্বপূর্ণ

 2 years ago 

একটা কথা আছে না ভাই, "যেমন কর্ম তেমন ফল" অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক সেরকম ফল পাবেন। যে মানুষটা পরিশ্রম করে টাকা ইনকাম করে তার মনোবল এক রকম। আর যারা অন্যকে ঠকিয়ে পরিশ্রম না করে টাকা ইনকাম করে তাদের মানসিকতা অন্যরকম। আমিও আপনার মত এটাই মনে করি যে, জীবনে পরিশ্রম করা উচিত। আর কর্মের আসলেই কোন নির্দিষ্ট বয়স নেই, যে যেমন বয়সে তার কাজটি সম্পন্ন করতে পারে, সেটাই হলো বড় কথা। বেশ শিক্ষামূলক ছিল ভাই আপনার পোস্টটা।

 2 years ago 

অবশ্যই ভাই এটি একদমই সত্য কথা

 2 years ago 

মানুষের কাছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকা উচিত এবং পরিকল্পনা থাকা উচিত। কর্মহীন মানুষ কখনো সফলতা অর্জন করতে পারে না। পরিশ্রম যতই বেশি করা যায় তত সফলতা আসে। তাই আমাদের সকলের উচিত কর্মের মাধ্যমে নিজের গন্তব্যের সঠিক সিদ্ধান্ত নেওয়া। কর্ম আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদেরকে সুস্থ রাখে। নির্দিষ্ট কোন বয়স নেই সেই কাজগুলো করার। যতদিন শরীরের সামর্থ্য থাকে ততদিন মানুষ পরিশ্রম করে যায়।

 2 years ago 

এটি একদম ঠিক নির্দিষ্ট কোন বয়স থাকে না। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু

 2 years ago 

কর্ম মানুষকে সফলতা এনে দেয়। আর নিজের কর্ম করার ক্ষেত্রে কখনোই লজ্জা রাখতে নেই। কিংবা বয়সের তফাৎ লক্ষ্য করার প্রয়োজন নেই। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে। অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন।

 2 years ago (edited)

আপনার মতামত পড়ে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কর্ম শব্দটি ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেক।আমাদের মানব জীবনে কর্ম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।এই কর্ম ছোট, বড় সকলের জন্য ই করা দরকার।কাজ মানুষ কে এগিয়ে নিয়ে যায় সফলতার দিকে।ভালো কাজ ভালো কিছু দান করে আমাদের জীবনে। এজন্য আমাদের উচিত ভালো কাজের সাথে যুক্ত থাকা।

 2 years ago 

আসলে এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর এটা আমরা একসময় অবশ্যই বুঝতে পারি।

 2 years ago 

জীবনে সফলতা অর্জন করতে হলে কর্মের কোনো বিকল্প নেই। তাই অলস সময় না কাটিয়ে সবারই কর্ম করা উচিত। তাছাড়া কর্ম বা কাজ ছোট হোক কিংবা বড়,এতে লজ্জার কিছুই নেই। কারণ মানুষ ছোট কাজ থেকে শুরু করে পরবর্তীতে বড় কাজ করতে পারে। তবে সবসময় সৎ কর্ম করা উচিত এবং অসৎ কর্ম থেকে বিরত থাকা উচিত। দারুণ লিখেছেন ভাই। পোস্টটি পড়ে আসলেই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39