ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবামsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ০৪-৮-২৩ শুক্রবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1690961734628.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্য

IMG20230801155855.jpg

  • আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছি। বিশেষ করে আকাশের কালার কম্বিনেশন টা খুবই সুন্দর দেখাচ্ছে। আকাশের সৌন্দর্য দেখেই আমি এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছি। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সুন্দর দৃশ্য দেখি। প্রাকৃতিক দৃশ্যের ছবিটা আমি ঘুরতে যাওয়ার পর তুলেছিলাম। আকাশ দেখতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। এমন সৌন্দর্যের মধ্যে সময় কাটাতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আজকের প্রকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লাগবে।

নদী

IMG20230721162351.jpg

  • নদীর ফটোগ্রাফি। কিছুদিন আগে অনেকগুলো ছোট ভাই এবং কয়েকটি বড় ভাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আসলে আমি নদী অনেক বেশি পছন্দ করি। আমার কাছে যখন মন খারাপ লাগে তখন নদী দেখতে চলে যাই। ওদের কাছে গেলে আমার মন কিছুটা ভালো লাগে। এই নদী দেখতে গিয়ে মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ অনেক মানুষের বাড়ি ঘর নদী ভাঙ্গন এ ভেঙ্গে ফেলেছে। এটা দেখে অনেক বেশি খারাপ লেগেছিল কিন্তু ছবিটা বেশ দারুন উঠেছে। এ ধরনের নদীর ফটোগ্রাফি আমি প্রতি সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট এর মধ্যে শেয়ার করার চেষ্টা করি। আশা করি নতুন ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

বেগুনের ফুল

IMG20230610120649.jpg

  • বেগুন ফুলের ফটোগ্রাফি। অনেকদিন পর বেগুন ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে মাইক্রো ফটোগ্রাফি অনেকদিন করা হয় না। একটা সময় অনেক বেশি মাইক্রো ফটোগ্রাফি করতাম। কিন্তু বর্তমানে ব্যস্ততার জন্য করা হয় না। মাইক্রো লেন্স নিয়ে যদি বের হয় তখন অনেক বেশি সময় দিয়ে ফটোগ্রাফি করতে হয়। বর্তমানে এমন সময় দিয়ে ফটোগ্রাফি করা সম্ভব নয়। কারণ সারাক্ষণ অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। এরপরেও বেগুন ফুলের ফটোগ্রাফিতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এজন্য আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।

হলুদ টোডফ্ল্যাক্স

IMG20230117143316.jpg

  • হলুদ টোডফ্ল্যাক্স ফুলের ফটোগ্রাফি। এ ফুলটি খুবই সুন্দর একটি ফুল। আমি যখন ফুলটির ফটোগ্রাফি করেছি তখন এই ফুলের নাম জানা ছিল না। ফুলের ছবিটি গুগলের সার্চ দিয়ে আমি এই নামটি সংগ্রহ করেছি। এরপরও দেখলাম নামটি অনেক বেশি কঠিন। কিন্তু এ ধরনের সুন্দর ফুল দেখলে অনেক বেশি ভালো লাগে। যাদের মন খারাপ থাকে, তারাও ফুলের বাগানে বসে থাকলে অনেক তাড়াতাড়ি মন ভালো হয়ে যাবে। এছাড়াও ফুলটি আরো কয়েকটি জাত রয়েছে। জাত গুলো দেখতে খুব সুন্দর। আশা করি আপনাদের আজকের এই ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

গাঁদা ফুল

IMG20210228162947.jpg

  • গাঁদা ফুলের ফটোগ্রাফি। আমাদের সবার খুব পরিচিত একটি ফুলের নাম হল গাঁদা ফুল। আমাদের বাংলাদেশে এই ফুল চিনে না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। কারণ প্রত্যেকটি ফুলের দোকানে গাঁদা ফুল বিক্রি করে থাকে। এছাড়া গাঁদা ফুলের অসংখ্য জাত রয়েছে। এক এক জাতের গাঁদা ফুল একেক সৌন্দর্য হয়ে থাকে। এর আগে আমি অনেকবার বিভিন্ন জাতের গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আমার কাছে খুব ভালো লাগে এজন্য আজ আরও গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

সূর্যাস্ত

IMG20230721184514.jpg

  • সূর্যাস্তের ফটোগ্রাফি। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। এজন্য প্রায় বিকালবেলা ঘর থেকে বের হই শুধু সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি করার জন্য। আমার তোলা সূর্যাস্তের ফটোগ্রাফিগুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন। এজন্য প্রত্যেক শুক্রবার যখন আমি ফটোগ্রাফি পোস্ট করি তখন সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের একটি ফটোগ্রাফি রাখি। আর সেই ফটোগ্রাফিটির প্রশংসা সবচেয়ে বেশি পাই। প্রশংসা পেলে আসলেই ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের এই ছবিটাও অনেক বেশি ভালো লাগবে।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি খুবই সুন্দর সুন্দর মন ভালো করা কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে বৃষ্টি ভেজা বেগুনের ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বৃষ্টি ভেজা বেগুনের ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বরাবরের মতোই আজকের ফটোগ্রাফি ছিল জাস্ট অসাধারণ। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আলাদা আলাদা ভাবে তাদের নিজস্ব সৌন্দর্য প্রকাশ করেছে।বিশেষ করে নীল আকাশের মাঝে মেঘেরা খেলা করছে এই ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।তারপর সূর্য অস্তের ফটোগ্রাফিও অনেক বেশি ভালো লেগেছে।মোটকথা সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

 3 years ago 

নীল আকাশের মাঝে মেঘেরা খেলা করছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সেই সাথে সূর্য অস্তের ফটোগ্রাফটাও ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

আমি বরাবরই আপনার ফটোগ্রাফির ভক্ত। এত যত্ন নিয়ে তোলেন ফটোগুলো যে তা ভাল লাগতে বাধ্য। প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি ফটোগ্রাফ গুলো দেখে। ধন্যবাদ ভাইয়া নয়নাভিরাম ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের প্রশংসামূলক মন্তব্য পেলে সত্যি খুব ভালো লাগে।

 3 years ago 

ওয়াও অসম্ভব সুন্দর ছিল তো তোমার তোলা এই রেনডম ফটোগ্রাফি গুলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হয়েছি। তুমি সব সময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যেগুলো দেখলে একেবারে চোখ ফেরানো যায় না। আমি তো কোন টা রেখে কোনটা দেখব এটাই ভেবে পাচ্ছিলাম না। বর্ণনা সহ অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি শেয়ার করার কারনে খুব ভালো লেগেছে আমার কাছে। অনেক কিছুই জানতে পেরেছি এই বর্ণনা গুলো পড়ে।

 3 years ago 

আমার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি তোমার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। এভাবেই সব সময় উৎসাহিত করে যাবে আশা করছি।

 3 years ago 

ভাইয়া আপনার আকাশের ফটোগ্রাফিটা খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে মেঘগুলো একদম নিচে নেমে এসেছে। তাছাড়া নদীর পানি অনেক বেড়ে গিয়েছে মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। সবশেষে সূর্যাস্তের ফটোগ্রাফিটা দেখে মুগ্ধ হয়ে গেলাম এত চমৎকার হয়েছে।

 3 years ago 

হ্যাঁ, বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি কিছুটা বেড়ে গিয়েছে। সূর্যাস্তের ফটোগ্রাফি টা দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখতে চমৎকার লাগছে।আপনার ফটোগ্রাফি সব সময়ই খুব সুন্দর হয়।প্রাকৃতিক ফটোগ্রাফিটি দেখতে অসাধারণ লাগলো। নদীর ফটোগ্রাফিটিও চমৎকার লাগলো।আর ফুল তো সব সময়ের জন্য ই ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রাকৃতিক ফটোগ্রাফিটা আপনার কাছে ভাল লেগেছে জেনে ভালো লাগলো। এরকম সুন্দর ফটোগ্রাফি পরবর্তীতেও শেয়ার করার চেষ্টা করব।

 3 years ago 

খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। তবে বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি ও হলুদ টোডফ্ল্যাক্স ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ।সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে সুন্দর লেগেছে জেনে অনেক খুশি খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38