আর্ট : একটি মেশিনের ম্যান্ডেলা আর্টsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ০২- সেপ্টেম্বর 2023 শনিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 08-23-2023 12.14_2 (1).jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে আর্ট ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে চলে এসেছি। ম্যান্ডেলা আর্ট করতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে তো ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। যদিও ম্যান্ডেলা আর্ট করতে সময়ের প্রয়োজন হয় তবে আর্ট করা শেষে দেখতে অনেক ভালো লাগে। আমি নিখুঁত নিখুঁত ফুলের মাধ্যমে এই ডিজাইনটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। প্রত্যেক সপ্তাহের মতো আশা করছি আজকের এই ম্যান্ডেলা টি আপনারা পছন্দ করবেন এবং ভালো ভালো মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই ম্যান্ডেলা আর্ট করার পদ্ধতি।

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি খাতার মধ্যে কলম দিয়ে একটা মেশিন অংকন করে নিলাম অনেক সুন্দর ভাবে।

IMG20230823115004.jpg

IMG20230823115004.jpg

ধাপ 2️⃣

তারপরে মেশিনের নিচের দিকটায় ছোট বড় ডিজাইন এঁকে নিলাম অনেক সুন্দর করে।

IMG20230823115654.jpg

IMG20230823115654.jpg

ধাপ 3️⃣

তারপরে মেশিনের চাকার ভিতরে দুইটি বৃত্তের মধ্যে ফুলের ডিজাইন অংকন করে নিলাম।

IMG20230823120317.jpg

IMG20230823120317.jpg

ধাপ 4️⃣

এরপর বড় বৃত্তটির ভেতরের অংশে বড় বড় করে দাগ দিয়ে ডিজাইন করতে লাগলাম।

IMG20230823120708.jpg

IMG20230823120708.jpg

ধাপ 5️⃣

এভাবেই মেশিনের চাকার ভেতরের অংশে অনেক সুন্দর করে নিখুঁত ফুলের ডিজাইন অঙ্কন করে নিলাম।

IMG20230823121237.jpg

ধাপ 6️⃣

তারপরে অন্য পাশে থাকা ছোট চাকাটির ভেতরে ডিজাইন আঁকতে শুরু করলাম।

IMG20230823121534.jpg

IMG20230823121534.jpg

ধাপ 7️⃣

এভাবে ছোট চাকাটির ভেতরে অনেক সুন্দর করে ফুলের ডিজাইন এঁকে নিলাম। এভাবেই আমি আমার আর্ট সম্পূর্ণ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

IMG20230823122144.jpg

IMG20230823122144.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 08-23-2023 12.14_2 (1).jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

ঠিকই বলেছেন আপনি ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় লাগলোও আর্ট করার পরে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। মিশিনের মান্ডলাআর্ট টি দেখতে খুব অসাধারণ লাগছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমি মনে করি যে কোন কিছুতে সময় লাগলেও তা করা। কারণ সময় দিয়ে যেকোনো কাজ করলে অনেক সুন্দর হয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

তোমার করা এত সুন্দর মেশিনের ম্যান্ডেলা দেখে আমি তো এক নজরে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক সুন্দর ভাবে ম্যান্ডেলাটা করা হয়েছে। এই মেশিনটা দেখে অনেক সুন্দর লেগেছে। তুমি অনেক সময় ব্যবহার করে এটা করার চেষ্টা করেছ যা দেখে বুঝতে পারছি। আসলে এরকম কাজ গুলো করতে অনেক সময়, ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। উপস্থাপনাটা অনেক ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

তুমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলে এটা শুনেই ভালো লাগলো। আর এটা তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

ভাইয়া আপনার আর্ট দেখে মনে হচ্ছে আপনি খুবই ধৈর্যসহকারে আর্টটি করেছেন। আপনার আর্টটি খবুই চমৎকার ছিল ভাইয়া। ধন্যবাদ ।

 3 years ago 

অনেক ধৈর্য সহকারে আর্টটি করা হয়েছে।

 3 years ago 

মেশিনের ম্যান্ডেলা আর্ট বেশ ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। এর আগে এমন আর্ট দেখিনি। এধরনের নতুন নতুন কাজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ভালো ছিলো ভাইয়া। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে নতুন নতুন কাজ করতে পছন্দ করি। তাই চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার।

 3 years ago 

আপনার এই মেন্ডেলা আর্ট দেখে চাঁদের বুড়ির সুতা কাটার কথা মনে পড়ে গেল। অসাধারণ সুন্দর হয়েছে ভাইয়া সত্যি প্রশংসনীয়। আপনার নিখুঁত হাতের দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রশংসনীয় মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

প্রতি সপ্তাহের মত আজও আপনি বেশ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আজ দেখছি আপনি অনেক সুন্দর একটি মেশিন এর ম্যান্ডেলা আর্ট করেছেন। অবশ্য আমার মনে হয় আপনি চাইলে যে কোন আর্টই বেশ সুন্দর করে তৈরি করে ফেলতে পারেন। অসাধারন হয়েছে আজকের আর্টটি।

 3 years ago 

আসলে আমি না পারলেও তা অবশ্যই চেষ্টা করি। আর পরবর্তীতে দেখা যায় তা অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় লাগে। আর আপনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন দেখে সত্যিই ভালো লাগে। মেশিনের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আসলে সময় সুযোগ বুঝে আমি নতুন কিছু করার জন্য বসে যাই। আর নতুন কিছু করার পরে আপনাদের মাঝে শেয়ার করতে খুব পছন্দ করি।

 3 years ago 

বোঝাই যাচ্ছে মান্ডেলা অঙ্কন করতে আপনি অনেক বেশি পারদর্শী যেহেতু আপনার এই ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক বেশি পছন্দ। সত্যিই মান্ডেলা অঙ্কন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি এই অংকন অনেকটা সময় নিয়ে করেছেন বোঝাই যাচ্ছে যেটা দেখেও আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। এত সুন্দর একটি মেশিনের ম্যান্ডেলা অংকন আমাদের সকলের মাঝে দারুণভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক ভালো লাগে। যদিও জানিনা এতে কিরকম পারদর্শী।

 3 years ago 

ভাই আপনি তো আজকে আমাদের মাঝে দারুন একটি মেশিনের ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। সত্যিই আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে ভাই। বেশ দক্ষতার সাথে তৈরি করে প্রতিটি স্টেপ আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে আমার এই আর্ট দেখতে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38