ডাই : ক্লে দিয়ে দুই রকমের ফুল তৈরি।✅

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240806-WA0018.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে দুই রকমের ফুল তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে দুই রকমের ফুল তৈরি ভালো লাগবে।

আমার কাছে অনেক সুন্দর লাগে ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে। বর্তমানে কিন্তু ক্লে ব্যবহারটা অনেক বেশি হচ্ছে। সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে ক্লে ব্যবহার করে। আমি এর আগেও অনেকবার ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেছি। একটু সময় নিয়ে তারপর এগুলো তৈরি করা লাগে। সময় ব্যবহার করে এবং ধৈর্য ধরে যদি ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করা হয়, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। আমি যখন এই সময় পাই তখনই ক্লে নিয়ে বসে পড়ি বিভিন্ন জিনিস তৈরি করার জন্য। বেশ কয়েকদিন আগে ভাবলাম ক্লে দিয়ে কিছু তৈরি করা যাক। হাতে যেহেতু অনেক সময় ছিল তাই সাথে সাথে বসে গিয়েছিলাম। তারপর কি তৈরি করবো এটাই ভাবছিলাম। কিন্তু বুঝতে পারছিলাম না কি তৈরি করা যায়। তারপর হঠাৎ করে এরকম ফুল তৈরি করার কথা মাথায় আসে। তাই সুন্দর দেখতে দুই রকমের ফুল তৈরি করে নিলাম। আমি চেষ্টা করেছি এই ফুলগুলো তৈরি করার পদ্ধতি সবার মাঝে সুন্দর করে তুলে ধরার জন্য। কেউ চাইলে সহজেই এগুলো তৈরি করে ফেলতে পারবে উপস্থাপনা দেখে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এগুলো তৈরি করার পদ্ধতি।

IMG-20240808-WA0064.jpg

IMG-20240808-WA0060.jpg

উপকরণ

ক্লে
কাঁচি ✂️
গাম

IMG20240619134157.jpg

ধাপ 1️⃣

প্রথম আমি সবুজ ক্লে নিয়ে একটা ফুল গাছ তৈরি করে নিলাম অনেক সুন্দর ভাবে।

IMG_20240808_232041.jpg

ধাপ 2️⃣

এরপর আরো কিছু ক্লে নিয়ে সবুজ পাতা তৈরি করে নিলাম আর গাছের মধ্যে বসিয়ে নিলাম। তারপর পাতার মধ্যে কিছু দাগ দিয়ে দিলাম।

IMG_20240808_232117.jpg

ধাপ 3️⃣

এরপর বেগুনি এবং হলুদ কালারের ক্লে নিয়ে অনেকগুলো ফুল তৈরি করলাম অনেক সুন্দর ভাবে।

IMG_20240808_232152.jpg

ধাপ 4️⃣

এরপর ফুলগুলো আস্তে আস্তে অনেক সুন্দর করে ফুল গাছটার সাথে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে একটা ফুল তৈরি করলাম।

IMG_20240808_232206.jpg

ধাপ 5️⃣

এরপর আবারও সবুজ কালারের কিছু ক্লে নিলাম। আর সুন্দর করে আরেকটা গাছ তৈরি করলাম।

IMG_20240808_232222.jpg

ধাপ 6️⃣

এরপর সাদা এবং হলুদ কালারের ক্লে নিয়ে ভিন্ন রকমের অনেকগুলো ফুল অনেক সুন্দর ভাবে তৈরি করে নিলাম।

IMG_20240808_232235.jpg

ধাপ 7️⃣

তারপরে ফুল গাছের সাথে এই ফুলগুলো অনেক সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই আমি দুই রকমের ফুল তৈরি শেষ করি। আশা করছি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20240808_232258.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240808-WA0065.jpg

IMG-20240808-WA0064.jpg

IMG-20240808-WA0060.jpg

IMG-20240806-WA0018.jpg

IMG-20240806-WA0016.jpg

IMG-20240806-WA0015.jpg

IMG-20240808-WA0063.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে চমৎকার সুন্দর দু প্রকারের ফুল বানিয়েছেন ভাইয়া।ভীষণ সুন্দর লাগছে দেখতে।আমার ক্লে দিয়ে কিছু বানাতে ও বানানো দেখতে ভালো লাগে।ভীষণ সুন্দর হয়েছে আপনার ক্লে দিয়ে ফুল তৈরি পদ্ধতি। ধাপে ধাপে সুন্দর করে তুলে ধরেছেন ফুল বানানো পদ্ধতি যা যে কেউ ফলো করে বানিয়ে নিতে পারবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর ফুল বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দরভাবে ফুল তৈরি করে সুন্দর করে তুলে ধরলাম যেন দেখতে আরো ভালো লাগে। কেউ চাইলে যেন তৈরি করতে পারে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে দিয়ে আপনি অনেক সুন্দর দুটি ফুল তৈরি করেছেন। ফুল দুটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। তবে এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে অনেক সময় এবং ধৈর্য লাগে এটা একেবারে ঠিক।

 2 years ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন ভাইয়া। আপনার এমন চমৎকার ফুল তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়েছি। এই জাতীয় পোস্টগুলো আমি খুবই পছন্দ করে থাকি। এখানে নতুন কিছু তৈরি করা এবং শেখার থাকে।

 2 years ago 

আমার তৈরি করা ফুল দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা শুনেই তো অনেক আনন্দিত হলাম।

 2 years ago 

অনেকদিন ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। আপনার পোস্ট দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর ফুল তৈরি করেছেন। দুই ধরনের ফুল দেখে বেশ ভালো লাগলো। সাদা ফুল গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। নীল রঙের ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুল দিয়ে তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

সাদা ফুল গুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ক্লে দিয়ে দুই রকমের ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে, দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন।

 2 years ago 

দক্ষতার সাথে সুন্দর ফুল তৈরি করে ভালো লাগছে। ধন্যবাদ।

 2 years ago 

বাহ্, ক্লে দিয়ে চমৎকার দুটি ফুল তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে অনেকটা আসল ফুলের মতো লাগছে। আসলে আপনার হাতের কাজ অনেক ভালো। এর আগেও আপনি আমাদের মাঝে চমৎকার সব জিনিস শেয়ার করেছেন।আজ আমাদের মাঝে ক্লে দিয়ে এত সুন্দর দুটি ফুল তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

সব সময় দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করি। পাশে থাকবেন আশা করছি এভাবে সব সময়।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে । আপনারা সবাই সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন সেটা দেখতে অনেক ভালো লাগে । এজন্য আমিও কিছু ক্লে কিনেছি কিন্তু কিভাবে বানাবো সেটাই বুঝতে পারছি না । আপনার বানানো আজকের ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে ।

 2 years ago 

কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে পরবর্তীতে সুন্দরভাবে তৈরি করতে পারবেন।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে দারুন লাগে। আজ আপনি ক্লে দিয়ে দুই ধরনের ফুল তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো।খুবই চমৎকার হয়েছে ফুল গুলো দেখতে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ যে কোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর লাগে ক্লে দিয়ে। আমিও মাঝেমধ্যে বিভিন্ন জিনিস তৈরি করি।

 2 years ago (edited)

ভাইয়া আপনার ক্লে দিয়ে দুই রকমের ফুল গুলো দারুন হয়েছে। এখানে দেখলাম আপনি যেখানে যে কালারের ক্লে দরকার আপনি সেটাই দিয়েছেন। ফুলের ভিতর কলিটাও দারুন লাগছে। ধন্যবাদ।

 2 years ago 

ভিন্ন কালারের ফুল তৈরি করেছি ভিন্নভাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63501.69
ETH 1664.92
USDT 1.00
SBD 0.41