ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB ২৯-৯-২৩ শুক্রবার
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
পাতাবিহীন গাছ
এই ফটোগ্রাফি টা হচ্ছে অনেক সুন্দর পাতাবিহীন গাছের। আমার কাছে এরকম বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। এই গাছটার মধ্যে পাতা না থাকার কারণে গাছের ফাঁকে ফাঁকে আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এরকম গাছ গুলো দেখলে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ফটোগ্রাফি করার। কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে। সেখানে আমি এই গাছটা দেখেছিলাম এবং গাছের ফাঁকে আকাশটা দেখে এক নজরে তাকিয়ে ছিলাম। তারপর আমি এটির ফটোগ্রাফি করেছিলাম।
প্রাকৃতিক দৃশ্য
প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আমরা সবাই অনেক পছন্দ করি। প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করতে যেমন ভালো লাগে তেমনি এরকম প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি খুব পছন্দ করি। আমি সব সময় প্রাকৃতিক দৃশ্যের মাঝে ঘুরাঘুরি করতে অনেক পছন্দ করি। কয়েকদিন আগে আমি সোনিয়াকে নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম, যেখানে আমি মাঝে মাঝে এমনিতে গিয়ে থাকি। সেখানে রাস্তার পাশেই এই জমিনটা ছিল আর এই বিষয়টা দেখতে আমার অসম্ভব ভালো লেগেছিল, তাই সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
দৃশ্য
এই ফটোগ্রাফিটা হচ্ছে ভিন্নরকম একটা বিশ্বের ফটোগ্রাফি। এরকম দৃশ্যগুলো তো আমরা সবাই বেশিরভাগ সময় দেখে থাকি এবং এগুলো দেখতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম। আর সেখানে ছাদের উপরে গিয়ে আমি উপর থেকে এই ফটোগ্রাফি টা করেছিলাম। ফটোগ্রাফিটা করার পরে সেই দৃশ্যটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছিল। তাই আমি ভাবলাম এই ফটোগ্রাফি টা আপনাদের মাঝেও শেয়ার করা যাক। আশা করছি আপনাদের কাছে এই ফটোগ্রাফিটা অনেক ভালো লাগবে।
অপরাজিতা ফুল
আমাদের সবারই অনেক বেশি পছন্দের এবং পরিচিত একটা ফুল হচ্ছে অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। কারন এই ফুলগুলোর কালার যেমন সুন্দর, তেমনি এই ফুলগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ সময় নার্সারিতে গিয়ে থাকি। কারণ নার্সারিতে বিভিন্ন রকমের ফল থাকে, আর ফুলের মাঝে সময় কাটাতে আমি অনেক পছন্দ করি। আর কয়েকদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম, সেখান থেকে এই ফুলটার ফটোগ্রাফি টা করেছিলাম।
রঙ্গল ফুল
এটি হচ্ছে অনেক সুন্দর রঙ্গন ফুলের ফটোগ্রাফি যা আমাদের সবার অনেক পছন্দের। আমি তো অনেক পছন্দ করি রঙ্গন ফুল। আর রঙ্গন ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর বিভিন্ন রকমের কালার হয়ে থাকে। আর কালার গুলো দেখলে সবাই অনেক বেশি মুগ্ধ হয়। বিশেষ করে আমি একটু বেশি মুগ্ধ হই। এই রঙ্গন ফুলের কালার হলুদ রঙের হওয়ার কারণে আমার কাছে খুব ভালো লেগেছিল, আর এই ফটোগ্রাফি টাও আমি নার্সারি থেকে করেছি। আশা করছি আপনারা অনেক বেশি পছন্দ করবেন এই ফুলের ফটোগ্রাফি টা।
সূর্যাস্ত
আমি মনে করি সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত উপভোগ করতে পছন্দ করে না, এরকম মানুষ খুবই কম রয়েছে। বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটাও উপভোগ করতে যা বলার মতো না। আমি মাঝে মাঝে বাহিরে বের হয়ে থাকি সূর্যাস্ত দেওয়ার মতো উপভোগ করার জন্য। আর সেই সাথে ফটোগ্রাফিও করে থাকি। গতকালকে আমি বাইরে বের হয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে। আপনারা সব সময় আমার সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো পছন্দ করেন। তাই আমি সব সময় চেষ্টা করি এরকম ফটোগ্রাফি গুলো শেয়ার করার। আশা করছি অন্য দিনের মতো আজকের এই ফটোগ্রাফিটা ও আপনাদের কাছে ভালো লাগবে।
আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
Camera 📸 smartphone
Location
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>





চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। এবং সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
চেষ্টা করলাম সুন্দর করে বর্ণনা দিয়ে শেয়ার করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।এইরকম ভিন্নরকম ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে।আমার কাছে আপনার তোলা প্রতিটা ছবি দারুণ লেগেছে।সব থেকে পাতাবিহীন গাছ,আর অপরাজিতা ফুল।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।
আমার কাছে বিভিন্ন রকম ফটোগ্রাফি ভালো লাগে।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।
আপনার ছবিগুলো দূরদান্ত ছিল।
পাতাঝরা গাছটি এবং সূর্যাস্তের ছবিটি অসাধারণ লেগেছে আমার কাছে।
ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।
পাতাবিহীন গাছটি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যি আমি আনন্দিত হলাম।
তোমার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। অনেক সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করে আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছো দেখে ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সেগুলোর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যার কারণে দেখতে একটু বেশি ভালো লেগেছে। সূর্যাস্তের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
তোমার কাছে সূর্যাস্তের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। প্রশংসা জনিত মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাই আপনি আজকে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পাতাবিহীন গাছটির মধ্যে একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে। এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর অপরাজিতা ফুল এটি কিন্তু খুবই গুণী ফুল। এ ফুল দিয়ে চা করে খেলে কিডনি রোগী ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ঠিক বলেছেন পাতা বিহীন গাছটির আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে। আর এটা দেখতে আমার কাছেও ভালো লেগেছিল। অপরাজিতা ফুলের এই গুণটির কথা জানা ছিল না, তবে আপনার মাধ্যমে জানতে পেরে ভালো লাগলো।
https://twitter.com/NARocky4/status/1707595822005956881?t=DpJjKfyeLqPeRxq0750aeg&s=19
সাধারণত পাতাবিহীন গাছগুলো শীতকালে বেশি দেখা যায়। কিন্তু আপনি এখনি একটা উপস্থাপন করেছেন আমাদের সামনে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। আর হলুদ রঙ্গন টাও অনেক সুন্দর লাগছে ভাই। এবং সন্ধ্যাকালীন দৃশ্যটা সবচাইতে মুগ্ধ করেছে আমাকে। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
আসলে এটা সত্যি বলেছেন পাতা বিহীন গাছগুলো শীতকালে বেশি দেখা যায়।