ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB 12 জুলাই 2024 শুক্রবার ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
নৌকা
By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location
- আজ আমি খুবই চমৎকার দুইটি নৌকার ফটোগ্রাফি করেছি। আসলে নৌকার ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। যার কারণে প্রায় সময় বিভিন্ন ছোট বড় নদী দেখতে গেলে ফটোগ্রাফি করার চেষ্টা করি নৌকার। আজকের এই নৌকাগুলো খুবই স্পেশাল। খুবই কালারফুল নৌকা হওয়ার কারণে দেখতে ভীষণ ভালো লাগছে। নৌকার ফটোগ্রাফি করতে আমি ভীষণ ভালোবাসি। আসলে কিছুদিন আগে গিয়েছিলাম ফেনীর ছোট নদী দেখার জন্য। ফেনী ছোট নদী বিভিন্ন জায়গায় অবস্থিত। একেকবার একেক জায়গায় যাই। আজকের এই ফটোগ্রাফিটি আমি মুছাপুর ক্লোজার এর পাশ থেকে করেছিলাম। কালারফুল হওয়ার কারণে নৌকাগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
টাইম ফুল
By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location
- টাইম ফুল আমাদের সবারই খুব পরিচিত একটি ফুল। প্রায় সময় বিভিন্ন জায়গায় গেলে আমি টাইম ফুল দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আজকের এই টাইম ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের ঘরে ছাদ থেকে। আমাদের ছাদের উপর কয়েকটি ফুল গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে টাইম ফুল অন্যতম। এটা মূলত হাইব্রিড জাতের টাইম ফুল। হাইব্রিড জাতের টাইম ফুল গুলো অনেক বড় আকারের হয়ে থাকে। যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর হয়। বিশেষ করে টাইম ফুলের পাপড়ি গুলো আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে আজকের এই টাইম ফুলের এর ফটোগ্রাফি।
হলুদ গাঁদা ফুল
By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location
- আজ আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি হলুদ কালারের গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি। আমাদের সবারই খুব প্রিয় এবং জনপ্রিয় একটি ফুলের নাম হল গাঁদা ফুল। গাঁদা ফুল চিনেনা এমন মানুষ পাওয়া যাবে না। ১০০ জন মানুষকে যদি একটি বাগানের মধ্যে নিয়ে বলা হয় এখানে কি কি ফুল রয়েছে? এর মধ্যে সবাই গাঁদা ফুলটি চিনে থাকবে। কারণ ছোট বড় যে কোন ধরনের অনুষ্ঠান হলে গাঁদা ফুল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং কি আমাদের দেশ থেকে বিভিন্ন দেশের মধ্যে রপ্তানি করা হয় গাঁদা ফুল। এবং কি আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এ ফুলটি। এই ফুলটির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে।
প্রাকৃতিক দৃশ্য
By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location
- মনমুগ্ধকর খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছি আজ। সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের মাঝে নীল আকাশ টি দেখতে সবার মন জুড়িয়ে যাবে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আসলে মাঝে মাঝে আকাশের কালার এত বেশি সুন্দর হয় সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বিশেষ করে দুপুর এর সময় আকাশের কালার অনেক সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে। আসলে সবুজ শ্যামল দৃশ্যের দিকে তাকিয়ে থাকলে নাকি চোখের জন্য এবং মনের জন্য অনেক উপকার। মন মানসিকতা সব পরিবর্তন হয়ে যায়। মন খারাপ থাকলে প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়ে থাকলে নাকি মন ভালো হয়। আমার খুবই পছন্দের তালিকায় প্রাকৃতিক দৃশ্য রয়েছে। বিশেষ করে যখন আকাশ এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য একসাথে ফুটিয়ে ওঠে।
মোটরসাইকেলের ছবি
By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location
- আজ আমি খুবই সুন্দর একটি মোটরসাইকেলের ফটোগ্রাফি করেছি। আসলে ছবি তুলতে সবাই পারে কিন্তু খুব সুন্দর ভাবে ছবি তুলতে খুব কম মানুষই পারে। ছবি তোলার জন্য শিখার কোন শেষ নেই। যত বেশি অভিজ্ঞতা হবে , তত বেশি ছবি সুন্দর দেখাবে। মোবাইলটা শুধু হাতে নিয়ে ছবি তুলতে সবাই পারে, কিন্তু স্পেশালভাবে ছবি তুলতে গেলে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয়। আজকের এই ছবিটি আমি স্পেশালভাবে করার চেষ্টা করেছি। নিচ থেকে যখন ছবিটি তুলেছি আমার অনেক ভালো লেগেছিল। ভালোলাগার কারণে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। গাছের পাতাগুলো সহ মোটরসাইকেলটি দেখতে খুবই ভালো দেখাচ্ছিল। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের এই মোটরসাইকেলের ছবিটি।
সূর্যাস্ত
By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location
- সূর্যাস্তের ফটোগ্রাফি। আমরা সবাই সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি গুলো অনেক বেশি পছন্দ করে থাকে। এ মুহূর্তের ফটোগ্রাফি পছন্দ করেনা এমন মানুষ পাওয়া যায় না। এমনকি বিভিন্ন মানুষ রয়েছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে সূর্যাস্ত দেখতে অনেক পছন্দ করে। আমি নিজেও কয়েকবার কক্সবাজার গিয়েছিলাম সূর্যাস্ত দেখার জন্য। কক্সবাজার সূর্যাস্ত দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। মাঝে মাঝে চট্টগ্রাম পতেঙ্গা ও যেতাম সূর্যাস্ত দেখার জন্য। সূর্যাস্ত দেখতে সব মানুষের কাছেই অনেক পছন্দের। এজন্য আমি সব সময় সূর্যাস্তের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর আমি যখন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সময় সূর্যাস্তের ফটোগ্রাফি করে থাকি ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই সূর্যাস্তের ফটোগ্রাফিটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location
বিঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>



ভাই প্রতি সপ্তাহে আপনার রেনডম ফটোগ্রাফি দিয়ে অ্যালবাম দেখতে ভীষণ ভালো লাগে। আজকের প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রাকৃতিক দৃশ্য নৌকা আর সূর্যাস্তের ফটোগ্রাফি সত্যিই অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সূর্যাস্তের ফটোগ্রাফিটা অসাধারণ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির মধ্যে ভিন্নতা থেকে থাকলে দেখতে ভালো লাগে। প্রতিটা ফটোগ্রাফি খুবই চমৎকারভাবে আপনি ক্যাপচার করেছেন। বিশেষ করে প্রথম নৌকার যে ফটোগ্রাফিটা করেছেন এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
প্রথম নৌকার ফটোগ্রাফি টা আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আরে আরে আপনি তো দেখছি রেনডম ফটোগ্রাফি করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। দারুন সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। মাথায় হাত দিয়ে বসে বসে আপনার ফটোগ্রাফি গুলো দেখছি আর ভাবছি ইস্ এমন ফটোগ্রাফার যদি হতে পারতুম!
অবশ্যই চেষ্টা করলে হতে পারবেন এরকম ফটোগ্রাফার। সব সময় চেষ্টা করতে হবে আপু।
ফটোগ্রাফি দক্ষতা একটা জায়গা বা চিত্র কে সুন্দর করে দিতে পারে।আপনার ফটোগ্রাফি দক্ষতা দারুন।আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার করা ফটোগ্রাফির অনেক সুন্দর লাগতেছে শুনে খুশি হলাম।
এ ধরনের রেনডম ফটোগ্রাফির মাধ্যমে একসাথে অনেকগুলো ফটো দেখা যায় এজন্য আমার কাছে অনেক ভালো লাগে এই ছবিগুলো । আপনার প্রত্যেকটা ছবি অনেক বেশি সুন্দর হয়েছে ।বিশেষ করে নীল আকাশ ও নিচে সবুজ প্রকৃতি এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে হৃদয় ছুয়ে যায়। সবকিছু মিলিয়ে ছবিগুলো সত্যি অনেক বেশি সুন্দর ছিল ।
চেষ্টা করি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য।
ভাইয়া আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। নৌকা দুটিকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে দেখে মনে হচ্ছে ঘুরতে চলে যাই। টাইম ফুলের অন্য নাম মনে হয় পর্তুলিকা ফুল। দেখে তো সেরকমই মনে হচ্ছে। তাছাড়া মোটরসাইকেলের ফটোগ্রাফিটা আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। চমৎকার লাগছে দেখতে।
ওইটা আমার খুব একটা ভালোভাবে জানা নেই আপু। তবে আপনার কাছ থেকে জেনে খুব ভালো লাগলো।
সত্যিই ভালো ফটোগ্রাফি করাটাও একটি আর্ট। সকলে পারে না। আপনার ছবিগুলো দেখে প্রশংসা না করর পারছি না৷
প্রতিটি ছবিই দুর্দান্ত। সঠিক অ্যাঙ্গল থেকে তুলেছেন। খুব উপভোগ করলাম ছবিগুলি।
আমার প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত ছিল শুনে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দিদি।
আপনার ফটোগ্রাফি মানেই অসাধারণ কিছু। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। বরাবরের মতোই দারুণভাবে ক্যাপচার করেছেন। বিশেষ করে নৌকার দৃশ্যটা এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া অসাধারণ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
নৌকা আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে এটা শুনে অনেক খুশি হয়েছি।
https://x.com/NARocky4/status/1811609498479742997?t=QNFR9JODQVT8nAgaCoo7qA&s=19