জেনারেল রাইটিং: "যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই"

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 15 আগস্ট ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000154902.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

"যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই"

সাফল্য এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষ নিজের জীবনে অর্জন করতে চায়। কিন্তু পরিশ্রম ছাড়া কি সাফল্য অর্জন করা সম্ভব?? একেবারেই না। একটা মানুষ যদি তার জীবনে পরিশ্রম না করে, তাহলে সে জীবনেও পারবেনা সাফল্য অর্জন করতে। মানুষকে কঠোর পরিশ্রম করে যেতে হবে প্রতিনিয়ত। প্রতিনিয়ত চেষ্টার পথেই তাকে সময় দিতে হবে। তারপরেই তো মানুষ সাফল্য অর্জন করতে পারবে। একটা মানুষ যদি পরিশ্রম না করে, তাহলে কিভাবে সম্ভব হবে সাফল্য অর্জন করতে। যারা অলস প্রকৃতির, তাদের জীবনে সফলতা আসে না কখনো। কিন্তু তারা যদি অলসতা ছেড়ে চেষ্টা করে, আর পরিশ্রম করে, তবেই পারবে সফলতা অর্জন করতে।

যে মানুষ প্রতিনিয়ত পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং বাস্তবতার সাথে লড়াই করতেছে, সে মানুষ সফলতা অর্জন করতে পারবে একদিন না একদিন। তবে সফলতা এমন একটা জিনিস, যেটা মানুষ খুব সহজেই অর্জন করতে পারে না। সফলতা অর্জন করার আগে মানুষ হাজার বার ব্যর্থ হয়ে থাকে। ব্যর্থতা ছাড়া সফলতা কখনোই আসে না মানুষের জীবনে। তবে যে মানুষগুলো ব্যর্থতাকে মেনে নিয়ে, আবারো সেই ব্যর্থতা থেকে কোনো কিছু শিখে উঠে দাঁড়ায়, সে মানুষটাই জীবনে সফলতা অর্জন করতে পারবে। ব্যর্থ হলেও সেখানে থেমে গেলে চলবে না। সেই পথটা আমাদেরকে অতিক্রম করতে হবে। তবেই সফলতা আসবে।

আজ পর্যন্ত যে মানুষগুলো সফলতা অর্জন করেছে জীবনে, সেই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে তারপর সফলতা অর্জন করেছে। যেকোনো কাজেই সফলতা অর্জন করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোন কিছুই সম্ভব না। কথায় আছেনা পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। ছোট ছোট ব্যাপার গুলোতেও সাফল্য অর্জন করার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করা লাগবে। আর অনেক বেশি চেষ্টা করা লাগবে। আমরা যদি আমাদের জীবনে পরিশ্রম না করি, চেষ্টা না করি, তাহলে আমাদেরকে সাফল্য অর্জনের লক্ষ্য টা বাদ দিতে হবে।

যে মানুষ নিজের জীবনে পরিশ্রমই করতে পারবে না, আর চেষ্টা করতে পারবে না, সেই মানুষ কিভাবে পারবে সফলতা অর্জন করতে। আর সফলতা অর্জন করার জন্য আপনার ভেতরে ধৈর্যটা থাকা দরকার অনেক বেশি। আপনি যদি ধৈর্যশীল ব্যক্তি হন, তাহলে আপনি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আর পরিশ্রম করলে, একদিন না একদিন সফলতা অর্জন করবেন। আর আপনি যদি ধৈর্যশীল ব্যক্তি না হন, তাহলে কয়েকদিন পরে দেখা যাবে আপনি আর সাফল্য অর্জনের জন্য চেষ্টা করছেন না, ধৈর্য হারিয়ে ফেলেছেন। ধৈর্য হারালে চলবে না, আমাদের জীবনে ধৈর্যশীল হয়ে এগিয়ে যেতে হবে।

আপনি কোনো কিছু করছেন, সেখানে যদি পরিশ্রমটাই না থাকে, তাহলে সেখানে সাফল্য টাও থাকবে না কখনো। কারণ যে জায়গায় পরিশ্রম নেই, সেখানে সাফল্য নেই একেবারে নিশ্চিত। তাই প্রত্যেকটা মানুষকে পরিশ্রম করে তারপর সাফল্য অর্জন করতে হবে। যে মানুষগুলো কখনো পরিশ্রমই করবে না, সে মানুষগুলো তার জীবনে পারবে না কখনো সাফল্য অর্জন করতে। আর এর জন্য আমাদের কে ধৈর্য, চেষ্টা, পরিশ্রম এগুলোকে বেশি করে কাজে লাগাতে হবে। একটা মানুষ যদি ধৈর্যশীল হয়, আর সবকিছুতে চেষ্টা করে এবং অনেক বেশি পরিশ্রম করে, তবে তার জীবনে সফলতা আসবেই।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টটি পড়ে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে একজন মানুষ পরিশ্রম না করলে কখনো সফলতা অর্জন করতে পারে না। তবে একজন সফল মানুষ হতে হলে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম সফলতার চাবিকাঠি প্রবাদ বাক্যটি ছোটবেলা থেকেই পড়ে আসছি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ সফল মানুষ হওয়ার জন্য পরিশ্রমী অবশ্যই হতে হবে। আমার পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি হ্যাঁ আজ পর্যন্ত যারা সফল হয়েছে তারা পরিশ্রম করেই সফলতা অর্জন করেছে। অলস ব্যক্তি কখনোই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেনা এ বিষয়টার সাথে আমি পুরোপুরি আপনার সাথে একমত।

 2 years ago 

পরিশ্রমের কারণে সবাই সফল হতে পেরেছে।

 2 years ago 

বেশ ভালো লিখেছেন ভাইয়া। সত্যি তো পরিশ্রম না করলে আপনার সফলতা কি করে আসবে? পৃথিবীতে যত কাজে সফলতা এসেছে সব কাজের পিছনেই ছিল পরিশ্রমের ইতিহাস। লেখা পড়ে মুগ্ধ হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আর এই জন্যই তো আমাদেরকে পরিশ্রম করতে হবে। তারপর সফলতা আসবে।

 2 years ago 

পরিশ্রম সফলতার চাবিকাঠি।ছোটবেলা থেকে একটা কথা পড়ে আসছি, যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত।তাই কেবলমাত্র পরিশ্রম-ই এনে দিতে পারে সাফল্য।পরিশ্রম ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতে পারে নাই এবং কখনো কেউ পারবেও না।সফল ব্যক্তিদের জীবন ঘাটাঘাটি করলে দেখা যাবে তারা অনেক পরিশ্রমী ছিল।যাইহোক আজকে আপনার শেয়ার করা লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।একদম বাস্তবমুখী কথাগুলো তুলে ধরেছেন।

 2 years ago 

যারা প্রতিনিয়ত পরিশ্রম করেছে তারাই একসময় সফলতা অর্জন করেছে। প্রতিনিয়ত সবারই উচিত কঠোর পরিশ্রম করে যাওয়া।

 2 years ago 

পরিশ্রম এবং সফলতা একই কয়েনের দুটি দিক। কারণ যেখানে পরিশ্রম হবে সেখানে সফলতা আসবে। আর যেখানে পরিশ্রম থাকবে না সেখানে কখনো সফলতা আসতে পারে না। পরিশ্রম এবং সফলতা একই মালার সাথে গাঁথা। তাহলেই বুঝতে পারেন পরিশ্রম কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সফলতা আনার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আমি আপনার কথার সাথে একমত। এই দুইটা আসলেই একই কয়েনের দুই দিক।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পরিশ্রম ছাড়া কখনো সফলতা কল্পনা করা যায় না। যেখানে পরিশ্রম থাকবে সেখানে সফলতা অবশ্যই আসবে। পরিশ্রম মানুষকে সফলতার কাছে পৌঁছে দেয়। একটা মানুষ যদি পরিশ্রম না করে সফলতার জন্য অপেক্ষা করে, তাহলে তার জীবনে কখনোই সফলতা আসবে না। বরং তাকে কঠোর পরিশ্রম করতে হবে প্রতিনিয়ত, তবেই সে নিজের জীবনে সফলতা অর্জন করতে পারবে। তোমার কথার সাথে আমি সম্পূর্ণভাবেই একমত। যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা থাকতেই পারে না। কারণ পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি।

 2 years ago 

এটাই সত্যি এবং এটাই বাস্তবতা। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি এটাই সত্য কথা। ধন্যবাদ তোমাকে সুন্দর করে একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

সফলতার মূল চাবিকাঠি তিনটি আর সেটি হলো ধৈর্য, পরিশ্রম ও ভাগ্য। আর এই তিনটির সমন্বয় ঘটলে তাকে কেউ ঠেকাতে পারবেনা সফল্য থেকে। যাইহোক ভাইয়া খুব ভালো লাগলো আপনার আজকের ব্লগটি পড়ে ধন্যবাদ।

 2 years ago 

আমার লেখা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। চেষ্টা করলাম পরিশ্রম আর সাফল্য নিয়ে লেখাটা সুন্দর করে লেখার জন্য।

 2 years ago 

আপনার পোষ্টের সাথে আমি একমত। যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা নেই ‌ যে মানুষ পরিশ্রম করে সেই তার লক্ষ্য পূরণ করতে পারে। আর যে মানুষ পরিশ্রম করে না সে মানুষ কখনো সফলতার মুখ দেখেনা। কারণ পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রশতি। আর ধৈর্য ধরে কোন কিছু করলে ওই কাজে সফলতা পাওয়া যায়। আর পরিশ্রম ছাড়া বা ধৈর্য ছাড়া কোন কিছু অর্জন করা যায় না। খুব সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া পরিশ্রমী মানুষরাই পারে নিজের লক্ষ্য পূরণ করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38