ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB 10 ফেব্রুয়ারি 2024 শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000077496.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্য

20231125_112525.jpg

আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি সব সময় চেষ্টা করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো করার জন্য। প্রাকৃতিক দৃশ্যগুলো পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। কিছুদিন আগে আমি এবং সোনিয়া ঘুরতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটি করেছি। ঘুরতে গেলে অনেক কিছুই আমরা দেখি কিন্তু মোটরসাইকেলে থাকার কারণে ফটোগ্রাফি করা হয় না। কিন্তু ছোট নদী সহ প্রাকৃতিক দৃশ্যটি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।

প্রজাপতি

20231219_112501.jpg

আমার খুবই পছন্দের একটি ছোট প্রাণীর নাম হল প্রজাপতি। প্রজাপতি পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। আমাদের পৃথিবীতে অসংখ্য জাতের প্রজাপতি রয়েছে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর। বাহারে রংবেরঙের প্রজাপতিগুলো বিভিন্ন সময় দেখা যায়। বিশেষ করে দুপুরের আগ মুহূর্তে এ ধরনের প্রজাপতি গুলো দেখে আমরা আশেপাশে। কিছুদিন আগে রোদে বসেছিলাম কিছুক্ষণ তখনই এই ফটোগ্রাফিটি করি। দুপুরের আগে প্রজাপতির ছোটাছুটি করে অনেক বেশি। এজন্য ফটোগ্রাফি করতে অনেক বেশি কষ্ট হয়। এরপরেও চেষ্টা করেছি সুন্দরভাবে ফটোগ্রাফি করার জন্য।

কবুতর

20231219_101808.jpg

শান্তির প্রতীক হিসেবে আমরা কবুতরকে বলে থাকি । কবুতর দেখতে আমি অনেক বেশি ভালোবাসি। বর্তমানে প্রায় অনেক জায়গায় গেলে আমি কবুতরের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি যখনই কবুতর দেখি ফটোগ্রাফি করি। খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে কবুতর। কিছুদিন আগে একজন মামার বাড়ি থেকে আমি এই কবুতরের ফটোগ্রাফি করেছি। তাদের বাড়িতে কয়েক জোড়া কবুতর পালন করে। বর্তমানে বাণিজ্যিকভাবেও অনেক মানুষ রয়েছে যারা কবুতর পালন করে। কবুতর দেখতে এবং পালন করতে সবাই পছন্দ করে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এজন্য এ ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম । আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

হলুদ গাঁদা ফুল

20240123_155123.jpg

আমাদের সবার খুব পরিচিত একটি ফুলের নাম হলো গাঁদা। বর্তমানে গাঁদা ফুলের অনেক জাত রয়েছে। বিশেষ করে শীতের মৌসুমে হাইব্রিড জাতের গাঁদা ফুল সবচেয়ে বেশি দেখা যায়। হাইবিট জাতের গাঁদা ফুল গুলো বড় আকারের হয়ে থাকে। এজন্য দেখতে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম ফুলের ফটোগ্রাফি করার জন্য। তখন এ ফুলের ফটোগ্রাফিটি করেছি। আসলে বর্তমানে আমাদের দেশসহ বিভিন্ন দেশের মধ্যে গাঁদা ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে। যে ফুলগুলো সবার কাছেই অনেক প্রিয় হয়ে থাকে। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে।

বন্যফল

20240126_154748.jpg

বন্য একটি ফলের ফটোগ্রাফি। আমাদের আশেপাশে এমন বন্য ফল অনেক বেশি দেখা যায়, যেগুলো খেলে অনেক ক্ষতি হতে পারে। কিন্তু এর আগে আমি কখনো এ ফলটি দেখেছি বলে মনে হয় না। কিন্তু দেখে মনে হচ্ছে যেন এটি খেতে মানুষের উপকার হবে। এই বন্যফুল টি ফটোগ্রাফি আমি একটি ছোট নদীর পাশে করেছিলাম। নদীর আশেপাশে এ ধরনের বন্যা ফল অনেক বেশি দেখা যায়। যখন আমি ইউনি কোন কিছু দেখি তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমি আশা করি আজকের এই বন্য ফলের ফটোগ্রাফিটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

নৌকা

1000085567.jpg

একটি নৌকার ফটোগ্রাফি। নৌকা আমার খুবই পছন্দের একটি যানবাহন। নদী পার হওয়ার জন্য নৌকা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু নৌকা ভ্রমন আমার অনেক বেশি পছন্দের। বর্তমানে প্রায় সময় আমরা নৌকা ভ্রমণ করার চেষ্টা করি। নৌকা নিয়ে এদিক ওদিক ঘুরতেও চেষ্টা করে। কিছুদিন আগে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তখন এই ফটোগ্রাফিটি করেছে। মেয়েকে নিয়ে যখন নৌকায় উঠলাম সে অনেক বেশি খুশি হয়েছিল। নাশিয়া নৌকায় ওঠার পর অনেক আনন্দিত হয়েছিল। নাশিয়ার আনন্দ দেখে আমারও অনেক বেশি ভালো লেগেছিল। আমি আশা করি নৌকার ফটোগ্রাফিটি আপনাদের সবারও অনেক বেশি ভালো লাগবে।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য সবাই বেশ পছন্দ করে। প্রকৃতির এই দৃশ্য গুলো পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।
খুব সহজেই প্রকৃতি আকৃষ্ট করছে ফটোগ্রাফি গুলোতে।

 2 years ago 

ঠিক বলেছেন প্রাকৃতিক দৃশ্য আসলেই সবাই পছন্দ করে। এত সুন্দর মন্তব্য পেয়ে ভালো লেগেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চমৎকার কিছু দৃশ্য তুলে ধরেছেন ভিন্ন ভিন্ন দৃশ্য গুলো ফটোগ্রাফ পর্বের সৌন্দর্য বৃদ্ধি করেছে তবে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সব কিছুর সৌন্দর্যকে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আপনার মত আমারও আমার বাংলা ব্লগে কাজগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। তাছাড়া এই ব্লগে জয়েন করার পর থেকে ফটোগ্রাফি করার প্রতি আগ্রহ বেড়েছে। যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে প্রজাপতি এবং কবুতরের ফটোগ্রাফি টা খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আমার নিজেরও আগ্রহ অনেক বেশি বেড়ে গিয়েছে। প্রজাপতি এবং কবুতরের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

চমৎকার সব ফটোগ্রাফি ছিলো আপনার আজকের পোস্টে।বেড়াতে গিয়ে নদীর ধারে তোলা পিকচার টা আমার সবচেয়ে ভালো লাগলো প্রকৃতির স্নিগ্ধতা ফুটে উঠেছে ছবিতে।মামার বাড়ি থেকে ধারণ কৃত কবুতরের ফটোগ্রাফি ও বেশ ভালো হয়েছে সাদা কবুতর শান্তির প্রতিক।

 2 years ago 

নদীর ধারে তোলা ফটোগ্রাফি টা আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো দেখে মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন। সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। আমার কাছে প্রজাপতি ফটোগ্রাফি ও বন্যফলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রজাপতি আর বন্য ফুলের ফটোগ্রাফি আপনার কাছে খুবই ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

খুবই নিখুঁতভাবে আপনি আজকের এই রেনডম ফটোগ্রাফি গুলো করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কবুতর, প্রজাপতি, ফুল কিছুই দুর্দান্ত ছিল। ধন্যবাদ আপনাকে অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তোলা প্রত্যেকটা রেনডম ফটোগ্রাফি আপনার কাছে খুবই ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি সবসময় আমার কাছে ভালো লাগে। বন্যফুল, প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। এমন ফটোগ্রাফি দেখলেও মন ভালো হয়ে যায় 🌼

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে সব সময় ভালো লাগে এটা ভাবতেই ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37