আর্ট : থ্রিডি ম্যান্ডেলা আর্টsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ১৯ আগষ্ট 2k23 শনিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 08-05-2023 00.01_1.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রিডি ম্যান্ডেলা আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে থ্রিডি ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

আজকে আমি অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছি। আসলে ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাইতো আমি যখনই সময় পাই তখন ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। এই ম্যান্ডেলা আর্টটি আমি গতকালকে করেছিলাম। এরকম ম্যান্ডেলা আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশ আকর্ষণীয় লাগে। এই ম্যান্ডেলা আর্টটি আমি থ্রিডি আর্টের মতো করে করার চেষ্টা করেছি। আর ভেতরে নিখুঁত নিখুঁত ফুলের ডিজাইন দেওয়ার চেষ্টা করলাম। আসলে আমি সব সময় ধৈর্য এবং দক্ষতার সাথে যে কোন কাজ করার চেষ্টা করি। কারণ ধৈর্য এবং সময় দিয়ে যে কোন কাজ করলে তা অনেক বেশি সুন্দর হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই ম্যান্ডেলা আর্ট করার পদ্ধতি।

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা খাতার মধ্যে চারটা দাগ দিয়ে দিলাম এবং ভেতরে কয়েকটা ঘর করে নিলাম।

IMG-20230807-WA0004.jpg

IMG-20230807-WA0004.jpg

ধাপ 2️⃣

তারপরে ঘর গুলোর উপরের অংশে গোল করে দাগ দিয়ে দিলাম।

IMG-20230807-WA0005.jpg

IMG-20230807-WA0005.jpg

ধাপ 3️⃣

এরপর প্রত্যেকটা ঘরের ভেতরের অংশে অর্ধ বৃত্ত আঁকতে লাগলাম কম্পাস দিয়ে। এভাবে কিছুটা জায়গা খালি রেখে কয়েকটা অর্ধবৃত্ত এঁকে নিলাম।

IMG-20230807-WA0003.jpg

IMG-20230807-WA0003.jpg

ধাপ 4️⃣

তারপরে প্রত্যেকটা ঘরের ভেতরের অংশে একই রকম ভাবে নিখুঁত ফুলের ডিজাইন আঁকতে লাগলাম।

IMG-20230807-WA0006.jpg

IMG-20230807-WA0006.jpg

ধাপ 5️⃣

এভাবে প্রথমে দুই তিনটা ঘরের ভেতরে ডিজাইন এঁকে নিলাম।

IMG-20230807-WA0008.jpg

IMG-20230807-WA0008.jpg

ধাপ 6️⃣

তারপরে আরো কিছু ডিজাইন আঁকতে লাগলাম ভিন্ন রকম ভাবে অন্য আরেকটি ঘরের ভিতরের অংশে।

IMG-20230807-WA0009.jpg

IMG-20230807-WA0009.jpg

ধাপ 7️⃣

তারপরে উপরের দুইটি ঘরের ভিতরে ভিন্নভাবে ডিজাইন আঁকতে লাগলাম। এভাবে প্রত্যেকটা করার ভেতরে খুব সুন্দর করে ডিজাইন অংকন করে নিলাম। এভাবে আমি আমার ম্যান্ডেলা আর্ট করা শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

IMG-20230807-WA0011.jpg

IMG-20230807-WA0014.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 08-05-2023 00.01_1.jpg

CamScanner 08-05-2023 00.01_1.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি থ্রিডি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আজকেরটাও কিন্তু খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার আর্টগুলো আপনার কাছে সব সময় ভালো লাগে জেনে খুশি হলাম।

 3 years ago 

ম্যান্ডেলা চিত্রের সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। এর মধ্যে যদি আবার থ্রিডি হয় তাহলে তো কোন কথাই নেই।
দারুন একটি ম্যান্ডেলা প্রস্তুত করেছেন একপাশ থেকে দেখলে যেমন লাগছে অন্যপাশ থেকে দেখলে আবার অন্যরকম লাগছে।
ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটা মন্তব্য করেছেন মন্তব্যটা পেয়ে ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলার আর্ট গুলো করলে অনেক বেশি আকর্ষণীয় লাগে । তাছাড়া এই আর্টগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু আর্টগুলো করার পর দেখতে খুবই ভালো লাগে আপনার আজকের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। অনেক নিখুঁতভাবে করেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।

 3 years ago 

হ্যাঁ আপু অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় আর্টগুলো করতে।

 3 years ago 

ভাই আপনার ম্যান্ডেলা অংকনটি দেখতে অসাধারণ লাগছে। থ্রিডি ম্যান্ডেলা অংকনটি দেখতে আসলেই খুব চমৎকার লাগে। আর ম্যান্ডেলা অংকন করতে অনেক সময় ও ধৈর্যের ব্যাপার। অনেক ধৈর্য নিয়ে খুব সুন্দর একটি থ্রিডি ম্যান্ডেলা আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে এটি অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

ভাই আপনি আজকে দারুন একটি থ্রিডি মেন্ডেলা আর তৈরি করেছেন। এই আর্ট গুলো তৈরি করতে ভীষণ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এর ভেতরে নিখুত ফুলের এই ডিজাইন গুলো করতে বেশ ধৈর্য ধরতে হয়। থ্রিডি ম্যান্ডেলা আর্ট তৈরি প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং পাশাপাশি খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ডিজাইনগুলো করতে অনেক ধৈর্য ধরে করতে হয়েছে।

 3 years ago 

খুবই সুন্দর ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অংকন করে আমাদের সাথে শেয়ার করলেন,আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার আর্ট দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার থ্রিডি ম্যান্ডেলা আর্টটি দেখতে জাহাজের নিচের ইন্জিনের পাখার মত লাগছে। খুবই ক্রিটিকেল একটি ম্যান্ডেলা আর্ট। এই আর্ট গুলো করতে যেমন সময় লাগে ঠিক তেমনি অনেক সুন্দর হয়। ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ সময় দিয়ে করলেও সুন্দর হয়।

 3 years ago 

তুমি সব সময় অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করো নিখুঁতভাবে, আর এগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে থ্রিডি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছ দেখে অনেক ভালো লেগেছে। ভিতরে অনেক সুন্দর করে ফুলের নিখুঁত ডিজাইন অঙ্কন করেছ যা আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। আমি তো এটি দেখার সাথে সাথেই অনেক বেশি মুগ্ধ হয়েছি। নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে এরকম কিছু করলে দেখতে ভালো লাগে। সত্যি তোমার ক্রিয়েটিভিটির প্রশংসা করতে হয়।

 3 years ago 

আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রশংসা মূলক মন্তব্যটা পেয়েছ সত্যি ভালো লেগেছে। এভাবেই উৎসাহিত করে যাবে আশা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38