জেনারেল রাইটিং:- "শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবারnarocky✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000054008.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

"শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব"

আশেপাশে তাকালেই আমরা অনেক শিক্ষিত ব্যক্তিকে দেখে থাকি। তবে তারা শিক্ষিত হলে কি হয়েছে তাদের বিবেকটা শিক্ষিত নয়। আমাদের এই পৃথিবীতে হয়তো অনেকেই শিক্ষিত মানুষ। তবে আমি মনে করি বেশিরভাগ শিক্ষিত মানুষের বিবেক অনেক বেশি নিচু হয়। কারণ শিক্ষিত মানুষ শিক্ষা দিয়ে বেড়ে ওঠে, কিন্তু তাদের মধ্যে বিবেকটা থাকে না। আর একটা মানুষের মধ্যে শিক্ষিত বিবেকটা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। কারণ শিক্ষিত মানুষ কোন সিদ্ধান্ত নিলে সেটা ভুল হবে। যদি তার শিক্ষিত বিবেক দিয়ে সেই সিদ্ধান্তটা নেয়, তাহলে তা অবশ্যই সঠিক হবে বলে আমি মনে করি। শিক্ষিত মানুষের হয়তো অভাব নেই, আমাদের এই বড় পৃথিবীটাতে। তবে শিক্ষিত বিবেকের অনেক বেশি অবাক রয়েছে এটা সব সময় বলবো।

অনেক মানুষ রয়েছে যারা শিক্ষিত হয়েও একেবারে অশিক্ষিতদের মত কথা বলে। আর সেই মানুষগুলো নিজেদের বিবেক দিয়ে কোন কিছু চিন্তা করে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিক্ষিত মানুষগুলো একেবারে মূর্খের মতো কথা বলে থাকে। যা কেউই মেনে নিতে পারে না। হয়তো তারা শিক্ষিত বলে তাদেরকে একটু সম্মান করে। কিন্তু তাদের বিবেক এরকম বলে সবাই তাদেরকে দেখতে পারে না মন থেকে। আমাদেরকে শুধু শিক্ষিত হলেই হবে না, আমাদেরকে একটা শিক্ষিত বিবেক তৈরি করতে হবে। তবেই আমরা সেই বিবেক দিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারব। এবং সেই সিদ্ধান্তটা ভালো হবে, আর তখন সবাই আমাদেরকে ভালো বলবে। এবং সবাই আমাদের সেই সিদ্ধান্ত তে সম্মতি দিবে।

মনে করেন, একজন ব্যক্তি অনেক বেশি শিক্ষিত। কিন্তু তার মধ্যে একটা শিক্ষিত বিবেক থাকা দরকার ছিল। তবে তার মধ্যে সেই শিক্ষিত বিবেকটাই নেই। যার কারণে সেই মানুষটা অশিক্ষিতদের মত কথা বলে, এবং মূর্খদের মতো সব সিদ্ধান্ত নিয়ে থাকে। আর ওই মানুষটা শিক্ষিত হলে কি হয়েছে, তার মধ্যে যে শিক্ষিত বিবেক নেই এটাই হচ্ছে বড় কথা। তার বিবেকটা যদি না থাকে তাহলে তার মধ্যে আর কিছুই নেই। কারণ একটা মানুষের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে, তার ভেতরে থাকা একটা শিক্ষিত বিবেক। আর সেই শিক্ষিত বিবেকের মাধ্যমে আমরা কোন কিছু ভালো চিন্তা করতে পারব। এবং কি সেই বিবেকের মাধ্যমে আমরা কোন কিছুর ভালো সিদ্ধান্ত নিতে পারব। আর শিক্ষিত বিবেক হলেই আমরা ভালো খারাপের সমাধান ভালোভাবে করতে পারবো।

অন্যদিকে মনে করেন একজন ব্যক্তি অশিক্ষিত। সেই মানুষটা হয়তো শিক্ষিত না। সেই মানুষটা অশিক্ষিত হলেও, সেই মানুষটার মধ্যে একটা পবিত্র বিবেক রয়েছে। অর্থাৎ একটা শিক্ষিত বিবেক রয়েছে সেই মানুষের মধ্যে। আর ওই মানুষটা অশিক্ষিত হলে কি হয়েছে, তার মধ্যে যে শিক্ষিত বিবেকটা রয়েছে, তা দিয়ে বিচার করা সবকিছুই ভালো হয়। আজ সব মানুষই তার শিক্ষিত বিবেকের প্রশংসা করে। আর ওই মানুষটা তার শিক্ষিত বিবেক টাকে কাজে লাগিয়ে সবকিছু করার চেষ্টা করে। এবং কি সেই মানুষ অন্যদেরকেও সাহায্য করার চেষ্টা করে। আর সে সব সময় মনে করে, একটা মানুষ শুধু শিক্ষিত হলে হবে না। একটা মানুষের মধ্যে অবশ্যই শিক্ষিত একটা বিবেক থাকতে হবে। তবেই তো সেই মানুষটা সবার পাশে দাঁড়াতে পারবে এবং কি ভালো কিছু করতে পারবে। এবং কি ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারবে। এবং বিবেক দিয়ে ভালো খারাপ এর পার্থক্য বুঝতে পারবে।

আর এই জন্যই আমি বলব, একজন মানুষকে শুধু শিক্ষিত হলে হবে না, তার বিবেকটাকেও শিক্ষিত হতে হবে। হয়তো শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু বিবেকের তো অভাব রয়েছে। আর এটাই আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। আর শিক্ষিত একটা বিবেক গড়ে তুলতে হবে। নিজেদের বিবেক টাকে ভালো করে গড়ে তুললে, আমরা যেকোনো কিছুই ভালোভাবে এমনিতেই করতে পারব। আশা করছি আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি আজকে এই টপিকটা তুলে ধরে সম্পূর্ণ পোস্ট লেখার। আশা করছি আমার এই টপিক নিয়ে লেখা পুরো পোস্ট আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আপনাদের কাছে কি রকম লেগেছে এটা আশা করছি আপনারা মন্তব্যের মাধ্যমে জানাবেন। আপনাদের মন্তব্য জানার জন্য অপেক্ষায় থাকলাম। পরবর্তীতে হাজির হব ভিন্ন টপিক নিয়ে লেখা পোস্ট নিয়ে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

এটা একেবারে সত্য কথা যে, আমাদের এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের অনেক বেশি অভাব রয়েছে। যদিও শিক্ষিত মানুষের অভাব নেই। তুমি আজকে বেশ শিক্ষনীয় একটা বিষয় নিয়ে পোস্টটা লিখেছ এটা দেখে খুবই ভালো লেগেছে। আসলে একটা মানুষ শিক্ষিত হয়ে কোন লাভ নেই, তার মধ্যে যদি শিক্ষিত একটা বিবেক না থাকে তাহলে। শিক্ষিত একটা বিবেকের মাধ্যমে আমরা ভালো কোন কিছু ডিসিশন নিতে পারব এবং কি চিন্তা করতে পারব। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমার এই পোস্টটা লেখার টপিক।

 2 years ago 

শিক্ষিত বিবেক থাকলে একটা মানুষের সিদ্ধান্ত এমনিতেই সঠিক হবে। আমার পুরো পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আজ বেশ চমৎকার একটি বিষয় নিয়ে জেনারেল রাইটিং পোষ্ট করেছেন ভাই। আসলে, "শিক্ষিত " শব্দের মিনিং টা অনেক ব্যাপ্তিজুরে। তবে আমরা তো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ধারীকেই শিক্ষিত বলে মনে করি। তবে যারা প্রকৃতভাবে সুশিক্ষায় শিক্ষিত, তাদের বিবেক ও শিক্ষিত। এবং একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষের জন্য তার পরিবেশ, পরিবার এবং শিক্ষিকগণ অনেক ভূমিকা পালন করেন। এটা মুখের কথা নয় বলেই শিক্ষিত বিবেক সহ মানুষের পরিমাণ কম এখন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ দিদি শিক্ষিত বিবেকসহ মানুষের পরিমাণ অনেক কম।

 2 years ago 

আসলে মানুষের সুন্দর একটি বিবেক বুদ্ধির জন্য শিক্ষিত হতে হয় না।আমরা হয়তো বা ভাবি একজন শিক্ষিত ব্যাক্তি হলে তার বিবেক ভালো আসলে তা নয়।মাঝে মাঝে শিক্ষিত কিছু ব্যাক্তি আছে যাদের কথা বার্তা আচার আচরণ একদম মেনে নেয়ার মতো না।আবার অন্যদিকে কোন অশিক্ষিত ব্যাক্তির কথা ও বিবেক বুদ্ধি দেখলে মনটা ভরে যায়।তাই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না হয়ে বিবেকে শিক্ষিত করা দরকার।ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ বিবেককে শিক্ষিত করা দরকার আমাদের।

 2 years ago 

শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব শিরোনামে ভালো একটি জেনারেল রাইটিং আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। জেনারেল রাইটিংটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, শিক্ষিত হলেই বিবেক শিক্ষিত হয়না। বিবেক আসলে নিজের উপলব্দি থেকে আসে। আর এটা পরিবার থেকেই পাওয়া। চারপাশে সার্টিফিকেটধারি শিক্ষিতের অভাব নেই। অভাব বিবেকবান মানুষের। শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বিবেক আসে নিজের উপলব্ধি থেকে।

 2 years ago 

আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আসলে বিবেকের ক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত কোন ব্যাপার না। যদি বিবেক থাকে তাহলে একজন মূর্খ ব্যক্তির কাছেও থাকে। যদি বিবেক থাকে না তাহলে একজন উচ্চশিক্ষিত ডিগ্রী ধারী মানুষের কাছেও থাকে না। এ ক্ষেত্রে আমি বলবো মানুষের মধ্যে মানবিকতা থাকা দরকার। অনেক ভালো লেগেছে আপনার লিখা গুলো পড়ে।

 2 years ago 

হ্যাঁ আপু একজন অশিক্ষিত ব্যক্তির মাঝেও বিবেক থাকে। তবে এটা অবশ্যই শিক্ষিত বিবেক হওয়া দরকার।

 2 years ago 

একদম আমার মনের কথা আপনি মন থেকে বের করে এনে তুলে ধরেছেন এই পোষ্টের মাঝে। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর বিবেক সম্পন্ন একটি পোস্ট পড়তে পেরে। অবশ্যই বলতে পারি আপনার এই পোস্ট অনেকের জন্য জনসচেতন মূলক।

 2 years ago 

বিবেক সম্পন্ন এই লেখাটা পড়তে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

বর্তমান যুগে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক, কিন্তু সুশিক্ষিত মানুষের বড়ই অভাব। কারণ বর্তমানে বেশিরভাগ মানুষ শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করার জন্য পড়াশোনা করে থাকে। আর সেসব মানুষদের চেয়ে মূর্খ মানুষ কিন্তু বিবেকবোধ রয়েছে, এমন মূর্খ মানুষ শতগুণে ভালো। অপরদিকে যারা সুশিক্ষিত তাদের বিবেকবোধ রয়েছে এবং তারা প্রতিনিয়ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে। তারা অন্যের উপকার করার জন্য সব সময়ই নিজেদের প্রস্তুত রাখে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে শিক্ষিত মানুষের অভাব বেশি না হলেও, তাদের মধ্যে শিক্ষিত বিবেকের অনেক অভাব রয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42