ভ্রমণ : মহামায়া লেকে ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb ২৬ ফেব্রুয়ারি 2024 সোমবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240220_093355.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240220_104101.jpg

আজ কয়েক দিন ভাবতেছি কোথাও ঘুরতে যাব। কিন্তু ব্যস্ততার কারণে কোথায় যাব তা খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে চিন্তা করেছিলাম আশেপাশে কোথাও যাব। কিন্তু আশেপাশে প্রায় সব জায়গা ঘুরাঘুরি হয়ে গিয়েছে। দূরে কোথাও গেলেও অনেক খরচের বিষয়। বর্তমানে টাকা-পয়সার অনেক সমস্যা চলতেছে। তার জন্য দূরে যাওয়ার চিন্তাও করতে পারছি না। পরবর্তীতে সবার সাথে কথা বললাম।

20240220_105722.jpg

সবাইকে বললাম কোথাও থেকে ঘুরে আসার কথা। আমার কথায় সবাই রাজি হয়ে গিয়েছে। পরবর্তীতে সোনিয়া সহ আমরাও যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার পরিবারের সবাই একসাথে হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই একসাথে যখন মহামায়া লেকে গিয়েছিলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল। সেখানে আমরা নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম। সে উদ্যোগ আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন।

20240220_102843.jpg

সেটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত করতেছি। বিশেষ করে আমাদের দেশের প্রত্যেকটি জেলায় যাব ইনশাল্লাহ। পরিবারের সবাই মিলে অনেক মজা করেছিলাম। কিন্তু ব্যস্ততার জন্য নিজেদের ছবি তুলি নাই। কয়েকটি ছবি সোনিয়া তুলেছিল। আমার নিজের একটা ছবিও তুলে নাই। আমি শুধু উপভোগ করেছিলাম।

20240220_102731.jpg

বিশেষ করে লেকের মধ্যে নৌকা গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। লেকের পাশেই পাহাড় রয়েছে। সময় কম থাকার কারণে আমরা পাহাড়ে উঠি নাই। এর আগে আমি অনেকবার মহামায়া ইকো পার্কে গিয়েছিলাম। দেখলাম অনেকেই নৌকাগুলো দিয়ে লেকের মধ্যে চালাচ্ছিল। দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সবসময় আমার এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে। চিন্তা করলাম আমি এবং সোনিয়ার নৌকার মধ্যে উঠবো। এরপর সময় অনেক কম ছিল তার জন্য উঠি নাই। নৌকাগুলোর বিশেষত্ব হল নিজেরা নৌকায় ওঠে নিজেরা চালাতে হয়। এ বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আমাদের সাথে কয়েকজন চালিয়েছিল। এছাড়াও অনেক পর্যটক এসেছিল পরবর্তীতে।

20240220_093827.jpg

বিশেষ করে আমার মেয়ে নাশিয়া নৌকা গুলোতে ওঠে অনেক বেশি খুশি হয়েছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আসলে নাশিয়ার খুশি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। সবাই নাশিয়াকে নিয়ে ব্যস্ত ছিল। সেও অনেক বেশি মজা করেছিল। আসলে এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে। আমরা সারাক্ষণ রুমের মধ্যে থেকে কাজ করি। ঘরের বাইরে খুবই কম যা হয়। সেজন্য চেষ্টা করি সপ্তাহে কোথাও থেকে ঘুরে আসার জন্য। এবং ভালোভাবে উপভোগ করার জন্য। বিশেষ করে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সামনে বসে তাকিয়ে থাকলেও অনেক কষ্ট দূর হয়ে যায়। অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছেও। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।

20240220_093413.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

মহামায়া লেকে ঘুরতে যাওয়ার মুহূর্ত গুলো অনেক সুন্দর করে ভাগাভাগি করে নিয়েছেন ভাই। লেকের পাড়ের নৌকা গুলো দেখতে অসাধারন লাগতেছে। জায়গাটা অনেক সুন্দর। এমন পরিবেশে সময় কাটানোর অনুভূতি গুলো সত্যি অসাধারণ হয়ে থাকে। আপনাদের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি জায়গাটাতে ঘুরতে যাওয়ার মুহূর্ত সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 2 years ago 

আপনার পোস্টের মাধ্যমে আজকে প্রথম দেখেছি মহামায়া লেক সম্পর্কে। ভীষণ সুন্দর একটি জায়গা ঠিক একদম রাঙ্গামাটির লেক গুলোর মত। সেখানে তো দেখতেছি অনেক গুলো বোট বেঁধে রাখা হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে এক সাথে ঘুরতে গেলে ভীষণ ভালো লাগে। শেষমেষ আপনারা চলে গেলেন সেই লেক এ ঘুরতে। অনেক ভালো লেগেছে খুব সুন্দর ভাবে আপনি বিস্তারিত শেয়ার করলেন।

 2 years ago 

আসলেই পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আপনি আপনার ছোট একটি পরিবার নিয়ে মহামায়া লেকের মধ্যে ঘুরতে গিয়েছিলেন, জেনে খুশি হলাম। মাঝে মধ্যে এরকম ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে।আর বর্তমান সিজন টা চলতেছে ঘোরাঘুরি করার সিজন। আপনারা মহামায়া লেকের মধ্যে অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছেন।

 2 years ago 

আসলেই সবাই মিলে অনেক সুন্দর সময় উপভোগ করেছিলাম সেখানে গিয়ে।

 2 years ago 

সীতাকুণ্ডের মহামায়া লেকে যাওয়া হয়নি আমার। তবে শুনেছিলাম জায়গাটা ভীষণ সুন্দর। আপনারা উপভোগ করেছেন সেখানে। রঙিন সব নৌকাগুলো দেখেও ভালো লাগছে। নাশিয়া মামনি অনেক খুশি হয়েছিল জানতে পেরে ভালো লাগছে।

 2 years ago 

এখানে যেহেতু আপনার যাওয়া হয়নি অবশ্যই গিয়ে দেখবেন, আশা করছি জায়গাটা আপনারও পছন্দ হবে। নৌকাগুলো আসলেই অনেক ভালো লেগেছিল নাশিয়া তো অনেক খুশি হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39