অহংকার যাবে মাটিতে, ছাই যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়িরsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ২০ আগস্ট ২০২৩ রবিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


pocket-watch-560937_1280.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। মাঝে মাঝে যখন সুন্দর কোন বিষয় নিয়ে লিখতে বসি তখন অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ কিছু লিখি। আজকের বিষয়টা আপনাদের সবার অনেক ভালো লাগবে। ‌আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা , কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির।

অহংকার? আসলে অহংকার কি আমরা সকলেই জানি। অহংকার কাকে বলে কত প্রকার তাও জানি। অহংকার যে খারাপ আমরা তাও জানি। অহংকার করলে মাটির সাথে মিশে যায় তাও জানি। আবার অহংকার পতনের মূল তাও জানে। তাহলে আমরা অহংকার কেন করি? আসলে অহংকার শব্দটির সাথে আমরা সবাই অতি পরিচিত। অহংকার করলে মাটির সাথে মিশে যায় তাতে কোন সন্দেহ নাই। এটা জানার পরেও আমরা অহংকার করি, এবং একটা সময় মাটির সাথে মিশে যাই। যে মানুষটা অহংকার থেকে দূরে থাকতে পারে সেই প্রকৃত মানুষ হতে পারে। আর অহংকারের কারণেই সে পতন হয়ে যায়।

বর্তমানে মানুষ শুধু অর্থ-সম্পদ নিয়ে অহংকার করে না নিজের শরীর নিয়েও অহংকার করে এমন মানুষের অভাব নেই। আসলে শরীর নিয়ে অহংকার সবচেয়ে বেশি খারাপ একটি কাজ। আসলে অহংকার সব ক্ষেত্রেই খারাপ। আবার কিছু কিছু মানুষ থাকে যাদের অহংকার থাকা দরকার। আমাদের জীবনে ভালো কিছু অহংকার রয়েছে যেগুলো থাকা দরকার। তার মধ্যে অন্যতম হলো নিজের ভালো কাজগুলো নিয়ে অহংকার করা ভালো। এবং সত্যের পক্ষে থেকে মানবতার পক্ষ থেকে অহংকার করা ভালো। এবং আমি যদি ভালো মানুষ হই, তাহলে আমি ভালো এই নিয়ে অহংকার করা ভালো।

কিন্তু অর্থ সম্পদ সহ শরীর নিয়ে যারা অহংকার করে তাদের অহংকার থাকে না। কারণ বিগত ইতিহাসে হাজার হাজার ইতিহাস রয়েছে যারা, রাজা ছিলেন। রাজ্য পরিচালনা করতেন। রাজ্যের সকল মানুষ তাদেরকে নমো নমো করত। তাদের অহংকার ছিল আকাশচুম্বী ‌। তাদের অহংকার এর কাছে কেউই যেতে পারে না। তারা মানুষকে মানুষ মনে করে না। শুধু মানুষকে মানুষ নয়, পশু পাখিকে ও তারা অহংকার দেখায়। কিন্তু একটা সময় এসে তারা ফকির থেকেও খারাপ হয়ে যায়। ফকির দিনে এনে, দিনে খেতে পারে কিন্তু রাজারা তাও পারে না। তার একমাত্র কারণ হলো অহংকার।

আসলে মানুষ পরিবর্তনশীল। পরিবর্তন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। কারণ সময়ের সাথে সবাই পরিবর্তন হয়। এজন্য বলেছি আজকে যে রাজা, কালকে সে ফকির, এটা পুরোটাই ঘড়ির। অর্থাৎ সময় বলে দিবে আমার কর্ম। আজ আমি যদি ভালো মানুষ হয়ে বেঁচে থাকে তাহলে ঘড়ি আমাকে তার মূল্যায়ন করবে। আজ আমি একজন মানুষের উপকার করলে, আমার বিপদে ঘড়ি এগিয়ে আসবে। কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। সময়কে খুঁজে পাই ওই মানুষগুলো , যে মানুষগুলো অন্য মানুষের জন্য কিছু করেছে।

এজন্য আমাদের সবার মধ্যে অহংকার থাকা ঠিক নয়। যেভাবে আমাদের জীবনে অহংকার থাকার ঠিক নয় তেমনি, আমি সেরা, আমি বড়, আমার উপরে কেউ যেতে পারে না, এই মনোভাব গুলো আমাদের মধ্যে থাকা একদমই ঠিক নয়। আজ আমি যদি প্রতিযোগিতার মধ্য দিয়ে , উপরে উঠি তাহলে খুব অল্প সময়ের মধ্যে ঘড়ি আমাকে নিচে নামিয়ে দিবে। এজন্য অহংকার দিয়ে কারো উপরে যাওয়া ঠিক নয়। ধৈর্য ধরে কাজ করলে একদিন উপরে ওঠা সম্ভব। আর আমাদের সকলেরই এই কথাটা মনে রাখা প্রয়োজন। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা , কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

কি লাভ এত অহংকার আর মিথ্যা দিয়ে দুনিয়াতে চলার। কিসের জন্য করি আমরা এসব? অর্থের জন্য? নিজেদের স্বার্থের জন্য? হা হা হা কোন লাভ নেই। মাটির দেহ মাটি খাবে। পড়ে রবে শুধু হিসাব। তাই আমাদের উচিত সব কিছু বাদ দিয়ে সত্যিকারের মানুষ হয়ে উঠা।

 3 years ago 

আসলে আমাদের উচিত এসব কিছু বাদ দিয়ে সত্যিকারের মানুষ হয়ে ওঠা।

 3 years ago 

আপনার পোস্টের টাইটেল খুবই ভালো লেগেছে ভাই। আসলে অহংকার তখনই জন্ম হয় মানুষের মধ্যে দাম্ভিকতা চলে আসে। যে কোন দিক পারফেক্ট থাকলে সেই বিষয়ের প্রতি তার অহংকার ভেসে ওঠে কিন্তু তাদের এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসে না হয়তো আমার এই দাম্ভিকতা এক সময় থাকবে না। সকল পাওয়া একসময় শেষ হয়ে যাবে। যদি এই ধরনের চিন্তাভাবনা সবার মধ্যে বিরাজমান থাকতো তাহলে অহংকার বিষয়টি থাকতো না ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পোস্টের টাইটেল আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর টপিক নিয়ে লেখার চেষ্টা করেছি ধন্যবাদ

 3 years ago 

সম্পদের অহংকার কিংবা শরীরের অহংকার সবকিছু একদিন মাটি হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ আছে বর্তমান সময় কে নিয়ে অনেক মুগ্ধ থাকেন। তারা ভবিষ্যতের চিন্তা করে না। কিন্তু যুগে যুগে যার প্রমাণ আছে অহংকার কখনো টিকে থাকে না। সবাই একদিন ধনী থেকে ফকির হয়ে যায় সেটা বাস্তব। তাই সময়ের সাথে সবাইকে বদলে নেওয়া কিংবা বুঝে নেওয়া ভালো। আপনার ব্লগিংটা খুবই ভালো লেগেছে আজকে।

 3 years ago 

আসলে সময় সাথে সবাইকে সবকিছু বদলে নেওয়া অথবা বুঝে নেওয়াটা অনেক ভালো।

 3 years ago 

সময়ের ব্যবধানে সবকিছুই বদলে যায়। সময় সবকিছু বদলে দেয়। বাস্তব জীবনটাই এরকম ভাইয়া। সময়ের গতিতে সময় যেমন চলে যাচ্ছে সেই সাথে পাল্টে যাচ্ছে প্রত্যেকটি মানুষের জীবন। অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।

 3 years ago 

আসলে সময় এমন একটা জিনিস যা কখনো থেমে থাকে না। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, অহংকার করলে সে অবশ্যই একদিন মাটির সাথে মিশে যাবে। তাই অহংকার করা কখনোই উচিত নয় ,তবুও প্রায় প্রত্যেকটা মানুষই অহংকারী। হয় চেহারা, নয় সম্পদ ,নয়তো বা অন্য কিছু নিয়ে। তবে ঠিক বলেছেন, সময় পরিবর্তনশীল , তাই অহংকারের পতন তো ঘটবেই।

 3 years ago 

আসলে অহংকার করা উচিত না, তবে বেশিরভাগ মানুষ অহংকারী এটা সত্যি বলেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64523.10
ETH 1681.01
USDT 1.00
SBD 0.42