লাইফস্টাইল:- বড় ভাইয়ের সাথে কাবাব খাওয়ার মুহূর্ত।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ২০ জুলাই ২০২৩

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20230701174530.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করব।

IMG20230701174535.jpg

কয়েকদিন পর ভাইয়ের সাথে দেখা হয়েছে। আসলে একটা সময় ভাইয়ের সাথে অনেক বেশি সময় কাটাতাম। কিন্তু বর্তমানে ভাইয়া শহরে থাকার কারণে এত বেশি দেখা হয় না। কিন্তু যখন ভাইয়া কেউ পায় তখন অনেক বেশি ভালো লাগে। আর ওই মুহূর্তটাকে স্মৃতিময় করে রাখার জন্য একেক সময় একেকটা কাজ করা হয়।

IMG20230701174546.jpg

মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই দুজন। একটা সময় ভাইয়ের সাথে সব সময় ঘুরে বেড়াতাম। কাজ শেষ করে সারাদিন ঘুরতাম দুজন। কিন্তু মানুষ যেমন পরিবর্তনশীল তেমনি সময়টাও পরিবর্তনশীল। বর্তমানে সময়ে এর মূল্য অপরিসীম আমাদের। ভাইয়া একটা লক্ষ্য নিয়ে রয়েছেন সৃষ্টিকর্তা যেন তার লক্ষ্যটা খুব তাড়াতাড়ি পূরণ করে দেই আশা করি। লক্ষ্য পূরণের জন্য ভাইয়া অনেক বেশি ব্যস্ত থাকে।

IMG20230701174527.jpg

আসলে কিছুদিন আগে আমরা দুজন একসাথে কাবাব খেতে গিয়েছিলাম। আপনারা সবাই ইতিমধ্যে জানেন কাবাব আমার সবচেয়ে প্রিয়। যখনই কোথাও যাই তখন কাবাব খেয়ে থাকে। এজন্য ভাইয়া যখন বলল তখন রাজি হয়ে গেলাম। আর তখনই আমরা চলে গেলাম একটি কালো হাউসে।

IMG20230701174531.jpg

অনেকক্ষণ পর্যন্ত দুইজনে ঘুরাঘুরি করলাম। কাবাব হাউজের ভিতরে খুব সুন্দর কিছু জায়গা রয়েছে। এরপর এসে দুজনে কাবাব অর্ডার করে বসে আছে। আমরা যখন একসাথে হই অনেক বেশি কথা বলে। প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ থাকে।

IMG20230701174605.jpg

এরপর দুজন ভালোভাবে খেলাম। খেতে খেতে আবার অনেক মজা করি। আসলে ভাইয়ের সাথে সময় কাটানো মোটা খুবই মজার হয়ে থাকে। এখন সব সময় অনেক বেশি মিস করি ভাইয়াকে। কিছুদিন পর যখন নিবলু ভাইয়া UK চলে যাবে তখন কিভাবে থাকবো তা এখন থেকে অনেক বেশি চিন্তা করি। তখন এই স্মৃতিময় দিনগুলো অনেক বেশি মিস করবো। আল্লাহ এবং তার হাবিবের দরবারে দোয়া করি যেন তাদের লক্ষ্যটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়।

IMG20230701180643.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

আরে বাহ!! নিভলু ভাইয়ের সাথে কাবাব খেয়ে খুব সুন্দর সময় পার করেছেন দেখছি। যদিও বা আপনাদের ইদানিং খুব বেশি একটা দেখা-সাক্ষাৎ হয় না তবুও যেটুকু সময় পেয়েছেন সেই সময়টুকু সুন্দরভাবে অতিবাহিত করেছেন জেনে খুব ভালো লাগলো। ভাই আপনার মত আমরাও চাই, মহান আল্লাহ তায়ালা যেন নিভলু ভাইয়ের লক্ষ্য তাড়াতাড়ি পূরণ করে দেয়। তবে ভালো হতো, নিভলু ভাই Uk যাওয়ার আগে তার সাথে দেখা করে, তার হাতে গিফট পেতে 😁।

 3 years ago 

তাহলে তাড়াতাড়ি দেখা করে গিফট নিয়ে নেন ভাই। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সময় মানুষকে পাল্টে দেয়। প্রতিটা মানুষ একটা সময় বন্ধুত্ব আশেপাশে মানুষজনের সাথে সময় কাটানো তাদের সাথে আরও কিছু গল্প গুজব করা গুলো মধ্য দিয়ে দিন পার হতো। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়ে যায়। আর তার ইচ্ছা থাকলেও সময় দেওয়া হয় না। একটা সময় আপনারা মাঝেমধ্যে ঘুরতে যেতেন। আজকেও ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কাবাব খেয়েছেন। যেহেতু কাবাব আপনার খুবই প্রিয় খাবার। সবকিছু ভুলে গেলে মানুষের স্মৃতিগুলো ভোলা যায়। আপনারা খাবার টেবিলে অনেক গল্প করেছেন অনেক সুন্দর একটু সময় কাটিয়েছেন। ওই সময় গুলো আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সব সময় কাবাব খেতে খেতে এখন অন্য কিছু খেতে ভালো লাগে না। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বড় ভাইয়ের সাথে কাবাব খাওয়ার মুহূর্ত। আসলে বড় ভাইয়ের সাথে যে কোন মুহূর্তই শেয়ার করতে বেশ ভালো লাগে। তাতে ভাই যদি হয় আবার স্টিমেট সহপাঠী তাহলে তো আর কোন কথাই নেই। আসলে ভাই আপনি আর নেভলু ভাই মিলে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়ার সাথে কাটানো মুহূর্তগুলো সব সময় অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ

 3 years ago 

বাহ অনেক সুন্দর সময় অতিবাহিত করলেন কাবাব ঘরের নেভলো ভাইয়ের সাথে অনেক ভাল লাগলো। কাবাব ঘরে যে মজার করে খাবার খেলেন দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। দুইজনে মিলে বেশ খাওয়া দাওয়া করলেন অনেক সুন্দর সময় কাটালেন। আমাদের সাথে শেয়ার করলেন চমৎকার একটি সময় পার করলেন ধন্যবাদ।

 3 years ago 

সব সময় আমার এই ধরনের মুহূর্ত গুলো অনেক বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

দারুন একটি মুহূর্ত আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার এই সুন্দর মুহূর্তটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারন আপনজনের সাথে এমন একটা খাওয়া দাওয়ার মুহূর্ত স্মৃতি হয়ে থাকে।

 3 years ago 

আসলে আপনজনের সাথে সময় কাটানোটা খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি তো দেখতেছি আমাদের সবার প্রিয় নিভলু ভাইকে নিয়ে কাবাব খেতে গেলেন। যার সাথে বেশি চলাফেরা যখন সে কাছে না থাকে তখন তার কথা বেশি মনে পড়ে। বর্তমান সময়ে নিভলু ভাই শহরে থাকে এই কারণে আপনার সাথে দেখা কম হয়। দেখতেছি দুজনে খুব মজা করে কাবাব খাচ্ছেন। কিন্তু কাবাব আমারও অনেক প্রিয় আমিও এটা খেতে অনেক পছন্দ করি। আপনি ঠিক বলেছেন প্রিয় মানুষটি যখন uk চলে যাবে তখন আপনার অনেক কষ্ট হবে।

 3 years ago 

ঠিক বলেছেন অনেক বেশি কষ্ট পাবো যখন ভাইয়া দূরে চলে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66030.04
ETH 1935.70
USDT 1.00
SBD 0.38