অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ঘড়ির অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB ৪ মার্চ ২০২৪

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240304-WA0023.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ঘড়ির অরিগ্যামি তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ঘড়ির অরিগ্যামি তৈরি ভালো লাগবে।

আজকে আমি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ঘড়ির অরিগ্যামি তৈরি করেছি। আসলে রঙিন কাগজ ব্যবহার করে যে কোন কাজ করতে আমি খুবই পছন্দ করি। তাই আমি যখনই সময় পাই, তখন রঙিন কাগজ নিয়ে বসে পড়ি কোন কিছু তৈরি করার উদ্দেশ্যে। কিন্তু রঙিন কাগজ নিয়ে বসে কি তৈরি করব, এটাই তো ভেবে পাইনা। কি তৈরি করব এটা ভাবতে ভাবতেই অর্ধেক সময় চলে যায়। বসে বসে ভাবছিলাম কি তৈরি করা যায়। হঠাৎ করেই আমার হাতের ঘড়ির দিকে আমার চোখ যায়। তখন ভাবলাম একটা ঘড়ি তৈরি করলে কেমন হবে। সেই ভাবনা থেকে এরকম ঘড়ি তৈরির আইডিয়া নিয়ে দুইটা ঘড়ি তৈরি করে নিলাম। এই ঘড়ি তৈরি করার পদ্ধতি সুন্দর করে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেন যে কেউ চাইলেই এটা তৈরি করতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঘড়ি তৈরি করার পদ্ধতি।

IMG-20240304-WA0016.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ সমানভাবে কেটে নিলাম। তারপর মাঝখানে কোনা থেকে একটা ভাঁজ করে খুলে নিলাম। এরপর ভাঁজটা বরাবর দুই কোণা থেকে দুই টা ভাঁজ করে নিলাম।

IMG_20240304_003303.jpg

ধাপ 2️⃣

এরপর আরো একটা ভাঁজ করে নিলাম দুইপাশ থেকে। তারপর আরো একটা ভাঁজ করে নিলাম।

IMG_20240304_003315.jpg

ধাপ 3️⃣

এরপর হলুদ কালারের একটা রঙিন কাগজ নিয়ে কাগজটি ভাঁজ করে নিলাম।

IMG_20240304_003337.jpg

ধাপ 4️⃣

এরপর কাগজটা মাঝখান দিয়ে কাঁচি দিয়ে কেটে ভাঁজ করার জন্য রাখলাম।

IMG_20240304_003357.jpg

ধাপ 5️⃣

তারপরে কাগজটা ভাঁজ করে নিয়ে কাগজেটার চারপাশ হালকা একটু গোল করে কেটে নিলাম।

IMG_20240304_003459.jpg

ধাপ 6️⃣

এরপর এটার উপরের অংশে কালো কলম দিয়ে ইমোজি এঁকে নিলাম।

IMG_20240304_003525.jpg

ধাপ 7️⃣

এরপর সাদা কালারের একটা কাগজ কেটে তার নিচে জোড়া লাগিয়ে নিলাম। এবং কাগজটার উপরে কলম দিয়ে ১২:০০ লিখে নিলাম।

IMG_20240304_003542.jpg

ধাপ 8️⃣

তারপরে এটা প্রথম ভাঁজ করে রাখা কাগজটার সাথে জোড়া লাগিয়ে নিলাম। এরকম ভাবে আমি দুইটা ঘড়ি তৈরি করে নিলাম। এভাবেই আমি আমার ঘড়ি তৈরি করা শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে অনেক বেশি ভালো লাগবে।

IMG_20240304_003555.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240304-WA0023.jpg

IMG-20240304-WA0021.jpg

IMG-20240304-WA0016.jpg

IMG-20240304-WA0010.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ওরে বাবা! আজকাল ঘড়িও দেখে চোখ মারে। দিন দিন আর কত কিছু দেখতে হবে কে জানে। আপনার কাছে তুলনা যত বেশি করব ততই কম মনে হবে। আপনি তো প্রতিনিয়ত বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছেন। দুটি খুব সুন্দর গড়ে অরিগ্যামি তৈরি করলেন দেখে ভীষণ ভালো লাগলো। কারণ এরকম ছোট-বড়ো হয়ে আমি এগুলো তৈরি করতে অনেক সময় দিয়ে তৈরি করতে হয়। আমি নিজেও চেষ্টা করি এই ধরনের সুন্দরভাবে তৈরি করার জন্য। তাছাড়া আপনার ঘরে এই অরিগ্যামি আমার কাছে দুর্দান্ত লেগেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ ভাই নিজের হাতের ঘড়ি দেখেই আপনার ঘড়ির অরিগামী তৈরীর আইডিয়াটা পেয়েছেন এটা জেনে বেশ ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর কয়েকটি ঘড়ির অরিগামী তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে এই ঘড়ির অরিগ্যামিটা তৈরি করার জন্য।

 2 years ago 

আপনি বেশ রোমান্টিক মানুষ বটে! কি দারুন ভাবে রঙ্গিন কাগজ দিয়ে ঘড়ির অরিগ্যামি তৈরি করেছেন, যা দেখে আমি রীতিমত মুগ্ধ হলাম। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর ছিল বিশেষ করে এক্সপ্রেশনটা বেশ দারুন ছিল। বাচ্চারা এটা বেশি পছন্দ করবে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আমার তৈরি করা ঘড়ির অরিগ্যামি দেখে মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজের যেকোন জিনিস তৈরি করলে সেটা চমৎকার ফুটে ওঠে। আমার কাছে এধরনের ডাই প্রজেক্ট বরাবরই ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি মাঝে মাঝে এই কাজগুলো করতে। আপনার ঘড়িগুলো কিন্তু ভীষণ কিউট দেখাচ্ছে। আর ধাপগুলো বেশ চমৎকার দেখিয়েছেন। অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার নিজের কাছেও ঘড়িগুলোকে দেখতে কিউট লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ঘড়ি তৈরি করেছেন।রঙিন কাগজের অনেক সুন্দর সুন্দর কালার চয়েজ করেছেন যে কারণে দেখতে অনেক সুন্দরযো বৃদ্ধি পেয়েছে।সাজিয়ে গুছিয়ে প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ঘড়ি তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম।

 2 years ago 

একেই বলে সৃজনশীল চিন্তাভাবনা। ছোট সময় বাজার থেকে এরকম এক প্রকারের ঘড়ি কিনে হাতে পড়তাম। ঘড়িটির ডিজাইনটি আমাকে মুগ্ধ করেছে। সত্যি ভাইয়া আপনার ইউনিক চিন্তাভাবনা আপনাকে একদিন অনেক উপরে নিয়ে যাবে। আশা করি এভাবে আরো নতুন নতুন অরিগামি আপনার কাছে দেখতে পাবো। ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতলশীল চিন্তাভাবনা কিনা এটা তো জানি না ভাই। তবে চেষ্টা করেছি ইউনিক কিছু তুলে ধরার।

 2 years ago 

আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে দুইটা ঘড়ি তৈরি করেছেন। আপনার তৈরি করা রঙিন কাগজের ঘড়ি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এধরনের জিনিস তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। ঘড়ি তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি করা ঘড়ি আপনার কাছে ভালো লেগেছে এটা ভাবতেই ভালো লাগতেছে। আসলে আমার মেয়েটা তো অনেক খুশি হয়েছিল এটা পেয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37