টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ২২ অক্টোবর ২০২৩ রবিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


money-5964118_1280.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আসলে আমাদের এই পৃথিবীতে অশিক্ষিত মানুষ এবং শিক্ষিত মানুষ দুটোই রয়েছে। তবে শিক্ষিতর চেয়ে অশিক্ষিত মানুষ অনেক বেশি রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করছে, কিন্তু তাদের মেধা দিয়ে সেই শিক্ষাটা অর্জন করতেছে না। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি বেশিরভাগ বড়লোক মানুষগুলো সার্টিফিকেট অর্জন করে নিজেদের টাকা দিয়ে, আর এটা কিন্তু একেবারেই উচিত হয় না। আর এই শিক্ষাটা অর্জন করার চেয়ে আমাদেরকে অশিক্ষিত থাকাটা আরো বেশি ভালো আছে বলে আমার মনে হয়।

আমরা যদি টাকা দিয়ে কোনরকম শিক্ষা অর্জন করার চেষ্টা করি, তাহলে ওই শিক্ষার কোন মূল্য থাকবে না কখনো, কারণ এটি কখনো ভালো কাজ নয়। আর আমাদের এই টাকা দিয়ে শিক্ষা অর্জন করা কিন্তু কারো কোনরকম কাজে আসবে না, যা আমাদের কখনোই দরকার নেই, কারণ আমারটা যদি শিক্ষা অর্জন করে মানুষকে কোন রকম সাহায্য করতে না পারি, তাহলে এই শিক্ষা দিয়ে আর কি করা উচিত। তাই নিজের জ্ঞান দিয়ে শিক্ষা অর্জন করে সবাইকে সব রকম ভাবে সাহায্য করলে, আমরা পরবর্তীতে ভালো কিছু করতে পারবো। এটা আমাদের দ্বারা অবশ্যই হবে, কিন্তু টাকার বিনিময়ে অর্জন করা শিক্ষা দিয়ে কখনো কিছু করতে পারবো না।

ধরুন একটা উচ্চ ফ্যামিলির ছেলে পড়ালেখায় একেবারেই ভালো না এবং তার জ্ঞান সে কাজে লাগাতে চায় না, আর সে টাকার বিনিময়ে ছোট থেকেই সবকিছু করে আসছে। যার কারণে সেই মনে করে টাকা থাকলে তার শিক্ষার প্রয়োজন কিছুতেই হবে না। আর সব পরীক্ষায় সে পাস না করার সত্বেও, টাকা দিয়ে সে উপরের ক্লাস গুলোতে উঠে ক্লাসগুলো শেষ করেছে এবং চাকরির ক্ষেত্রেও সে টাকা ব্যবহার করেছে। এবং টাকা দিয়ে সব রকম সার্টিফিকেট অর্জন করে সে চাকরিটাও পেয়ে গিয়েছে। কিন্তু টাকার এই শিক্ষাটা অর্জন করে কোন লাভই হয়নি, কারণ সে চাকরিটা পেলেও সেখানে কাজগুলো ভালোভাবে করতে পারেনি। কারণ সে কখনো পড়ালেখা ভালোভাবে করেনি এবং ভালো শিক্ষা অর্জন করতে পারেনি।

আর এই শিক্ষাটা অর্জন না করে অশিক্ষিত থাকলে আরো বেশি ভালো হয়, আর এর মাধ্যমে আমরা আরো ভালো কিছু করতে পারবো। টাকা পয়সা দিয়ে সবকিছু করা গেলেও শিক্ষা একেবারে মন থেকে অর্জন করা যায় না, কারণ শিক্ষা সবসময় নিজের থেকেই নিতে হয়। এখানে শুধু শিক্ষার বিষয়গুলো কেনা যায়, আর একের পর এক জিনিস চলে আসে যেগুলো কখনো সেই মানুষটার দ্বারা হবে না। ওই মানুষটা নিজেকে অনেক বড় মাপের মানুষ মনে করলেও, কিন্তু তার ভেতরে কোন শিক্ষা থাকবে না, কারণ সে কখনো প্রকৃত শিক্ষা টা অর্জন করেনি।

তাই আমাদেরকে এই বিষয়টা অবশ্যই বিশ্বাস করতে হবে যে, টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়েও শিক্ষিত থাকাটা অনেক বেশি ভালো, আর এতে আমি পুরোপুরিভাবে একমত। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমেই আমরা পরবর্তীতে ভালো কিছু অর্জন করতে পারব। তবে টাকার বিনিময়ে অর্জন করা সেই শিক্ষা দিয়ে কোন কিছু করতে পারবো না জীবনেও। আশা করছি আমার আজকের এই টপিক নিয়ে লেখা পোস্ট আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অপেক্ষায় থাকলাম আপনাদের মন্তব্য গুলো পড়ার জন্য।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

একেবারে যথার্থ বলেছেন ভাই, কারণ টাকা দিয়ে যারা শিক্ষিত হয়, তারা প্রকৃত শিক্ষাটা পায় না। হয়তো তাদের সার্টিফিকেট এর জোর আছে এবং নামমাত্র তারা শিক্ষিত, কিন্তু প্রকৃতপক্ষে তারা সুশিক্ষিত নয়। তাই তাদের কাজ অশিক্ষিত মানুষদের মতোই। তারা বিবেক বুদ্ধি খাঁটিয়ে ভালো কোনো কাজ করতে পারে না। সুতরাং সমাজ বা সমাজের মানুষ তাদের দ্বারা বিন্দুমাত্র উপকৃত হবে না। মোটকথা তারা অশিক্ষিত মানুষের মতোই আচরণ করে। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে তারা শিক্ষিত হয় তবে প্রকৃত শিক্ষাটা পায় না।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

টাকা মানুষকে ভালো থাকতে দেয় না। এই যুগে যার টাকা আছে সে অশিক্ষিত থেকেও শিক্ষিত। সমাজে তার ক্ষমতা বেশি। তার কথামতে মানুষ চলে কারণ তার টাকা আছে।এখন সব জায়গায় সার্টিফিকেট অর্জন করছে টাকা দিয়ে। যারা কষ্ট করে পড়াশোনা করছে। মাস্টার্স পাশ করেও ঘরে বসে আছে। কোন চাকরি নেই। বেকারত্ব তাদের গ্রাস করে ফেলছে। টাকা দিতে শিক্ষা অর্জন করি আমরা এটা কখনোই কোথাও কাজে লাগাতে পারব না। শুধু এটা আমাদের সার্টিফিকেট। জ্বী ভাইয়া প্রকৃত শিক্ষার জন্য মাধ্যমে আমরা পরবর্তীতে ভাল কিছু অর্জন করতে পারব। এটাই আপনার ভালো একটা টপিক ছিল আজকের আলোচনায়।

 3 years ago 

আসলেই টাকা মানুষকে ভালো থাকতে দেয় না। সব মানুষ অশিক্ষিত হলেও তারা টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করছে এখন। কিন্তু এই শিক্ষার কোন মূল্য নেই।

 3 years ago 

আসলে অনেক মানুষ রয়েছে যারা টাকার বিনিময় অনেক সার্টিফিকেট অর্জন করেছে। কিন্তু তারা সত্যিকারের শিক্ষিত না, তারা টাকার বিনিময়ে শিক্ষিত হয়েছে। এখন মানুষ অশিক্ষিত হয়েও শিক্ষিত। তুমি বাস্তবিক একটা টপিক তুলে ধরে আজকের পোস্টটা লিখেছ দেখে খুব ভালো লাগলো। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরোটা। এরকম পোস্ট পরবর্তীতে ও শেয়ার করবে আশা করছি।

 3 years ago 

আসলে তারা শুধু টাকার বিনিময়ে শিক্ষিত হয়েছে। আমার সম্পূর্ণ পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করেছো দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে টাকা দিয়ে সব কিছু করা গেলেও কখনো শিক্ষা অর্জন করা যায় না। আর টাকা দিয়ে শিক্ষা আমার মনে হয় সেই শিক্ষা কখনো কাজে আসবে না। আর এই ধরনের শিক্ষার চেয়ে অশিক্ষিত থাকা অনেক ভালো। ধন্যবাদ আপনাকে শিক্ষা মূলক একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার পোস্ট পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ঠিক বলেছেন টাকা দিয়ে সবকিছু অর্জন করা গেলেও শিক্ষা অর্জন করা যায় না। কিন্তু এখন মানুষ প্রকৃত শিক্ষা অর্জন না করে শিক্ষিত হচ্ছে।

 3 years ago 

এই পৃথিবীতে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ দুটিই আছে। তবে শিক্ষিত মানুষ তাদের বিবেক দিয়ে জাতিকে উন্নত করে। এবং কিছু কিছু শিক্ষিত লোক আছে যারা টাকার বিনিময়ে তাদের সার্টিফিকেট অর্জন করেছে। এবং এই লোকগুলো থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। তবে আপনি ঠিক বলেছেন তার চেয়ে অশিক্ষিত থাকা ভালো। টাকা দিয়ে যারা সার্টিফিকেট অর্জন করেছে তারা টাকায় চিন্তা করে অন্য কিছু না। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে পোস্ট করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন শিক্ষিত মানুষ তাদের বিবেক দিয়ে জাতিকে উন্নত করে।

 3 years ago 

টাকার সাথে শিক্ষার সম্পর্কটা একদমই আলাদা। টাকার মাধ্যমে কখনোই প্রকৃত শিক্ষা পাওয়া সম্ভব না। আবার অনেক সময় দেখা যায়, একজন লোক শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো আচরণ করে। তাহলে ঐ শিক্ষার দামটা আর থাকলো বা কই! দারুণ একটি বিষয় শেয়ার করেছেন

 3 years ago 

ঠিক বলেছেন অন্যদের সাথে খারাপ আচরণ করে শিক্ষিত হয়েও, আর এই শিক্ষার কোন দাম নেই।

 3 years ago 

আজকে আপনি খুব চমৎকার শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করেছেন। টাকার বিনিময়ে যারা সার্টিফিকেট অর্জন করে তাদের মধ্যে মনুষ্যত্ব নেই বললেই চলে। তবে এটি ঠিক টাকার কারণে অনেকে সার্টিফিকেট অর্জন করতে পারে। সমাজের দুই ধরনের মানুষ বসবাস করে শিক্ষিত এবং অশিক্ষিত। আর শিক্ষিত মানুষকে সবাই বেশি মূল্যায়ন করে। আর এসব শিক্ষিত যারা টাকার কারণে শিক্ষিত হয়েছে তাদের থেকে ভালো কিছু আশা করা ভালো নয়। এবং এই মানুষগুলো নিজের কথা চিন্তা করে অন্যের কথা নয়। খুব সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শিক্ষিত মানুষকে বেশি মূল্যায়ন করলেও প্রকৃত শিক্ষাটা সবার মধ্যে থাকা উচিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37