আর্ট : একটি শামুকের আর্টsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ৩০-৭-২৩ রবিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 07-16-2023 11.59_1.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শামুকের আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে একটি শামুকের আর্ট ভালো লাগবে।

আজকেও আমি খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ম্যান্ডেলা আর্টগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাইতো আমি সময় পেলে চেষ্টা করি ম্যান্ডেলা আর্ট গুলো করার। যদিও ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবুও আমার কাছে করতে ভালো লাগে। আর সময় দিয়ে করলেও আর্ট করার শেষে তা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আমি ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে এটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারাও কিন্তু খুব সহজেই এটা অংকন করতে পারবেন। যাইহোক আশা করছি আমার করা এই শামুকের ম্যান্ডেলা আর্ট আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার ম্যান্ডেলা আর্ট টি।

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা শামুকের আর্ট করে নিলাম। এরপর কালো কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকা শামুক টি এঁকে নিলাম। এরপর শামুকের মাঝখানে কয়েকটা দাগ দিয়ে ঘর করে নিলাম।

IMG20230712213820.jpg

IMG20230712215904.jpg

ধাপ 2️⃣

এরপর গোল গোল করে বাঁকা বাঁকা করে ডিজাইন করে নিলাম একটা ঘরের ভেতরের অংশে।

IMG20230712220235.jpg

IMG20230712220235.jpg

ধাপ 3️⃣

তারপরে সেগুলো কালো করে আরেকটা ঘরের ভেতরের লাভ এবং গোল করে তারপরে কালো করে নিলাম।

IMG20230712221504.jpg

IMG20230712221504.jpg

ধাপ 4️⃣

এরপর আরো দুইটি ঘরের ভেতরে ভিন্ন রকম ভাবে ডিজাইন এঁকে নিলাম খুব সুন্দর করে।

IMG20230716113821.jpg

IMG20230716113821.jpg

ধাপ 5️⃣

এভাবে পুরোটার ভেতরের ডিজাইন এঁকে নিলাম বিভিন্ন রকমের নিখুঁত ডিজাইনের মাধ্যমে। এরপর একপাশে বাঁকা করে আরেকটা দাগ দেওয়ার পর ওটার উপরে একটা ফুল দিয়ে ডিজাইন করলাম।

IMG20230716113832.jpg

IMG20230716115331.jpg

ধাপ 6️⃣

এভাবে সেই ডিজাইনটির ভেতরে কয়েকটা ঘর করে বাঁকা বাঁকা করে দাগ দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG20230716115828.jpg

IMG20230716115828.jpg

ধাপ 7️⃣

এভাবেই আমি আমার সম্পূর্ণ আর্ট করা শেষ করলাম। আশা করছি আমার আর্টটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।

IMG20230716115826.jpg

IMG20230716115826.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 07-16-2023 11.59_1.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

আপনি দেখছি সব কাজেই অনেক পটু‌ আজকে একটি শামুকের মেন্ডেলৈ আর্ট খুব সুন্দরভাবে করে দেখালেন। আসলে এই ধরনের কাজ নিখুঁতভাবে করতে হয় এবং ধৈর্যের ব্যাপারও বটে যেটা আপনি করেছেন ভালো লাগলো।

 3 years ago 

আসলে ধৈর্য এবং সময় লাগলেও আমি চেষ্টা করি সুন্দর ভাবে করার। আর আপনাদের মন্তব্য পেলে এই কাজগুলো করার উৎসাহ বেশি বেড়ে যায়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ম্যান্ডেলার আর্ট গুলো করতে আমার কাছেও ভালো লাগে। ঠিকই বলেছেন ভাইয়া এগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কারণ ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো নিখুঁতভাবে করতে হলে ধৈর্য সহকারে করতে হয়। আপনার শামুকের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। ভিতরের ডিজাইনগুলো অনেক চমৎকার ভাবে করেছেন জন্য এত ভালো লাগছে।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো করতে আপনার কাছেও ভালো লাগে জেনে খুশি হয়েছি। ভেতরের ডিজাইন গুলো চেষ্টা করেছি চমৎকার ভাবে করার। পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সময় নিয়ে কোন কাজ করলে শেষে এসে অনেক ভালো লাগে দেখতে। তাই তো আমিও মাঝে মাঝে আর্ট করার চেষ্টা করি। শামুকের আর্ট খুবই সুন্দর হয়েছে ভাইয়া। দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

এত সুন্দর একটা শামুকের ম্যান্ডেলা আর্ট দেখে আমার কাছে তো খুব ভালো লেগেছে। তুমি কিন্তু সব সময় অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে থাকো, যেগুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আজকের এই শামুকের ম্যান্ডেলাটিও অনেক বেশি চমৎকার ছিল, যা দেখে আমি তো খুবই মুগ্ধ হয়েছি। তুমি শামুকের ভেতরের ডিজাইন গুলো অনেক সুন্দর ভাবে দিয়েছো যার কারণে খুব সুন্দর লাগছে দেখতে। জাস্ট অসাধারণ ছিল সম্পূর্ণটা।

 3 years ago 

আমার আর্ট গুলো দেখতে তোমার কাছে সব সময় ভালো লাগে জেনে খুশি হয়েছি। আর এটিও ভালো লেগেছে জেনে আরো ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে যে এই কাজগুলো করতে ভালো লাগে সেটা কিন্তু বুঝাই যায়। তাই তো আপনি প্রতি নিয়ত আমাদের সাথে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট ‍গুলো শেয়ার করে যাচ্ছেন। যদিও এসব ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আজকের ম্যান্ডেলা আর্টও কিন্তু বেশ সুন্দর হয়েছে।

 3 years ago 

হ্যাঁ, এই আর্টগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। তবে সময় দিয়ে হলেও করতে আমার কাছে ভালো লাগে। চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর কিছু শেয়ার করার ধন্যবাদ।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে তবে দেখতে চমৎকার হয়। আপনি শামুকের মেন্ডেলা আর্ট অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেছেন আর কিভাবে এমন চমৎকার মেন্ডেলা আর্ট অঙ্কন করতে হয় সেটা পর্যায়ক্রমে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আসলে চেষ্টা করি দক্ষতা দিয়ে যেকোনো কাজ করার আর উপস্থাপনটা সুন্দর করে করার চেষ্টা করি। আপনাদের ভালো ভালো মন্তব্য পেলে খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38