ডাই : ( এসো নিজে করি) ক্লে দিয়ে পুরোনো আয়নাকে নতুন করে তোলা।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 15.7.24✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240620-WA0016.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে পুরোনো আয়নাকে নতুন করে তোলা। । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে পুরোনো আয়নাকে নতুন করে তোলা ভালো লাগবে।

আমি মাঝেমধ্যেই চেষ্টা করি পুরনো কোনো কিছুকে নতুন কিছুতে রুপান্তর করার জন্য। আমরা অনেকেই পুরনো জিনিসগুলোকে ফেলে দিয়ে থাকি। কিন্তু আমি মনে করি এই বোকামিটা করা একেবারেই উচিত না। কারন আমরা চাইলেই পুরনো যে কোনো জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতে পারবো। পুরনো জিনিসকে নতুন কিছুতে রূপান্তর করলে সেই জিনিসটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর ওটা আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করতে পারবো। গতকালকে ক্লে নিয়ে বসে ছিলাম কিছু একটা তৈরি করবো বলে। কিন্তু মাথায় আসছিল নাকি তৈরি করবো। এরপর পুরনো একটা আয়না দেখলাম। তারপর ভাবলাম পুরনো আয়নাটাকে দিয়েই কিছু করা যায়। যেই ভাবনা সেই কাজ অনুযায়ী, পুরনো আয়নাটাকে নতুন করার চেষ্টা করলাম। এটা করার পর দেখলাম অনেক সুন্দর হয়েছে। আর এটা আমি ঘরের একপাশে সাজিয়েও রেখেছি। দেখতে খুব ভালো লাগছিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পুরনো আয়নাটাকে নতুন করে তোলার পদ্ধতিটা।

IMG-20240620-WA0015.jpg

উপকরণ

আয়না
ক্লে
গাম
কাঁচি ✂️

IMG20240619134157.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি সাদা আর হলুদ কালারের ক্লে নিলাম। আর অনেক সুন্দর একটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20240628_214004.jpg

ধাপ 2️⃣

এরপর লাল এবং বেবি পিংক কালারের ক্লে নিয়ে অনেক সুন্দর একটা প্রজাপতি তৈরি করে নিলাম।

IMG_20240628_214016.jpg

ধাপ 3️⃣

এরপর আবারও বেবি পিংক কালার আর অন্য কয়েকটা কালারের ক্লে নিয়ে একটা সুন্দর পুতুলের মাথা তৈরি করে নিলাম।

IMG_20240628_214036.jpg

ধাপ 4️⃣

তারপর নীল, হলুদ আর সবুজ কালারের ক্লে ব্যবহার করে সুন্দর একটা ফুল গাছ তৈরি করে নিলাম।

IMG_20240628_214057.jpg

ধাপ 5️⃣

তারপর আরো কয়েক কালারের ক্লে ব্যবহার করে আরেকটা পুতুলের মাথার অংশ তৈরি করে নিলাম।

IMG_20240628_214122.jpg

ধাপ 6️⃣

তারপর সবুজ, সাদা, লাল আর কালো কালারের ক্লে ব্যবহার করে তরমুজের টুকরো তৈরি করে নিলাম।

IMG_20240628_214212.jpg

ধাপ 7️⃣

এরপর তরমুজের গোল টুকরো টাকে মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নিলাম।

IMG_20240628_214257.jpg

ধাপ 8️⃣

তারপর আরো কয়েক কালারের ক্লে ব্যবহার করে একটা আইসক্রিম তৈরি করে নিলাম।

IMG_20240628_214338.jpg

ধাপ 9️⃣

তারপর লাল এবং হলুদ কালারের ক্লে ব্যবহার করে অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

IMG20240619140930.jpg

ধাপ 1️⃣0️⃣

এভাবে দেখতে দেখতে আমি সব গুলো অনেক সুন্দর ভাবে তৈরি করলাম।

IMG_20240628_214407.jpg

ধাপ 1️⃣1️⃣

এরপর এগুলো একটা একটা নিয়ে গামের সাহায্যে পুরনো আয়নাটার চারপাশে লাগিয়ে নিলাম। এভাবে আমি পুরনো আয়নাটাকে নতুন করে নিলাম। আশা করছি এটি আপনাদের পছন্দ হবে।

IMG_20240628_215207.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240620-WA0013.jpg

IMG-20240620-WA0015.jpg

IMG-20240620-WA0014.jpg

IMG-20240620-WA0016.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

পুরনো কিছু ফেলে না দিয়ে যদি সেই জিনিসটাকে নতুন ভাবে সাজানো যায় তাহলে দেখতে খুবই ভালো লাগে। আর আপনার সাজানো আয়না খুবই সুন্দর লাগছে ভাইয়া। আয়নাটি সাজানোর প্রতিটি ধাপ তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আমার সাজানো আয়নাটা সুন্দর লাগতেছে শুনে অনেক আনন্দিত হলাম ভাই।

 2 years ago 

ক্লে দিয়ে আপনি পুরাতন আয়না কে খুব চমৎকার ভাবে সাজিয়ে নতুন করে তুলেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার করা কাজটা।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ক্লে ব্যবহার করে আয়নাটা কে নতুন করে সাজানোর জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে আপনি পুরাতন আয়নাকে নতুন করে ফেলেন। সত্যি আপনার ক্লে দিয়ে তৈরি ছোট ছোট ফুল আইসক্রিম ইত্যাদি দেখে অনেক ভালো লাগলো। তবে এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন এগুলো তৈরি করার জন্য সময় আর ধৈর্যের প্রয়োজন বেশি হয়। ক্লের কাজ অনেক বেশি নিখুঁত হয়ে থাকে।

 2 years ago 

এখনো আমাদের বাসাতে এই আয়না একটা আছে ওয়ালের সাথে ঝুলানো। আসলে আগেকার জিনিসের একটা সৌন্দর্য আলাদা। ক্লে দিয়ে আপনি অনেক সুন্দর একটি আয়না তৈরি করে সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। আয়না তৈরি করার প্রতিটা ধাপ আমার কাছে অনেক সুন্দর লেগেছে অনেক সুন্দরভাবে গুছিয়ে আপনি উপস্থাপনা করেছেন। অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি আয়না তৈরি করে সেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আগের সৌন্দর্য একেবারে আলাদা হয়।

 2 years ago 

পুরাতন আয়নাকে তুমি অনেক সুন্দর ভাবে নতুন রূপ দিয়েছ, এটা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। ক্লে ব্যবহার করে এটা তৈরি করার কারনে আমার কাছে দেখতে অনেক সুন্দর লেগেছে। সবকিছুই অনেক বেশি কিউট ভাবে তুমি তৈরি করেছ। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তুমি এটা তৈরি করেছে এটা তো দেখেই বুঝতে পারলাম। এই আয়নাটা ঘরের মধ্যে সাজিয়ে রাখলে সত্যি অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তোমার এরকম একটা দক্ষতা মূলক কাজ দেখে চোখ ফেরাতে পারছিলাম না। প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 years ago 

চেষ্টা করেছি ক্লে দিয়ে কিউট কিউট জিনিসগুলো তৈরি করে আয়নাটা সাজানোর জন্য। তুমি এটা দেখে চোখ ফেরাতে পারছিলে না শুনে ভালো লাগলো।

 2 years ago 

ইস্ এমন বুদ্ধি যদি আমার থাকতো তাহলে কি আজ আমি আর চাকরি করি। কি দারুন বুদ্ধি। পুরানো আয়না কে ও কাজে লাগাতে ছাড়লেন না। বেশ দারুন করে ধাপে ধাপে ক্লে দিয়ে পুরানো আয়না কে নতুন করে তুললেন আপনি। আমার কাছে বেশ ভালো লেগেছে আজকের ডাই পোস্টটিও।

 2 years ago 

পুরো আয়নাটা কে ছেড়ে দিয়ে আর কি লাভ আপু। নতুন ভাবে আয়নাটাকে সাজিয়ে ফেললাম।

 2 years ago 

ক্লে দিয়ে পুরোনো আয়নাকে নতুন করে তৈরি করলেন। সত্যিই আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই পুরাতন আয়নাকে নতুন ভাবে রূপ দিয়েছেন। অনেক সুন্দর হয়েছে দেখেই ভালো লাগলো।

 2 years ago 

পুরাতন আয়না কে নতুন রূপ দেওয়ার দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

আমিও বেশ কয়েকদিন আগে এরকম পুরানো একটি আয়নাকে নতুন করে সাজিয়েছিলাম ক্লে ব্যবহার করে। আমি অবশ্য চারপাশের ছোট ছোট ফুল দিয়েছিলাম বিভিন্ন রঙের। তবে আপনি দেখছি অনেক ধরনের জিনিস দিয়ে পুরো আয়নাটাকে সাজিয়েছেন। বেশ ভালো লাগলো দেখে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

নতুন নতুন আইডিয়া নিয়ে কোনো কিছু করতে ভালো লাগে। তাই এবার পুরাতন আয়নাকে নতুন করে তোলার আইডিয়া নিয়েই এটা করলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35