ফটোগ্রাফি: সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
এবিবি ২৮.৪.২৩ ফটোগ্রাফি
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।
প্রাকৃতিক দৃশ্য
প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমরা সবাই পছন্দ করি। আমি বেশিরভাগ সময় প্রাকৃতির মাঝে ঘোরাঘুরি করে থাকি। বাইক নিয়ে বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার জন্য। আমি কয়েকদিন আগে ঘুরাঘুরি করার জন্য একটা পার্কে গিয়েছিলাম। আসলে এটি আমার খুবই পছন্দের একটা পার্ক। পার্কে মানুষ বিনোদনের জন্য যায়। আমি বেশিরভাগ সময় পার্কে গিয়ে থাকি বিনোদন নেওয়ার জন্য। পার্কের সেই সৌন্দর্যতা একেবারে মনোমুগ্ধকর হয়। আর পার্কের পরিবেশটা একেবারে অন্যরকম থাকে শান্ত এবং নিস্তব্ধ। আমি এই পার্কটিতে গিয়েছিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি টা করে নিয়েছিলাম। আমার কাছে এই ফটোগ্রাফি টা ভীষণ ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
নৌকা
নৌকার ফটোগ্রাফি আপনারা সবাই পছন্দ করেন। তাই আমি বেশিরভাগ সময় নৌকার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কয়েকদিন আগে আমি ঘুরাঘুরি করার জন্য নদীতে গিয়েছিলাম সেই জায়গাটা আমার খুবই পছন্দের তাই বাইক নিয়ে যেকোনো সময় যেতে পারি আর আমাদের বাড়ি থেকে বেশি দূরেও না। নদীর মধ্যে নৌকাটি এবং উপরে আকাশ এই সৌন্দর্যতা আমাকে একেবারে মুগ্ধ করে তুলেছিল তাই ফটোগ্রাফি না করে আমি থাকতেই পারলাম না। ভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমি এমনিতেই ভীষণ পছন্দ করি। তাই তো যেখানেই যাই এরকম ফটোগ্রাফি গুলো করতে একেবারে ব্যস্ত হয়ে পড়ি। ফটোগ্রাফিটা আমার কাছে একটু অন্যরকম ভালো লেগেছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে।
হলুদ কলমির ফুল
এখানে রয়েছে ভিন্ন রকমের একটা কলমি ফুলের ফটোগ্রাফি। কলমি ফুলের সাথে আমরা সবাই খুবই পরিচিত। আমরা অনেকে সাদা এবং গোলাপি রঙের কলমি ফুল দেখে।ছি হয়তো অনেকেই এই হলুদ রঙের কলমি ফুল দেখি নাই। আসলে আমার কাছেও ভীষণ অন্যরকম লেগেছিল এই কলমি ফুলটি। এই কলমি ফুলটি হলুদ রঙের হওয়ার কারণে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে । তাই ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না। কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম এই হলুদ রঙের কলমি ফুলটির। যেগুলোর থেকে এই ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে এই কলমে ফুলটি দেখতে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন রকমের ফটোগ্রাফি করার। আশা করছি এটি দেখে আপনারা মুগ্ধ হবেন।
ঘুঘু পাখি
আমাদের সবার খুবই পছন্দের এবং পরিচিত একটা পাখি হচ্ছে ঘুঘু পাখি। ঘুঘু পাখি আমরা সবাই ভীষণ পছন্দ করি। সব রকমের পশু পাখি আমার ভীষণ ভালো লাগে দেখতে। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর পশুপাখি গুলোর ফটোগ্রাফি করার। কয়েকদিন আগে আমি একটা দোকানে গিয়েছিলাম যেখানে খাঁচার মধ্যে আমি এই ঘুঘু পাখিটি দেখেছিলাম। ঘুঘু পাখিটি খুবই সুন্দর ছিল এবং আমার খুবই পছন্দ হয়েছিল। এটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল দেখতে, পাখিটির সাথে খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলাম কিছুক্ষণ। এরপরে কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে এই ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লেগেছিল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে।
বন্যফুল
রাস্তাঘাটে অনেক রকমের বন্য ফুল দেখা যায় যেগুলো আমরা সবাই চিনি। এই ধরনের বন্যা ফুল গুলো দিয়ে ছোটবেলায় অনেক খেলাধুলা করা হতো। কয়েকদিন আগে আমি বিকেল বেলায় রাস্তার দিকে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য। রাস্তার ধারে এই ফুলগাছগুলো এখনও রয়েছে। আমি রাস্তার ধার থেকে এই বন্য ফুলের ফটোগ্রাফি করি। এই বন্যা ফুলের ফটোগ্রাফি করার পর দেখতে আরো বেশি ভালো লাগছিল। আমি ফুল গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম তাই ফটোগ্রাফি না করে থাকতেই পারলাম না। বিশেষ করে ফুল গুলোর কালার আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই বন্য ফুলের ফটোগ্রাফি টা।
সূর্যাস্ত
আপনারা সবাই সূর্যাস্তের ফটোগ্রাফি সবথেকে বেশি পছন্দ করেন। সূর্যাস্তের ফটোগ্রাফি আমিও ভীষণ পছন্দ করি করতে এবং দেখতে। তাই তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের সবার মাঝে শেয়ার করার। সূর্যাস্তের সেই মুহূর্তটা উপভোগ করতে সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে। কয়েকদিন আগে সন্ধ্যার দিকে আমি একটি জায়গায় যাচ্ছিলাম বাইক নিয়ে। তখনই সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা দেখি এবং খুবই সুন্দরভাবে উপভোগ করেছিলাম সেই মুহূর্তটা। তখনই সাথে সাথে কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। সূর্যাস্তের ফটোগ্রাফি না করলে আমার কাছে ভালো লাগে না। এই ফটোগ্রাফিটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক। আশা করছি ভালোই লাগবে দেখতে।
গোলাপ ফুল
গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম রয়েছে। আমাদের সবারই খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ফুলকে বলা হয় ভালোবাসার প্রতীক। গোলাপ ফুলের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্যতা রয়েছে। যার কারণে সবাই একটু বেশি পছন্দ করে এই ফুলটি দেখতে। গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন অনেক রকমের কালার। কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। সেখান থেকে আমি এই গোলাপ ফুলটির ফটোগ্রাফিটি করি। আমার কাছে গোলাপ ফুলটি দেখতে ভীষণ ভালো লেগেছিল। বিশেষ করে এই গোলাপ ফুলটির কালার। এই ফুলটির ফটোগ্রাফি না করে আমি থাকতেই পারলাম না। আসলে ফুল দেখলে ভীষণ ভালো লাগে আমার কাছে তাই ফটোগ্রাফি না করে থাকতেই পারি না। আশা করছি খুবই ভালো লাগবে দেখতে গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে।
আমি আশা করি সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
Camera 📸 smartphone
Location
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>



সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে কলমি ফুলটি আমার অনেক ভালো লেগেছে কখনো আমি হলুদ কলমি ফুল দেখিনি। আজ আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেরেছি। এছাড়া সূর্যাস্তের ফটোগ্রাফি অনেক ভাল লাগে।
আপনার মন্তব্য পড়ে ভালো লেগেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
https://twitter.com/NARocky4/status/1651834041740726272?t=EA8YfqQ_751NGst39QrX3Q&s=19
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে যেন চোখ সরাতে পারছিনা। প্রত্যেকটি ফটোগ্রাফি দারুণ হয়েছে। ঘাটে বাঁধা নৌকার ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। সত্যি ভাইয়া আপনি একেবারে প্রফেশনাল ফটোগ্রাফারের মতই ফটোগ্রাফি করেন।
চেষ্টা করি প্রফেশনাল ফটোগ্রাফার এর মত ফটোগ্রাফি করার কিন্তু কেমন হয় জানিনা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতি শুক্রবারের মতোই এই শুক্রবারেও আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে। তবে এর মধ্যে থেকে আমার কাছে সব থেকে হলুদ কলমির ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভাইয়া আমি আসলে আপনার ফটোগ্রাফির ভক্ত। আপনার ফটোগ্রাফি গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেন। এধরনের ফটোগ্রাফি দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
এটা জেনে খুশি হলাম যে আপনি আমার ফটোগ্রাফির ভক্ত। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।
আপনার এই পোষ্টের মাধ্যমে এই প্রথম আমি হলুদ রঙের কলমি ফুল দেখতে পেলাম। এছাড়াও আপনার শেয়ার করার সূর্যাস্তের ফটোগ্রাফি এবং গোলাপের ফটোগ্রাফি দারুন হয়েছে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনি সব সময়ই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন।প্রাকৃতিক দৃশ্য, নৌকা, ফুল,সূর্যাস্ত কোনটা রেখে কোনটা বলি।এক কথায় অসাধারন হয়েছে সবগুলো ফটোগ্রাফি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
ভাইয়া আপনি খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছিনা। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি সত্যি অসাধারণ। বিশেষ করে কিছুদিন আগে পার্কের ফটোগ্রাফি যেটি করেছেন সেই ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
উৎসাহিত মূলক একটা মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।