ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ২৯-১২-২৩ শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20231211_093256.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

পার্টি স্প্রে

20231027_085516.jpg

আজ আমি প্রথমে একটি পার্টি স্প্রের ফটোগ্রাফি করেছি। আসলে আমাদের সবারই এ ধরনের স্প্রেগুলোর সাথে পরিচিতি রয়েছে। আমরা জন্মদিন বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এ পার্টি স্প্রে ব্যবহার করে থাকি। যা ব্যবহার করে অনেক বেশি মজা পাই। কিছুদিন আগে আমার ঘরের সিঁড়িতে বসে আছ, হঠাৎ করে এই পার্টি আসবে চোখে পড়ে। তখনই আমি এই ফটোগ্রাফিটি করি। ছবি তোলার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এজন্য আমি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। মাঝে মাঝে যখন সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারি তখন অনেক বেশি ভালো লাগে।

কালো কবুতর

20231029_152928.jpg

শান্তির প্রতীক হিসেবে আমরা কালো কবুতর কে মনে করি। কবুতর অনেকের কাছে খুব প্রিয় হয়ে থাকে। বর্তমান বিশ্বের মধ্যে অসংখ্য জাতের কবুতর দেখা যায়। কিছু কিছু কবুতর রয়েছে যা অনেক দামী । আমার একটা মামা রয়েছে প্রবাসী। তিনি একটি কবুতর খামারে কাজ করেন। তার কাছে শুনেছি দামে দামে কবুতর রয়েছে সেখানে। এ বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছিল শুনে। কারণ কবুতর সবাই অনেক বেশি পছন্দ করে। কবুতরের কিছু কিছু জাত দেখতে যেমন সুন্দর তেমনি অনেক দামী হয়ে থাকে।

নৌকা

20231125_120323.jpg

প্রতিবারের মতো চলে এসেছি নৌকার ফটোগ্রাফি নিয়ে। বোকার ফটোগ্রাফি মানেই হলো অন্যরকম ভালোলাগা। কারণ এই ফটোগ্রাফিটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কয়েকদিন আগে একটি ছোট নদীতে গিয়েছিলাম। আমি এবং সোনিয়া নৌকা ভ্রমন করেছিলাম। নৌকা ভ্রমণ আমার অনেক বেশি ভালো লেগেছিল। যা কখনো ভোলার মত নয়। যখন আমি আর সোনিয়া নৌকা ভ্রমণ করতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটি করি। ফটোগ্রাফি তো অনেক বেশি ভালো লেগেছিল। এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

মুকুট ফুল গাছের কাঁটা

20231122_092338.jpg

আজ আমি আপনাদের মাঝে একটি মুকুট ফুল গাছের কাঁটার ফটোগ্রাফি করেছি। আসলে মুকুট ফুলের গাছে কাঁটা রয়েছে তা আমার জানা ছিল না। কয়েকদিন আগে আমি যখন মুকুট ফুলের ফটোগ্রাফি করতে এসেছি তখনই সে গাছটির চোখে পড়লো। চোখে পড়ার সঙ্গে সঙ্গেই বুঝলাম এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা রয়েছে। যা দেখতে অনেক বেশি ভয়ংকর দেখাচ্ছে। কিন্তু ফটোগ্রাফি টা আমার কাছে খুব ভালো লেগেছিল। দেখতে কাঁটাগুলো মনে হচ্ছে অনেক বিষাক্ত। ছবি তোলার সময় আমার কাছে অনেক বেশি ভয় লেগেছিল। মোবাইল যত বেশি কাছে যায় তত বেশি মনে হয় যেন ফোঁটা খাব। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে।

শীতের সকাল

20231122_071356.jpg

শীতের সকালে ফটোগ্রাফি। মাঝে মাঝে যখন সকালে ঘুম থেকে উঠি তখন ভীষণ ভালো লাগে। তখন সকালে কুয়াশা থাকে অনেক বেশি। যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু শীতের মৌসুমে সকালে ঘুম থেকে উঠতে পারি না। উঠতে অনেক দেরি হয়ে যায়। এজন্য সুন্দর সকালটি আমরা দেখতে পারি না। কুয়াশার জন্য দেখা জানা সামনের পথ। অল্প একটু দূরের কথা দেখা যায় না। কুয়াশার এই সময় কুয়াশার ফোটা গুলো আমার অনেক বেশি ভালো লাগে

সূর্য

20231104_164029.jpg

সূর্যের ফটোগ্রাফি। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের অনেকদিন ফটোগ্রাফি করেছি। গত কয়েকদিন আগে চাঁদের ফটোগ্রাফি করেছি। কিন্তু কখনো এভাবে সূর্যের ফটোগ্রাফি করি নাই। কয়েকদিন আগে আমি এবং আমার এক বড় ভাই সহ স্কুল মাঠে বসে ছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে। হঠাৎ করেই সূর্যর দিকে আমার চোখ পরল। হাতে তো ১০০ জুম রয়েছে মোবাইলে। চিন্তা করলাম জুম দিয়ে সূর্যের ফটোগ্রাফি করে দেখি। ছবি তোলার পর আমার কাছে ভালো লেগেছিল। ভালোলাগার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

জুম করে সূর্যের ফটোগ্রাফি টা এককথায় অসাধারণ বলতে হয় ভাই। একটা সময় কোন উপলক্ষ পেলেই পার্টি স্প্রে ব‍্যবহার করতাম। পায়রা, নৌকা এবং শীতের সকালের ফটোগ্রাফি টাও বেশ চমৎকার ছিল ভাই। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পায়রা, নৌকা এবং শীতের সকালের ফটোগ্রাফি আসলেই চমৎকার ছিল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে কবুতরের ফটোগ্রাফি এবং সূর্যের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

কবুতর এবং সূর্যের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে শুনেই খুশি হলাম।

 3 years ago 

ভাই আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে সূর্যাস্তে ফটোগ্রাফিটা এতটাই ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। রক্তের মত লালচে ভাব সামনে ডালপালা নিয়ে ছবিটি খুবই দারুণ হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তোলা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনেই আনন্দিত হলাম।

 3 years ago 

ভাইয়া আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফিগুলো খুব ভালো লাগে। ঠিক তেমনি আজকের ফটোগ্রাফি গুলোও অসম্ভব সুন্দর হয়েছে। বিশেষ করে লাস্টের সূর্যের ফটোগ্রাফি টা অসম্ভব ভালো লাগছে। শীতের সকালের এরকম কুয়াশা ভেজা অবস্থায় দেখতে খুব ভালো লাগে। সেই ফটোগ্রাফিটা খুব সুন্দর করেছেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

আমার নিজের কাছেও শীতের সকালের কুয়াশা ভেজা অবস্থাটা অনেক ভালো লাগে।

 3 years ago 

তোমার তোলা ফটোগ্রাফি আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আজকে অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছো তুমি। সূর্যের এত সুন্দর একটা ফটোগ্রাফি দেখে তো কোন রকমেই চোখ ফেরাতে পারছিলাম না। পার্টি স্পে, কালো কবুতর, নৌকা, মুকুট ফুল গাছের কাঁটা, শীতের সকাল এবং সূর্য সবকিছুকেই দেখতে অনেক ভালো লাগতেছে। যে কেউ এই ফটোগ্রাফি গুলো দেখলে মুগ্ধ হবে। মোবাইলে ১০০x জুম থাকার কারণে চাঁদের মতো করে সূর্যেরও ফটোগ্রাফি করেছ। ফটোগ্রাফির বর্ণনা পড়ে অনেক কিছুই জানতে পারলাম।

 3 years ago 

আসলে ১০০ এক্স জুম থাকার কারণে চাঁদ সূর্য থেকে শুরু করে সবকিছুর ফটোগ্রাফি করতে পারতেছি সুন্দরভাবে।

 3 years ago 

সূর্যের ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। নৌকা এবং কবুতরের ফটোগ্রাফি গুলোও অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনার ফটোগ্রাফি সব সময়ই ভালো লাগে। শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

সূর্যের ফটোগ্রাফি টা দেখে আপনি জাস্ট মুগ্ধ হয়েছেন এটা ভাবতেই ভালো লাগতেছে ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38