ডাই : রঙিন কাগজ দিয়ে একটি ঝুড়ি তৈরি
ABB ১৬ আগস্ট ২০২৩ মঙ্গলবার ❤️
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে একটি ঝুড়ি তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে একটি ঝুড়ি তৈরি ভালো লাগবে।
আজকে আমি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা ঝুড়ি তৈরি করেছি। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমি খুবই পছন্দ করি। আর এমনিতেই অনেক সুন্দর হয় যদি রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয় তখন। যদিও রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে অনেক সময় লেগে যায়, তবে তৈরি করার পর দেখতে খুব ভালো লাগে। তেমনি এই ঝুড়ি তৈরি করতে আমার খুব সময় লেগেছিল। তবে তৈরি করার পরে আমার কাছে দেখতে খুব ভালো লেগেছিল। আমি উপস্থাপনার মাধ্যমে ঝুড়ি তৈরি করার পদ্ধতি শেয়ার করার চেষ্টা করলাম। কেউ চাইলে আমার উপস্থাপনা দেখে এটা খুব সহজে তৈরি করে নিতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঝুড়ি তৈরি করার পদ্ধতি।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি বেশ কয়েকজন রঙিন কাগজ নিয়ে একটা মাফ সিলেক্ট করে কাঁচি দিয়ে কেটে নিলাম।
ধাপ 2️⃣
এভাবে বিভিন্ন কালারের রঙিন কাগজ কেটে নিলাম।
ধাপ 3️⃣
তারপরে দুইটি কাগজ যোগ সংখ্যার মতো করে জোড়া লাগিয়ে নিলাম। এরপর অন্য কালারের দুটি কাগজ জোড়া লাগিয়ে নিলাম গাম দিয়ে।
ধাপ 4️⃣
এভাবে একটার উপর একটা করে প্রত্যেক কাগজ খুব সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 5️⃣
তারপরে রঙিন কাগজগুলো নিচ থেকে উপর করে একটার সাথে একটা জোড়া লাগাতে লাগলাম।
ধাপ 6️⃣
এভাবে একটা একটা করে আরেকটি গোল রঙিন কাগজের মধ্যে এই কাগজগুলো গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 7️⃣
তারপরে আরেকটি চিকন রঙিন কাগজ নিয়ে উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই রঙিন কাগজের ঝুড়ি তৈরি করা শেষ হলো। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
বাহ অসাধারণ ভাবে আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি ঝুড়ি তৈরি করে শেয়ার করেছেন ভাই। আপনার তৈরি রঙিন কাগজের ঝুড়ি দেখতে আমার কাছে সত্যিই বেশ ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আপনি তো অনেক দক্ষ আছেন ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য
ঝুড়ি দেখতে আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো ভাই। জানিনা কি রকম দক্ষ তবে যে কোন কাজ সুন্দর করে করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে একটি ঝুড়ি তৈরি করে আমাদের উপহার দিয়েছেন। বিভিন্ন ধরণের রঙিন কাগজ দিয়ে তৈরি করাতে চমৎকার ফুটে উঠেছে। এধরনের ঝুড়ি গুলোতে ফুল রাখলে দেখতে অসাধারন লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার চমৎকার কাজটি ভাগাভাগি করে নেওয়ার জন্য।
আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার মন্তব্যটি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য। ❤️♥️
ভাবছি , অফিস থেকে কয়েকদিনের ছুটি নিবো। তারপর আপনাদের ঐদিক টায় বেড়াতে যাবো। তারপর কয়েকটি দিন থেকে এমন সুন্দর সুন্দর জিনিস বানানো শিখে আসবো। এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে জিনিস বানালে তো যেতে ইচেছ হবেই। কি সুন্দর করে রঙিন কাগজের ঝুড়ি বানিয়ে আবার চোখের সামনে ঝুলিয়ে রাখলেন। অসাধারন ক্রেয়েটিভিটি ভাইয়া।
আসলে তো ভালোই হয় চলে আসেন তাহলে।
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি জুড়ি তৈরি করেছেন যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। বিভিন্ন রং এর রঙিন কাগজ দিয়ে আপনি তৈরি করাতে আরো দেখতে বেশি সুন্দর লাগছে এবং আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন।
চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপনাটা করার।
রঙিন কাগজ দিয়ে জুড়ি তৈরি দারুন ছিল ভাই। আসলে আপনি প্রায়ই সুন্দর সুন্দর কিছু তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন ভালো লাগে ।রঙিন কাগজের ব্যবহারের অভিজ্ঞতা ও আপনার অনেক।
আসলে চেষ্টা করি সব সময় সুন্দর কিছু করার। আপনাদের মন্তব্য ফেলে আরো ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে একটি ঝুড়ি তৈরি করেছেন।দেখতে খুব অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম। এভাবেই পাশে থাকবেন।
https://twitter.com/NARocky4/status/1691660668842479637?t=-J5Pi6sOjIuxi5Ib3Uligg&s=19
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। ঝুড়িটি দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশনও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
বিভিন্ন কালার এর রঙিন কাগজ দিয়ে করার কারণে ফুটে উঠেছে। হ্যাঁ অনেক সময় এবং ধৈর্য ধরে কাজটা করেছি।