অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি ডাইনোসরের অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 31-5-24✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240519-WA0226.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে তৈরি ডাইনোসরের অরিগ্যামি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকের ডাইনোসরের অরিগ্যামি। ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আর রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি তো যখনই সময় পাই তখনই রঙিন কাগজ নিয়ে বসে পড়ি, বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার জন্য নিজের ভেতরে অনেক বেশি ধৈর্য, দক্ষতার প্রয়োজন। ধৈর্য ধরে কাজগুলো না করলে সুন্দর হয় না। আমি সব সময় চেষ্টা করি এগুলো সময় নিয়ে তৈরি করার জন্য ধৈর্য এবং দক্ষতার সাথে। আজকে আমি ভিন্ন দুই কালারের রঙিন কাগজ দিয়ে দুইটা ডাইনোসরের অরিগ্যামি তৈরি করেছি। যেগুলো অনেক বেশি কিউট লেগেছিল আমার কাছে তৈরি করার পরে। উপস্থাপনাটাও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। যেন কেউ চাইলে সহজেই এই ডাইনোসরের অরিগ্যামি তৈরি করে নিতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অরিগ্যামি তৈরি করার পদ্ধতি।

IMG-20240519-WA0240.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজের উপরে ডাইনোসরের মাথার অংশটা এঁকে নিলাম গলা থেকে শুরু করে।

IMG_20240522_201118.jpg

ধাপ 2️⃣

চোখ মুখ এঁকে নিয়ে গলার মধ্যে একটা কালার দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG_20240522_201150.jpg

ধাপ 3️⃣

এরপর ছোট ছোট করে অনেক সুন্দর করে ডাইনোসরের পা এবং লেজ কেটে নিলাম রঙিন কাগজ থেকে।

IMG_20240522_201205.jpg

ধাপ 4️⃣

এরপর আরেকটা রঙিন কাগজ নিয়ে এপাশ ওপাশ করে চিকন চিকন করে ভাঁজ করে নিলাম।

IMG_20240522_201229.jpg

ধাপ 5️⃣

তারপর কাগজটার মাঝখান বরাবর ভাঁজ করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240522_201254.jpg

ধাপ 6️⃣

এরপর উপরের অংশটা একটু গোল করে কেটে নিলাম।

IMG_20240522_201311.jpg

ধাপ 7️⃣

এরপর এই কাগজটা, ডাইনোসরের মাথার অংশ, পা এবং লেজ সবকিছু জোড়া লাগিয়ে নিলাম। এরকমভাবে আরো একটা ডাইনোসরের অরিগ্যামি তৈরি করে নিলাম। এভাবেই এই অরিগ্যামি তৈরি করা শেষ করি। আশা করছি আপনাদের পছন্দ হবে।

IMG_20240522_201331.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240519-WA0240.jpg

IMG-20240519-WA0226.jpg

IMG-20240519-WA0244.jpg

IMG-20240519-WA0242.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

যে কাজে যত বেশি ধৈর্য ধরা যায় সেই কাজ ততই বেশি সুন্দর হয়। ভাই আপনাদের অরিগামি গুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে ডাইনোসরের অরিগামী তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। ডাইনোসরের সুন্দর অরিগামি তৈরি পদ্ধতি আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন ভাই। যত বেশি ধৈর্য আর সুন্দর হবে কাজ তত বেশি। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ডাইনোসর এর অরিগামি বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ এতো সুন্দর করে বুঝিয়েছেন যে কেউ চেস্টা করলে পারবে।অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার মন্তব্যটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে এরকম ভাবে অরিগামী গুলি তৈরি করতে গেলে সর্বপ্রথম মাপ। ধৈর্য ধরাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এগুলো তৈরি করার পর যখন ফাইনাল আউটপুটটি দেখা যায় তখন মন ভালো হয়ে যায়। আপনার তৈরি করা ডাইনোসর এর অরগামী দুটি অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর ডাইনোসর দুটি তৈরী করার প্রসেস গুলি ও একদম সাবলীল ভাবে বর্ণনা করেছেন। আপনার তৈরি করা সুন্দর দুটি অরিগামী আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

দুইটা আপনার অনেক ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সবসময় অনেক বেশি ভালো লাগে। এছাড়া আপনি আজকে রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ডাইনোসরের অরিগ্যামি তৈরি করেছেন। যেটা দেখতে অসাধারন লাগছে। তাছাড়া এধরনের অরিগ্যামি তৈরি করতে বেশ সময় ও ধৈর্য নিয়ে তৈরি করতে হয়। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে এটি তৈরি করার জন্য। খুব সুন্দর ভাবে ফুটিয়ে উঠলে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ।

 2 years ago 

জাস্ট ওয়াও। ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আজকে আপনার শেয়ার করা পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আজকে আপনার শেয়ার করা পোস্টে ছিল রঙিন কাগজ দিয়ে ডাইনোসরের অ্যারিগমি। দেখতে সত্যি ওয়াসাম লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে ডাইনোসর তৈরি করে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই কাজগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ভাই। অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। অটোবডি করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সব সময় আপনার অরিগামী গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আজকে দুইটি ডাইনোসর দেখে ভীষণ ভালো লেগেছে। কাগজের কাটিংগুলো খুব সুন্দর ভাবে দিয়েছেন। বিশেষ করে ডাইনোসরের শরীরটা তৈরি করতে কাগজের কাটিং টা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার অরিগামী আপনার এত ভালো লেগেছে জেনে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর প্রশংসা শুনে। অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনি প্রায় প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট নিয়ে উপস্থিত হয়ে থাকেন। ঠিক আজকেও তেমন অসাধারণ এক ডাই পোস্ট তৈরি করে দেখিয়েছেন। আপনার এই অসাধারণ রায় পোস্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশি দেখার মত ছিল আপনার কাগজের তৈরি ডাইনোসরের অরিগামি।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক বেশি খুশি হলাম সুমন ভাই। অনেক ভালো লাগে আপনার মন্তব্যগুলো। ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ডাইনোসরের অরিগ্যামি অসাধারণ হয়েছে। আপনার রঙিন কাগজ দিয়ে এই ডাইনোসর দুইটি ধাপে ধাপে তৈরি করেছেন। তাই দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আর ধাপগুলো সত্যি অসাধারণ হয়েছে।

 2 years ago 

ধাপগুলো সত্যিই অসাধারণভাবে করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37