অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 27 ফেব্রুয়ারি 2024 ✅

IMG-20240227-WA0034.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেট তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেট তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ ব্যবহার করে যে কোন কিছু তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। তাইতো আমি যখনই সময় পাই, তখন রঙিন কাগজ নিয়ে বসে পড়ি কোন কিছু তৈরি করার জন্য। গতকালকে হঠাৎ করে ভাবলাম যে রঙিন কাগজ দিয়ে কিছু একটা তৈরি করি। কিন্তু কি তৈরি করব, এটাই তো আমি ভাবতে ভাবতে বুঝতেই পারতেছিলাম না। এরপর দেখি যে আমার মেয়ে নাশিয়া চকলেট খাচ্ছে এবং প্যাকেটটাকে আমার কাছে দিয়ে বলল যে, এরকম চকলেট তার জন্য আরো অনেকগুলো যেন নিয়ে আসি। এই প্যাকেট দেখে আমার মাথায় একটা আইডিয়া আসলো। আমি তো এরকম সুন্দর চকলেটের প্যাকেট তৈরি করতে পারি, তাহলে কেমন হবে?? সেই ভাবনা থেকে আমি এই চকলেটের প্যাকেট গুলো তৈরি করে নিলাম। তৈরি করার পরে সুন্দরভাবে ফটোগ্রাফি করে প্যাকেট গুলো আমার মেয়েকে দিলাম। সে তো মনে করেছিল তার জন্য হয়তো চকলেট নিয়ে আসা হয়েছে। অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল সে। কিন্তু দেখে তার মধ্যে চকলেট নেই। তখন আমি তাকে বলি আমি একটু তোমার সাথে প্রাঙ্ক করেছি। সে মুহূর্তটা সত্যি অনেক ভালো লেগেছিল। এরপর তাকে বলেছিলাম বাজারে গেলে নিয়ে আসবো। যাইহোক আমি চেষ্টা করেছি চকলেটের প্যাকেট তৈরি করার পদ্ধতি সবার মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক চকলেটের প্যাকেট তৈরি করার পদ্ধতি।

IMG-20240227-WA0031.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি গোলাপি কালারের একটা রঙিন কাগজ চার কোনা ভাবে একই মাপের কেটে নিলাম। এরপর কাগজটার উপরে কালো মার্কা-কলম দিয়ে গোল গোল ফোঁটা এঁকে নিলাম।

IMG_20240227_121121.jpg

ধাপ 2️⃣

এরপর কাগজটার একপাশে টেপ লাগিয়ে দিলাম এবং উপরের অংশের টেপ উঠিয়ে গোল করে এটা জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240227_121134.jpg

ধাপ 3️⃣

তারপরে কাগজটা আর এক পাশে গাম লাগিয়ে অনেক সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240227_121149.jpg

ধাপ 4️⃣

এরপর কাগজটার অন্য পাশেও গাম লাগিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম। যার কারণে একেবারে চকলেটের প্যাকেট এর মত হয়ে গিয়েছিল।

IMG20240227105931.jpg

ধাপ 5️⃣

তারপরে প্যাকেটের দুই পাশে একটু বাঁকা বাঁকা করে সুন্দর ডিজাইন করে নিলাম।

IMG20240227110052.jpg

ধাপ 6️⃣

এরপর চকলেটের প্যাকেটের দুইপাশে একটু চাপ দিয়ে মাঝখানেরটা একটু উঁচু করে নিলাম, যেন সত্যিকারের চকলেটের প্যাকেটের মত মনে হয়। এভাবে আরও দুইটা প্যাকেট তৈরি। এভাবেই আমি আমার আজকের কাজ শেষ করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240227_121205.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240227-WA0033.jpg

IMG-20240227-WA0034.jpg

IMG-20240227-WA0031.jpg

IMG-20240227-WA0032.jpg

IMG-20240227-WA0029.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেট তৈরির পদ্ধতিটি খুব ভালো লাগলো । খুব চমৎকার কালার কম্বিনেশন ছিল এবং দেখতে অরজিনাল চকলেট এর মতই লাগছে। ধন্যবাদ সবার উদ্দেশ্যে ধাপে ধাপে শেয়ার করার জন্য ভালো থেকো ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

বাহ্ ! দারুণ হয়েছে ৷ রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে চকলেটের প্যাকেট তৈরি করেছেন। খুবই সুন্দর লাগছে দেখতে চকলেটের প্যাকেট গুলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দরভাবে তৈরি করার জন্য। আপনার সাথে মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি চকলেটের প্যাকেট বানিয়েছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের অরিগ্যামি বানাতে‌ আমিও পছন্দ করি।রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেট খুব সুন্দর ভাবে বানিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক বেশি খুশি হলাম আপু। আপনাদের সুন্দর মন্তব্য পেলে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার মেয়ে চকলেট খেতে পছন্দ করে জেনে ভালো লাগলো। ছোট বেলায় আমিও অনেক চকলেট খেলাম। মেয়ের চকলেট দেখে তো অনেক সুন্দর সুন্দর চকলেট তৈরি করে ফেলেছেন ভাইয়া। ভালো লাগলো চকলেট এর অরিগ্যামি দেখে। আপনার পরিবারের জন্য শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। আপনার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আইডিয়াটা দারুন আপনার মেয়ে চকলেট খাচ্ছিল আর সেটা দেখেই রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেট তৈরি করেছে। দেখতে খুবই সুন্দর লাগছে ভাই আমি তো প্রথমে দেখে অরিজিনাল চকলেট মনে করেছিলাম হা হা হা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মাঝে মাঝে নতুন নতুন আইডিয়াগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেট তৈরি অরিগ্যামি। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে হলে আসলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনার তৈরি তিনটি চকলেটের প্যাকেট এর অরিগ্যামি তৈরি দেখে মনে হচ্ছে বেশ অসাধারণ হয়েছে ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। আসলে নতুন কিছু তৈরি করলে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে তুমি আজকে এত সুন্দর একটা অরিগ্যামি তৈরি করেছ দেখে, আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখতে। চকলেটের প্যাকেটের অরিগ্যামি অনেক সুন্দর একটা আইডিয়া ছিল। আমার কাছে বেশি ভালো লেগেছে রঙিন কাগজের উপরে কালার করার কারণে। ফোঁটা ফোঁটা করে কালার করার কারণে অনেক বেশি সুন্দর লাগছিল। নাশিয়ার সাথে তুমি এগুলো দিয়ে প্রাঙ্ক করেছিলে জেনে অনেক ভালো লাগলো। চকলেটের প্যাকেটের অরিগ্যামি সুন্দরভাবে তৈরি করে শেয়ার করে নিয়েছো, যা দেখে যে কেউ এটা তৈরি করতে পারবে।

 2 years ago 

অনেক ভালো লাগে আমার এ ধরনের কাজগুলো করতে। তোমার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

 2 years ago 

রঙিন কাগজ ব্যাবহার করে বেশ চমৎকার চকলেটের প্যাকেট তৈরি করেছেন দেখতে অসাধারন লাগছে। এইটা দেখতে অরজিনাল চকলেটের প্যাকেটের মতো দেখতে লাগছে। কালার কম্বিনেশনেও খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35