কাবাব খাওয়া আর ঘুরাঘুরি করার মুহূর্ত
ABB ৭ সেপ্টেম্বর ২০২৩
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি মুহূর্ত নিয়ে পোস্ট করতেছি। আসলে প্রায় সময় বিভিন্ন জায়গায় যেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে খাওয়া দাওয়া করার জন্য গেলে সবচেয়ে বেশি ভালো লাগে।
এজন্য আমি যখন সময় পাই তখন বিভিন্ন রেস্টুরেন্টে যাই শুধু খাওয়ার জন্য। কিছুদিন আগে আমার মেয়ে এবং সোনিয়াকে নিয়ে একটি কাবাব হাউজে গিয়েছিলাম। সেখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। সেখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর খেলার জিনিস রয়েছে।
আমার মেয়ে যখন গাড়িগুলো দেখেছে তখন অনেক বেশি খুশি হয়েছে। তখন গাড়িতে চলার জন্য, অনেক বেশি বায়না করতেছে। এখন যদি গাড়িতে না তুলি তাহলে খাওয়া-দাওয়া সহ সব মাটি হয়ে যাবে। এজন্য প্রথমে গিয়ে তাকে কিছুক্ষণ বিভিন্ন গাড়ির মধ্যে তুলেছি।
যেন মেয়েটার মাথা ঠান্ডা থাকে। না হয়, কান্না করে জায়গাটা গরম করে ফেলবে। বিভিন্ন ঘাটের মধ্যে যখন তাকে তুলেছি তার আনন্দ দেখে আসলেই ভীষণ ভালো লেগেছিল। কারণ বাচ্চারা যখন আনন্দে থাকে তখন পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়।
এরপর আমরা কাবাব হাউজের মধ্যে গিয়েছি। সেখানে গিয়ে কাবাব অর্ডার করলাম। কিন্তু কাবাব আসতে অনেক দেরি হচ্ছিল। এরমধ্যে মেয়েটাকে নিয়ে এবং সোনিয়াকে নিয়ে অনেক বেশি দুষ্টামি করেছিলাম। নাশিয়া অনেক সুন্দর সুন্দর করে কথা বলতেছিল। তার কথাগুলো শুনে আমরা হাসতে ছিলাম।
এরপর বাহানা করল চিপস খাওয়ার কথা। আমি সেখান থেকে বের হয়ে তার জন্য একটি চিপস আনতে গিয়েছে। কিন্তু যখন চিপস এনেছি সে আর চিপস খাবে না। মেয়েটা তখন আইসক্রিম খাবে বলতেছে। এরপর মেয়েটাকে নিয়ে আইসক্রিম নিয়ে আসলাম।
এরমধ্যে আমাদের সামনে কাবাব চলে আসলো। কাবাব খাওয়ার সময় মেয়েটা অনেক বেশি দুষ্টামি করতেছে। সে কিন্তু অনেক বেশি খুশি ছিল। কাবাব খেতে না পারলেও পরোটা নিয়ে অনেক বেশি দুষ্টামি করতেছে। কিন্তু চিপস এবং আইসক্রিম খাওয়ার হলো না।
সেগুলোকে এক পাশে রেখে কাবাব নিয়ে দুষ্টামি করতেছে। এরপর আমরা কাবাব কে দুইটা পার্সেল এর জন্য বলে দিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ করে পার্সেল দুটোর জন্য অপেক্ষা করতেছি। এরমধ্যে আমরা বিভিন্ন বিভিন্ন দিকে ঘুরে দেখলাম। যখন পার্সেল নিয়ে আসলো তখন আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম।
এভাবে আমরা দিনটি খুব সুন্দর ভাবে কাটিয়েছি। আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমাদের কাটানো দিনটির কথা। আসলে আপনারা সবাই জানেন আমি কাবাব খেতে অনেক বেশি ভালোবাসি। এজন্য সব সময় কাবাব খাওয়া হয়। সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোন পোস্ট নিয়ে দেখা হবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
আরে বাপরে বাপ এখনকার বাচ্চারা যে কি পরিমান দুষ্টু। তাও ভালো করেছেন যে টিনটিন বাবুকে গাড়ীতে চড়িয়ে নিয়েছেন। তবে আমার মনে হয় মাঝে মাঝে পরিবার নিয়ে একটু বাহিরে খেতে গেলে মনে হয়ে ভালোই লাগে। বেশ সুন্দর কিছু সময় কাটিয়েছেন ভাইয়া।
হ্যাঁ আপু অনেক দুষ্টু। আসলে পরিবার নিয়ে মাঝে মাঝে বাহিরে গেলে অনেক ভালো লাগে।
সপরিবারে কাবাব হাউসে গিয়ে কাবাব খাওয়ার মুহূর্তটি আমাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ভাইয়া।সেখানে আপনার মেয়ে এবং আমাদের আপুকে নিয়ে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। ছবিগুলোতে দেখে মনে হচ্ছে আপনাদের বাবু সেখানে গিয়ে অনেক দুষ্টামি করেছে।আপনার বাবুকে দেখতে অনেক মিষ্টি লাগছে।দোয়া করি সে যেন সবসময় সুস্থ থাকে। এভাবেই সব সময় যেন হাসিখুশি থাকে।
আসলে অনেক ভালো সময় অতিবাহিত করেছি। আসলে সে তো দুষ্টামি অনেক বেশি করেছে যা বলার বাহিরে। অবশ্যই সব সময় দোয়া করবেন ভাই।
ভাইয়া বাচ্ছারা এমনই। কখন যে কি খেতে চাইবে বলা মুশকিল। যখন চিপস এনে দিলেন তখন চিপস খাবে না,আইসক্রিম খাবে,কি জ্বালা। তবে বাচ্ছাদের এসব দুষ্টামি আবার খুবই ভাল লাগে। দুষ্টামি না করলে গার্জিয়ানদের মনই আবার খারাপ থাকে। দারুন অনুভূতি ছিল। ধন্যবাদ।
ঠিক বলেছেন একবার একটা জিনিস বলে, তবে এরকম দুষ্টামি গুলো ভালোও লাগে।
আসলে ভাইয়া এখনকার বাচ্চা বলে কথা। আমি মনে করতাম শুধু আমার বাচ্চারা এমন দুষ্ঠমি করে, এখন দেখছি অনেক বাচ্চারা এমন করে।যাইহোক ভাইয়া পরিবারকে নিয়ে অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
আসলে সব বাচ্চারা দুষ্টামি করে তবে এর জন্য বাচ্চাদেরকে কিছু বলা উচিত না। আপনার বাচ্চারা যেরকম দুষ্টুমি করে আমার বাচ্চা তো আরো বেশি দুষ্টামি করে।
পরিবারের সাথে দারুন কিছু সময় অতিবাহিত করেছেন দেখছি ভাইয়া। এখনকার বাচ্চারা একটু বেশি পরিমাণে দুষ্টু হয়। আমিও আপনার মত মাঝে মাঝেই আপনাদের ভাবিকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাই। আমাদের এদিকে কাবাব পাওয়া যায় না তাই তাকে খাওয়ানোর সুযোগ হয়নি।
আসলে এভাবে মাঝে মাঝে ঘুরাঘুরি করা উচিত তাহলে মন মাইন্ড ফ্রেশ থাকে।