ডাই : টিস্যু দিয়ে ফুল তৈরি
ABB ২২ আগস্ট ২০২৩ বুধবার ❤️
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিস্যু দিয়ে ফুল তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে টিস্যু দিয়ে ফুল তৈরি ভালো লাগবে।
আজকে আমি টিস্যুর সাহায্যে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছি। আসলে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে টিস্যুটি সামনে দেখে ভাবলাম টিস্যু দিয়ে কিছু তৈরি করব। তো ভাবতে ভাবতে মাথায় আসলো একটা ফুল তৈরি করা যাক। আর সেজন্য টিস্যু এবং রঙিন কাগজ নিয়ে বসে পড়লাম ফুল তৈরি করার জন্য। আমার কাছে এভাবে যে কোন কিছু তৈরি করতে খুব ভাল লাগে। আর আপনারা সব সময় ভালো ভালো মন্তব্য করেন দেখে খুবই উৎসাহিত হই। আর আজকের এই টিস্যু দিয়ে ফুল তৈরি ও আশা করছি অন্য গুলোর মত খুব ভালো লাগবে। সম্পূর্ণটা উপস্থাপনার মাধ্যমে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক টিস্যু দিয়ে ফুল তৈরি করার পদ্ধতি।
উপকরণ
টিস্যু
গাম
কাঁচি ✂️
ধাপ 1️⃣
প্রথমে আমি টিস্যু নিয়ে একটার উপর একটা রেখে দিলাম। এভাবে আমি অনেকগুলো টিস্যু নিয়ে নিলাম।
ধাপ 2️⃣
তারপরে টিস্যুটা দুইপাশ থেকে লম্বা করে গোল করে কেটে নিলাম। তারপর আরো কিছু টিস্যু কেটে নিলাম।
ধাপ 3️⃣
এরপর লম্বা করে গোল করে কাটা টিস্যু গুলো মাঝখান দিয়ে সুতা দিয়ে বেঁধে নিলাম। এরপর দুই পাশে নীল রং করে নিলাম কিছুটা অংশে।
ধাপ 4️⃣
তারপরে এই টিস্যুগুলো গোল করে নিলাম। আর অনেক সুন্দর করে ফুলের মত করে তৈরি করে নিলাম।
ধাপ 5️⃣
এরপর সবুজ রঙের একটা রঙিন কাগজ নিয়ে চিকন করে একটা লাঠি তৈরি করে নিলাম।
ধাপ 6️⃣
এরপর আরও দুটি কাগজ পাতার মতো করে কেটে এই দুইটি কাগজ দিয়ে ভাঁজ করে পাতা তৈরি করে নিলাম।
ধাপ 7️⃣
এরপর লাঠিটির উপরের অংশে একটা পাতা গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম এবং নিচের অংশে আরেকটি পাতা জোড়া লাগিয়ে নিলাম আরেক পাশে।
ধাপ 8
তারপরে লাঠিটির উপরের অংশে টিস্যু দিয়ে তৈরি করা ফুল জোড়া লাগিয়ে নিলাম গাম দিয়ে। এভাবেই সম্পূর্ণ কাজ শেষ করি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
টিস্যু দিয়ে ফুল তৈরি দেখতে বেশ সুন্দর লাগতেছে ভাইয়া। নতুন ভাবে একটি ডাই প্রজেক্ট তৈরি করে উপহার দিয়েছেন। এধরনের কাজ গুলো করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
অনেক আনন্দিত হয়েছে আপনার মন্তব্য পেয়ে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে টিস্যু দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন। বেশ কয়েক সপ্তাহ আগে আমিও একটি টিস্যু দিয়ে ফুল তৈরি করেছিলাম। আসলে টিস্যু দিয়ে ফুল তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি খুব চমৎকারভাবে টিস্যু দিয়ে ফুল তৈরি করার প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি আপনি এর খুব সুন্দর বর্ণনাও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনেক বেশি ভালো লেগেছে আপনার মন্তব্যটি ভাইয়া। আসলে সব সময় চমৎকার কিছু তৈরি করতে পারলে অনেক বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে সুস্থ থাকার জন্য
হ্যাঁ কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। রঙিন কাগজ এবং টিস্যু দিয়ে টিস্য ফুল তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। নিজের দক্ষতার অনেক বড় পরিচয় এবং এই ধরনের কাজে প্রশংসা পাওয়ার অনেক বড় দাবিদার।
প্রশংসা করার জন্য প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
ক্রেয়েটিভিটি থাকলে যা হয়। আপনি তো দেখছি সব কাজেই পারদর্শি। টিস্যু দিয়ে আর রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে আপনি একটি ফুল বানিয়ে নিলেন বেশ সহজ ভাবেই। আপনার বানানো ফুলটি কিন্তু বেশ সুন্দর হয়েছে। যেভাবে ফুল বানানোর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন তাতে মনে হয় আমি একবার চেষ্টা করলে পারবো। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
পারদর্শী তা আছে কিনা জানিনা কিন্তু সব সময় ইউনিক কিছু করার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ
তোমার কাজগুলো আমি খুব পছন্দ করি। সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ করে থাকো। আজকে টিস্যু দিয়ে অসাধারণ একটা ফুল তৈরি করেছো তুমি। তোমার তৈরি করা এই ফুল দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ। ফুলটার উপরের অংশে রং করার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। এটা তৈরি করতে তোমার অনেক সময় লেগেছিল বুঝতে পারছি। উপস্থাপনাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
তোমার এত সুন্দর মন্তব্য কে আনন্দিত হলাম, অনেক ধন্যবাদ তোমাকে
টিস্যু দিয়ে বানানো ফুলটি খুব ভালো লাগলো। আর সুন্দর কালার কম্বিনেশন ও যথাযথ বর্ণনা পোস্টটিকে আরো বেশি সমৃদ্ধশালী করে তুলেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
আপনার মন্তব্য পেয়ে আনন্দে আত্মহারা। অনেক ভালো লেগেছে আপনার মুখে প্রশংসা শুনে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে অনেক ফুল তৈরি করেছি ভাই, তবে কখনো টিস্যু দিয়ে ফুল তৈরি করা হয়নি। তাই আপনার তৈরি সুন্দর এই টিস্যুর ফুলটি দেখে আমারও ইচ্ছে করছে টিস্যু দিয়ে ফুল তৈরি করতে। খুব যত্ন সহকারে ফুলটি তৈরি করেছেন বলে দেখতে ভারী সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, টিস্যু দিয়ে ফুল তৈরির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।
ফুল দেখতে আমাদের সবারই অনেক ভালো লাগে। এজন্য অসাধারণ টিস্যু দিয়ে খুব অসাধারণ ফুল তৈরি করেছি। ধন্যবাদ
https://twitter.com/NARocky4/status/1693835508290597036?t=TWxk52V3QCk2zY56q50CyQ&s=19