লাইফস্টাইলঃ ছেলের সাথে প্রথম ঈদ উদযাপনের অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago


IMG_20240413_211639.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, এপ্রিল ১৩/২০২৪

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ আর সেই খুশিটা আরও বৃদ্ধি পেয়ে যায় যখন নতুন সদস্য সাথে থাকে। আজ থেকে প্রায় চার মাস আগের কথা আমাদের ঘরে এসেছিল নতুন সদস্য। সে নতুন সদস্যকে নিয়ে আমরা সবসময়ই আনন্দের সাথে সময় অতিবাহিত করছিলাম। আর সেই আনন্দের মুহূর্তটা আরো বৃদ্ধি পেয়ে যায় যখন আমাদের সকলের মাঝে চলে আসে রমজানের ঈদ। যেহেতু তাকে নিয়েই এখন আমার পুরো পৃথিবীটাই প্রথমবারের মতো তাকে নিয়ে ঈদ উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে। তাকে নিয়ে ঈদ উদযাপন করার জন্য প্রথম থেকেই আমি প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমি যখন ঢাকাতে ছিলাম তখন তার জন্য জুতা কিনে এনেছিলাম আর ঈদের আগেই তার জন্য কিনেছি পাঞ্জাবি পায়জামা এবং টুপি। পাঞ্জাবি কেনার জন্য আমাকে যদিও অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল। দোকান থেকে আমি তিনটা সাইজের পাঞ্জাবি নিয়ে এসেছিলাম কেননা তার গায়ে কোনটা হবে সঠিকভাবে সেটা বোঝা অনেক কঠিন ছিল। এ বিষয়ে দোকানদারও অনেক আন্তরিকতা দেখিয়েছে না হলে আমি এমনটা করতে পারতাম না। পরে তাকে গায়ে পড়িয়ে যেই পাঞ্জাবিটা ভালো মনে হয়েছে সেটাই আমি নির্ধারণ করেছিলাম। শুধু যে পাঞ্জাবি কেনার জন্য এমনটা হয়েছে তা কিন্তু নয়। টুপি কেনার ক্ষেত্রেও এমনটা হয়েছিল প্রথমে একটা টুপি নিয়ে এসেছিলাম সেটা অনেক বড় ছিল পরবর্তীতে আরও একটা টুপি নিয়ে আসলাম যেটা টুপির মধ্যে সব থেকে ছোট সাইজ। পরে সেটা নিয়ে আসার পরেও দেখলাম যে এটা কিছুটা বড় রয়েছে।

IMG_20240413_211529.jpg

যেহেতু রমজান মাসে আবু রায়হান তার নানীদের বাড়িতে ছিল তাই আমি ঈদের দিন সকালেই সেখানে চলে গিয়েছিলাম ছেলেকে বাড়িতে নিয়ে আসার জন্য। আসলে ঈদের এই খুশির দিনে যদি বাড়ির ছেলে বাড়িতে না থাকে তাহলে কি ভালো লাগে। সকাল থেকেই আব্বা এবং মা আমাকে বারবার বলছিল যেন আমি তাড়াতাড়ি আবু রায়হানকে নিয়ে আসি কেননা ঈদের দিনে আবু রায়হানকে ছাড়া তাদের নাকি ভালো লাগছিল না। এজন্য আমিও তাড়াতাড়ি চলে গেলাম আবু রায়হানকে নিয়ে আসার জন্য।

IMG_20240413_212059.jpg

আবু রায়হানকে নিয়ে বাড়িতে আসার সময় রাস্তাতে আমরা এই ছবিগুলো তুলেছিলাম। যেহেতু দুপুরের দিকে আসছিলাম তাই রাস্তাটা কিছুটা ফাঁকা ছিল এজন্যই আমরা ছবি তোলার জন্য কিছু সময় পেয়েছিলাম।


IMG_20240413_211615.jpg

বিকেলের দিকে আমরা আমাদের গ্রামের পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে মানুষের সংখ্যা অনেক বেশি ছিল যার কারণে আমরা খুব একটা ভালোভাবে ফটোগ্রাফি ধারণ করতে পারেনি। যাইহোক প্রথমবারের মতো ছেলের সাথে ঈদ উদযাপন করতে পারলাম এজন্য খুবই ভালো লাগা কাজ করছিল। বাবা হিসেবে প্রত্যেকের কাছেই এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। ইতিমধ্যে যারা বাবা হয়েছেন তারা হয়তো বা এই বিষয়টা অনুভব করে দেখেছেন যে ছেলের সাথে প্রথমবার ঈদ করতে পারাটা কতটা আনন্দের। যারা এই আনন্দটা উপভোগ করেছেন তারা বিষয়টা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মাশাল্লাহ পাঞ্জাবি,টুপিতে ছেলেকে অনেক সুন্দর লাগছে।সত্যি ঈদ তো অনেক বেশি আনন্দের দীর্ঘ এক মাস রোজার রাখার পর।তবে প্রথম সন্তানের সাথে ঈদ পালন করে আরো দিগুন আনন্দ বৃদ্ধি পেয়েছে আশাকরি।সন্তানকে নিয়ে ঈদ করার অনুভূতি সত্যিই অনেক সুখের।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। আবু রায়হানের জন্য রইলো অনেক দোয়া আর ভালোবাসা।

 2 years ago 

এক মাস রোজা রাখার পরে ঈদের দিন টা আসলেই যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে।

 2 years ago 

বেশ ভালো লাগলো ছেলের সাথে প্রথম ঈদ উদযাপন করতে দেখে। যেখানে বিকেলে মুহূর্তে ঘোরাঘুরি করেছ বাবুকে সাথে নিয়ে। আর গ্রামের পার্কটা আছে তাই আনন্দটা মানুষের একটু বেশি। প্রাকৃতিক পরিবেশ ছাড়াও পার্কে ঘোরাঘুরি করার সুযোগ রয়েছে আমাদের। বাবুর সুস্থতা কামনা করি, সর্বসময় যেন সে সুস্থ অবস্থায় সকলের মুখে হাসি ফুটিয়ে রাখতে পারে।

 2 years ago 

ছেলের সাথে প্রথম ঈদ উদযাপন করতে পেরে আসলেই অনেক ভালো লাগা কাজ করছিল।

 2 years ago 

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর সে আনন্দ এবং খুশিটা যদি প্রিয় মানুষের সাথে কাটানো যায় তাহলে তো জীবন ধন্য হয়ে যায়। আমরা যারা বাবারা আছি এরাই মাত্র বুঝতে পারি প্রিয় সন্তানের সাথে ঈদ এবং আনন্দ ভাগাভাগি করাটা কত আনন্দময় । আপনি ঈদের দিন আপনার ছেলেকে সাথে নিয়ে আপনার বাবা মার কাছ চলে এসেছেন এতে করে ঈদের আনন্দ টা আরো বহু গুনে বেড়ে গেছে। দোয়া করি আপনি যেন প্রত্যেকটা ঈদ ছেলে এবং বাবা-মার সাথে কাটাতে পারেন।

 2 years ago 

প্রিয় মানুষগুলোর সাথে ঈদ উদযাপন করতে পারলে আসলেই অনেক ভালো লাগে ‌

 2 years ago 

আপনার বাবুকে খুবই কিউট দেখতে লাগছে সাদা পাঞ্জাবিতে।আসলেই বাড়িতে বাচ্চারা না থাকলে মন ভালো লাগে না।নতুন সদস্য প্রথম ঈদ কাটালো জেনে খুবই ভালো লাগলো।উৎসব সবসময় আনন্দ বয়ে আনে।আপনিও বাবা হয়েছেন এইজন্য আপনাকে অভিনন্দন ভাইয়া।

 2 years ago 

ঠিক কথা বলেছেন দিদি আবু রায়হানের কারণে এবার আমাদের ঈদটাকে যেন আরো রঙ্গিন মনে হয়েছে।

 2 years ago 

ঈদ মানে আনন্দ আর যদি কোন নতুন মানুষের সাথে আনন্দ উদযাপন করা হয় তাহলে তো আর কোনো কথা নেই৷ আজকে আপনি সেরকম একজন পোস্ট শেয়ার করেছেন এবং আপনার ছেলের সাথে আপনার প্রথম ঈদ এর অনুভূতি খুবই ভালো লাগলো৷ এই অনুভূতি এতটাই ভালো লাগছে যা মুখে বলে শেষ করতে পারবো না৷ প্রথম আপনার ছেলের সাথে ঈদ করতে পেরেছেন দেখে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

আসলেই ভাইয়া এই অনুভূতিটা কোন ভাবেই মুখে প্রকাশ করে বলা সম্ভব নয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38