আকাশের সৌন্দর্যের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

20240713_205822.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে ও আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। গত সপ্তাহে আমি আপনাদের মাঝে একটি আকাশের ফটোগ্রাফির পোস্ট শেয়ার করেছিলাম সেই পোস্ট আপনাদের অনেক পছন্দ হয়েছিল তাই তো আজকে আমি আবারও আকাশের একটা ফটোগ্রাফির পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমার এই পোষ্টের মধ্যে আকাশের বিভিন্ন সুন্দর দৃশ্যের মুহূর্তগুলো শেয়ার করার জন্য হাজির হয়েছি। আসলে এই ধরনের দৃশ্যগুলো সব সময় দেখতে পাওয়া যায় না তাই যখনই এগুলো চোখের সামনে চলে আসে তখনই আমি এগুলোকে ক্যামেরাবন্দি করে রেখে দেই যেন পরবর্তী কোনো সময়ে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়।

IMG20220624180212.jpg

আকাশের এমন সুন্দর দৃশ্যগুলো শরৎকালে দেখা গেলেও এই বছরে আমরা বর্ষাকালেই এটা লক্ষ্য করতে পারছি। যেহেতু এটা বর্ষাকালে লক্ষ্য করতে পারছি তাই তো আমি এই ফটোগ্রাফি গুলো প্রতিনিয়ত ধারণ করছি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। হয়তোবা অনেকেই শহরে থাকেন তাই তাদের এমন দৃশ্য দেখার মত সৌভাগ্য হয় না। আসলে এমন দৃশ্যগুলো গ্রাম অঞ্চলগুলোতেই সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়।

IMG20220625134725.jpg

গ্রাম অঞ্চলের সবুজ বৃক্ষের সাথে আকাশের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এইজন্য আমি প্রত্যেকটা ফটোগ্রাফি ধারণ করার সময় কিছুটা সবুজ গাছের ফটোগ্রাফি ও রেখে দিয়েছি যেন ফটোগ্রাফি টা দেখতে আরো বেশি সুন্দর দেখায়।

IMG20220626132236.jpg

আমি যেই সময়ে ফটোগ্রাফিটা ধারণ করছিলাম সেই সময়ে তেমন বাতাস হচ্ছিল না এইজন্য জাতীয় পতাকাটা উঠছিল না। যদি এই সময়টাতে জাতীয় পতাকা উড়তো তাহলে আকাশের সুন্দর এই দৃশ্যের সাথে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো।

IMG20220624175755.jpg

IMG20220625100519.jpg

আকাশের এই সুন্দর দৃশ্য যখন ধারণ করছিলাম তখন লক্ষ্য করে দেখলাম একদিকে সুন্দর সুন্দর সাদা মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে ঠিক অন্যদিকে কালো মেঘ জমা হয়েছে আকাশে।

IMG20220624174642.jpg

এই ফটোগ্রাফি টা যখন ধারণ করেছিলেন তখন আমাদের গ্রামের ছেলেরা খেলার মাঠে ফুটবল খেলছিল। ফুটবল খেলার এই মুহূর্তে ও আকাশের সুন্দর দৃশ্য দেখতে পেলাম আর সেটাকে ও ক্যামেরা বন্দী করে রেখে দিলাম।

IMG20220627123135.jpg

আসলে আকাশের এই সুন্দর দৃশ্য গুলো দেখে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক। আর তেমনটাই হয়েছে আমার সাথে আমি প্রতিনিয়ত আকাশের এই সুন্দর দৃশ্য গুলো উপভোগ করছি আর নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি।

আমার শেয়ার করা আকাশের এই সৌন্দর্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।


Device : Realme C25s
What's 3 Word Location :

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মন মাতানো অপরূপ সৌন্দর্য আর দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি ভাইয়া। এরকম সুন্দর কোন দৃশ্য দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ফটোগ্রাফি গুলোও দুর্দান্ত হয়েছে। চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অপরূপ এই সুন্দর দৃশ্য আপনার ভালো লেগেছে তাই জেনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আজ আপনি খুব সুন্দর কয়েকটি ফটোগ্রাফি দিয়ে আপনার পোস্ট টি সাজিয়েছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি কার না ভালো লাগে। আকাশ তো প্রাকৃতিক দৃশ্যেরই অংশ। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্য কথা বলতে আকাশের এই সুন্দর দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায়

 2 years ago 

আমার সব সময়ই আকাশের ফটোগ্রাফি বেশি ভালো লাগে। আর আজকে আপনি আকাশকে নিয়ে এত সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যা আমার অনেক ভালো লেগেছে।এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি আপু আকাশে সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতে।

 2 years ago 

এ যেন শরৎকালে ফিরে এসেছি। নীল আকাশ দেখে আমার মনটা ভালো হয়ে গেল। সাথে আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই সময়টা দেখে যেন মনে হচ্ছে শরৎকাল ফিরে এসেছে।

 2 years ago 

নীল আকাশে সাদা মেঘের ভেলা উড়ে যেতে দেখতে সত্যিই বেশ দারুন লাগে। নীল আকাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি বেশ দুর্দান্ত। এমন সৌন্দর্য দেখলে নীল আকাশে হারিয়ে যেতে ইচ্ছে করে। আপনার আকাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

নীল আকাশের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অনেক দুর্দান্ত হয়।

 2 years ago 

আপনি আজকে আকাশের চমৎকার কিছু ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। এধরনের ফটোগ্রাফি বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা দেখলে মনটা ভরে যায়।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে দারুন ভাবে আপনার পোস্ট সাজিয়ে তুলেছেন। ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আকাশের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সর্বদা চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণা করে আপনাদের মাঝে শেয়ার করতে।

 2 years ago 

সাদা আকাশের সৌন্দর্য ফটোগ্রাফীর মাধ্যমে প্রকাশ করেছেন, দেখে বেশ ভালো লাগছে আমার কাছে। আসলে আকাশের সৌন্দর্য সীমাহীন। আকাশের দিকে তাকালে শুধু তাকিয়ে থাকতে মন চায়। বেশ দারুন ভাবে সাদা আকাশের বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফী গুলো বেশ দারুন হয়েছে।

 2 years ago 

এই ধরনের আকাশের দৃশ্য দেখলে মনটা ভরে যায়।

 2 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া এই ধরনের দৃশ্য গুলো সব সময় চোখে পড়ে না। তবে যখন চোখে পড়ে তখন করে নেওয়া উচিত। কিছুদিন আগে আমিও কিছু এরকম দৃশ্য দেখেছিলাম তবে আমার ভাগ্য খারাপ আমি ছবি নিতে পারিনাই হাতে মোবাইল ছিলো না। অসাধারণ ভালো লেগেছে আপনার শেয়ার করা আকাশের ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

তাই তো দেখছি আপু হাতে মোবাইল থাকলে আপনিও আমাদের মাঝে সুন্দর দৃশ্য গুলো শেয়ার করতে পারতেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64526.78
ETH 1867.32
USDT 1.00
SBD 0.38