লাইফস্টাইলঃ গরমের হাত থেকে রক্ষা পাবার চেষ্টা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG20240403163344.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, এপ্রিল ৬/২০২৪

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গরমের দিন শুরু হয়ে গিয়েছে আর গরমের দিন আসার সাথে সাথেই চলছে তাপমাত্রার পরিমাণটা যেন বৃদ্ধি পেয়েছে। আর এই লোডশেডিং এর কারণে কোনভাবেই টিকে থাকা সম্ভব হচ্ছে না। আজকে আমি লক্ষ্য করে দেখেছি আমাদের এলাকাতে তাপমাত্রা দাঁড়িয়ে ছিল ৪০° সেলসিয়াস। হয়তোবা বর্তমান সময়ে ৪০° ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও ভবিষ্যতে এটা আরো বৃদ্ধি পেয়ে যাবে। আর এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করেছি। যেন এই গরমটাকে সামান্য কিছু পদক্ষেপের মাধ্যমে কিছুটা নির্মূল করা যায়। যেহেতু প্রচুর পরিমাণে রোদ পড়ছে তাই চিন্তা করলাম যে বাড়িতে একটা সোলার লাগিয়ে নিব যেন সোলারের সাহায্যে ফ্যান চালানো যায়।

IMG20240403163348.jpg

এমন চিন্তা করার পর থেকেই আপনাদের সকলের প্রিয় সুমন ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের উপজেলা শহরে। প্রথমে আমি সোলার এর প্যানেল ক্রয় করেছিলাম এবং এরপরে দুজনে গিয়েছিলাম ব্যাটারি কেনার জন্য। যদিও ব্যাটারি কেনার জন্য কয়েকদিন ঘুরতে হয়েছে। প্রথমে আমি মনে করেছিলাম যে পুরনো ব্যাটারি কিনব কিন্তু পরবর্তী সময়ে দেখলাম পুরনো ব্যাটারি এবং নতুন ব্যাটারির দামের পার্থক্য খুব একটা বেশি না। তাই পরবর্তী সময়ে চিন্তা করলাম যে পুরনো ব্যাটারি কেনা থেকে নতুন ব্যাটারি কেনা সব থেকে বেশি ভালো হবে। তাই দুজনে নতুন একটা ব্যাটারি কিনে আনলাম। আশা করি এই ব্যাটারির সাহায্যে খুব সহজেই বাড়িতে তিনটি ফ্যান এবং তিনটি বাল্ব জ্বালানো সম্ভব হবে।

IMG20240403163339.jpg

বাড়িতে সোলার প্যানের লাগানোর জন্য সবথেকে বড় কারণ হচ্ছে আবু রায়হান। কেননা সে এখন অনেক ছোট আর এই গরমে তার জন্য টিকে থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে। এজন্য আগে থেকেই মনে করলাম যে এই গরমের হাত থেকে তাদের রক্ষা করার জন্য সোলার প্যানেল লাগানোর কোন বিকল্প নেই। যেহেতু সব জিনিস ক্রয় করা হয়ে গেল তাই চিন্তা করছি দু-একদিনের মধ্যেই এটা লাগানোর কাজ শেষ করে ফেলব। আর এটা লাগিয়ে ফেললেই কিছুটা হলেও গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার গ্রহণ করা এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে এবছর গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করছেন সেটা ও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

প্রচন্ড গরমের চাপে অবশেষে আপনি সোলার প্যানেল এবং ব্যাটারী কিনে নিলেন। আসলে ইদানিং বিদ্যুৎ যে সমস্যা সৃষ্টি করেছে, সেটা মেনে নেয়ার মতো না। আমাকে হয়তো খুবই তাড়াতাড়ি চার্জার ফ্যান কিনতে হবে।তা না হলে গ্ৰামের মধ্যে টিকতে অনেক বেশি কষ্ট হয়ে পড়বে। ছোট বাচ্চার উদ্যেশে আপনি আপনার বাসায় সোলার প্যানেল লাগিয়েছেন। আসলে ছোট বাচ্চাদের গরমের সময় একটু বেশি সমস্যা হয়ে যায়।

 2 years ago 

আশাকরি এখন কিছুটা হলেও ধরনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমি তো দেখছি গরম থেকে বাঁচার কোন উপায় নেই। কারণ দুপুরবেলা যখন ঘরের পাখা চলে তখন মনে হয় যেন আকাশ থেকে কেউ আগুনের ধোঁয়া আমাদের দিকে ছুড়ে মারছে। কারণ সূর্যের তাপে ঘরের ছাদ এতটাই গরম হয়ে যায় যে এতে করে ফ্যানের হাওয়াটা যেনো অনেক বেশি গরম হয়। যাইহোক হয়তোবা আপনার কেনা এই ব্যাটারি এবং সোলার সিস্টেম আপনাকে দিনের বেলা এবং রাতের বেলায় একটু স্বস্তিতে থাকতে দেবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্যই এমন একটা উদ্যোগ গ্রহণ করেছি।

 2 years ago 

গরমের হাত থেকে বাঁচতে নিঃসন্দেহে একটি সুন্দর বুদ্ধি। আমাদের বাড়িতেও সোলার প্যালেন লাগানো হয়েছে ১২বছর হয়ে যাচ্ছে। খুব ভালো এই সোলার প্যানেলের সার্ভিস। বর্তমান বিদুৎ তো এক ঘন্টা থাকে তো দু ঘন্টা থাকে না।আপনার ছেলের জন্য খুব ভালো হয়েছে ভাইয়া সোলার। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এমন উদ্যান গ্রহণ না করলে কোন ভাবে টিকে থাকা যাচ্ছিল না।

 2 years ago 

ভাই আপনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। কেননা এই গরমে বিদ্যুৎ না থাকলে ছোট বাচ্চাদের ভীষণ অসুবিধে হয়। গরমের যন্ত্রণায় তারা ছটফট করতে থাকে। মুখে কিছু বলতে না পারলেও শুধু কান্নাকাটি করে। তাই আপনি সোলার প্যানেল কিনে খুব বুদ্ধিমানের কাজ করেছেন। বিদ্যুৎ না থাকলেও আপনার এই সোলার প্যানেল খুব কাজে লাগবে। এই গরমে টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কিনেছেন ভাই। গরমের হাত থেকে রক্ষা পাবার চেষ্টা করেছেন দেখে খুব ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বিশেষ করে আবু রায়হানের কথা চিন্তা করেই সোলার লাগিয়ে ফেললাম।

 2 years ago 

নতুন ব্যাটারি নিলে এর ক্ষমতা অনেক বেশি হয় এবং এটি দীর্ঘস্থায়ী ব্যবহার ও করা যায়। আসলে এই গরমে স্থির থাকাটাই মুশকিল হয়ে গেছে আজকে তো অনেকবার লোডশেডিং হয়েছে এটা আসলে অনেক বিরক্তকর একটা বিষয় । যাই হোক আমার মনে হয় এই বিদ্যুতের বিকল্প অনুযায়ী সোলার প্যানেল ইউজ করাটা বেটার অপশন। যাইহোক খুব সুন্দর পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য আমি নতুন ব্যাটারি কিনে নিয়েছি।

 2 years ago 

খুব ভালো করেছেন ভাইয়া সামনে গরমে কারেন্টের যে কি অবস্থা হবে তা এর বুঝতে কারো বাকি নেই। তাছাড়া পুরোনো ব্যাটারি না কিনে নতুনটাই কিনে ভালো করেছেন। টাকার খুব কম বেশি হয় না। অনেকদিন নিশ্চিন্তে চালাতে পারবেন। সবকিছু যেহেতু কিনে ফেলেছেন তাহলে সেটিংস করে নেন আরাম পাবেন আশা করি।

 2 years ago 

পুরনো ব্যাটারির জন্য অনেক অসুবিধা হতো তাই নতুন কিনে নিলাম।

 2 years ago 

অনেক ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন ভাই। দিন দিন পরিবেশের তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে এতে করে ছোট বাচ্চাদের জন্য খুবই কষ্ট দায়ক হয়ে পড়ছে। যেহেতু আবু রায়হান অনেক ছোট তার তাপ সহ্য করার ক্ষমতা খুবই কম। আর গ্রামের কারেন্টের অবস্থা তো খুবই খারাপ। একবার গেলে আর সহজে আসার খোঁজ থাকে না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর তার ছোট ছেলেকে এত বেশি গরমের মধ্যে রাখা ঠিক হবে না।

 2 years ago 

হ্যা ভাই এতে তার অনেক সমস্যা হতে পারে। তার প্রতি যত্নশীল হওয়া একান্ত প্রয়োজন।

 2 years ago 

আসলে এখন গরমের যে পরিস্থিতি তা থেকে বাঁচার জন্য আমাদের সকলকে কোন ধরনের বিকল্প পদ্ধতি ব্যবহার করা উচিত৷ তার জন্য আপনি এই বিকল্প পদ্ধতি ব্যবহার করেছেন৷ নতুন ব্যাটারি থাকলে তার সক্ষমতা অনেক বেশি থাকে এবং পুরাতন ব্যাটারি থেকে নতুন ব্যাটারির ব্যাকআপ অনেক বেশি সময় পর্যন্ত পাওয়া যায়৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

আমাদের সকলেরই উচিত এমন বিকল্প পদ্ধতি গ্রহণ করা না হলে টিকে থাকা অসম্ভব।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন৷ ভবিষ্যতে তো বিদ্যুৎ থাকবেই না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ, পরিস্থিতির সাথে আমাদের প্রচেষ্টায় পবিবর্তন আনা জরুরী। যাইহোক, আজকে লেখায় মোট চারটি বানান ভুল আমার চোখে পড়েছে, সুতরাং এই বিষয়ে আরো সতর্ক হওয়ার অনুরোধ করছি। পাঁচটির বেশী বানান ভুল হলে সেই পোষ্ট কিউরেশনে যাবে না। ধন্যবাদ

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দরভাবে আমাকে উপদেশ দেবার জন্য। আমি আমার পোস্টটা ভালোভাবে পড়লাম এবং যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করে নিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37