জেনারেল রাইটিংঃ বন্ধুর বিয়েতে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240620135442.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম ‌। কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে আমি বন্ধুর বিয়ের জন্য যে বাসর ঘর সাজানো হয় সেই বাসর ঘর সাজানোর অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে এর আগে আমি কোন সময় বাসর ঘর সাজিয়ে ছিলাম না তাই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল আর এই কারণটার জন্যই আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে বন্ধুর বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি।

এই বিয়ে ছিল প্রেমের বিয়ে তাই এই বিয়েতে লোক সংখ্যা কিছুটা তুলনামূলকভাবে কম ছিল। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি বরযাত্রীর সংখ্যা কিছুটা পয়েন্ট ছিল। বরযাত্রী সংখ্যা কিছুটা কম থাকার আরো একটা বড় কারণ হচ্ছে এই বিয়েটা বেশ কিছুদিন আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন কিছু মানুষজনকে নিয়ে বিয়ের বিষয়টা মানুষের মাঝে প্রকাশ করা এবং নতুন বউকে বাড়িতে নিয়ে আসার জন্যই এই আয়োজন করা হয়েছিল। যেহেতু কোনো পক্ষের বাড়ি আমাদের এলাকা থেকে বেশ কিছুটা দূরে তাই আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য।

IMG20240620135924.jpg

বিয়ে বাড়িতে পৌঁছানোর পরে আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের আগে অনেক মানুষ চলে এসেছে। আসলে বিয়ের দিলে বৃষ্টি হচ্ছিল আর আমরা মোটরসাইকেলে করে গিয়েছিলাম তাই আমাদের কিছু টাইম দেরি হয়ে গিয়েছিল। আর এই দেরির কারণে আমরা নাস্তা খাবার মত সুযোগও পেয়েছিলাম না।

IMG20240620140542.jpg

যেহেতু মেঘ হয়েছিল তাই আমরা বন্ধুরা আর নাস্তা খাবার দিতে যেয়ে সময় নষ্ট করতে চাইলাম না। যেহেতু আমরা বেশ কয়েকজন বন্ধু একসাথে গিয়েছিলাম তাই আমরা সকলেই একটা টেবিল নিলাম। আর বুঝতেই পারছেন বন্ধুরা মিলে যখন একসাথে বন্ধুর বিয়ে খাওয়ার জন্য একটা টেবিলে বসা হয় তাহলে সেখানে কতটা বেশি মজা হয়। আমরা সেখানে সকলে মিলে অনেক মজা করলাম এবং অনেক বেশি খাওয়া দাওয়া করলাম। বন্ধুরা একটু বেশি খাওয়া দাওয়া করলেও আমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল রেখেছিলাম যেন কোন খবর নষ্ট না হয়।

আপনারা যদি কোন সময় বন্ধুর বিয়ে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন বন্ধুর বিয়ে খাওয়াটা কতটা মজার ব্যাপার আর আমরা এই বিয়েতে কতটা মজা করেছি। আজকে আমি আর আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার বন্ধুর বিবাহ উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশি ভালো লাগলো আপনাদের এই আনন্দঘন মুহূর্ত দেখে। বন্ধুর বিয়ে বলে কথা,অবশ্যই আনন্দ করেছেন। আর এখানে পোস্ট করলেন তাই অবশ্যই স্মৃতি হয়ে থাকবে।

 2 years ago 

বন্ধুর বিয়েতে আমরা আসলেই অনেক মজা করেছিলাম আপু।

 2 years ago 

বন্ধুর বিয়েতে বেশ মজা করেছেন মনে হচ্ছে। প্রেমের বিয়ে মানেই আপনার বন্ধু ও তার নববিবাহিতা স্ত্রীর মধ্যে অনেক দিনের বোঝাপড়া, যা তাদের সংসারজীবনে অন্যরকম মাত্রা প্রদান করবে। শুভকামনা রইলো আপনাদের জন্য।

 2 years ago 

এই জন্যই তো বর্তমান সময়ে প্রেমের বিয়ে বেশি পরিমাণ লক্ষ্য করা যায়।

 2 years ago 

বিয়ের দাওয়াত খেতে যাওয়ার সময় বৃষ্টি হলে খুবই বিপত্তিতে পড়তে হয়। ভালো করেছেন গিয়ে নাস্তা না খেয়ে। তাহলে খাবার খেতে কষ্ট হতো। সবাই মিলে এক টেবিলে বসলে অন্যরকম মজা। তাছাড়া বন্ধুর বিয়েতে তো একটু আনন্দ বেশিই হয়। আপনাদের দেখেই বোঝা যাচ্ছে আপনারা সবাই মিলে খুব আনন্দ করে বন্ধুর বিয়ে খেয়েছেন। শুভকামনা রইলো আপনার বন্ধুর এবং তার ওয়াইফের জন্য।

 2 years ago 

কি আর করা যাবে এখন তো বর্ষাকাল তাই যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে।

 2 years ago 

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে বন্ধুর বিয়েতে ভালোই সময় কাটিয়েছেন। আসলে আপনার বন্ধু মনে হয় খুব ভাগ্যবান প্রেম করে পছন্দের মানুষকে বিয়ে করেছে। যদিও লোক সংখ্যা কম তারপরও আপনার বন্ধুরা তো খুব মজাই করলেন বিয়েতে। আর বিয়েতে বাসরঘর সাজাতে আলাদা একটা মজা লাগে। এবং আপনারা বন্ধুরা সবগুলো এক টেবিলে বসেছেন এই কারণে মজা আরো বেশি করতে পারলেন। যাইহোক সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এটা ঠিক কথা ভাই বিয়েতে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।

 2 years ago 

বন্ধুবান্ধবের বিয়ে মানেই তো মজা। আপনি দেখতেছি বন্ধুর বিয়েতে এটেন্ড করেছেন। যদিও তারা সম্পর্ক করে বিয়ে করেছে আগে। সেই তুলনায় দাওয়াতের লোক সংখ্যা হয়তো বা একটু কম হয়েছে। তবে আপনারা বন্ধুরাই ভালই মজা করেছেন। আর মনে হয় বন্ধুর বিয়েতে মুরগির ডিমটি ভাবীর জন্য নিয়ে গেলেন। আর আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে বন্ধুর বিয়েতে ভালো সময় কাটিয়েছেন। ধন্যবাদ অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

আসলে এখন বিয়েতে খুব একটা বেশি দাওয়াতের লোক নেয়া হয় না।

 2 years ago 

বন্ধুর বিয়েতে গিয়ে দারুন কিছু মুহূর্ত উপভোগ করেছেন ভাইয়া।বেশ মজা করেছিলেন সবাই মিলে।বন্ধুর ঘর বেশ সুন্দর ভাবে সকল বন্ধু মিলে সাজিয়েছেন।সব কিছু মিলে বেশ ভালো কেটেছিল দিনটি।আপনার পোস্টের মাধ্যমে আমরাও সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি কথা আপু দিনটা আমাদের অনেক ভালো কেটেছিল।

 2 years ago 

বন্ধুবান্ধবদের বিয়েতে অংশগ্রহণ করার মজাই আলাদা। আজকে আপনি দেখছি আপনার বন্ধুর বিয়েতে অংশগ্রহণ করে খুবই সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন। এখানে আপনি অনেক মজা করেছেন দেখছি৷ একইসাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

অনেক মজা করেছিলাম তাই সেগুলো আপনাদের মাঝে ফটোগ্রাফার মাধ্যমে শেয়ার করেছিলাম।

 2 years ago 

আসলে আমিও এরকম বন্ধু-বান্ধবদের বিয়েতে মজা করার ইচ্ছা পোষণ করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63806.13
ETH 1769.93
USDT 1.00
SBD 0.39