(এসো নিজে করি" সপ্তাহ- ষষ্ঠ দিন) গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন

in আমার বাংলা ব্লগ2 years ago

ei_1710003536249-removebg-preview.png

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, মার্চ ৯/২০২৪

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বড় দাদা যখনই এই সপ্তাহকে ডাই সপ্তাহ হিসেবে ঘোষণা করলেন তারপর থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের মাঝে আমার তৈরি করা কিছু ডাই পোস্ট শেয়ার করব। এই ঘোষণার পর থেকে আমরা কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর কিছু পোস্ট দেখতে পারছি। যদিও এই মাসে সবাই খুব একটা ভালোভাবে প্রস্তুত ছিল না তারপরও অনেক সুন্দর সুন্দর পোস্ট লক্ষ্য করা যাচ্ছে। আশা করি পরবর্তী মাসগুলোতে সকলে প্রস্তুত থাকবে আর এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ইতিমধ্যে পাঁচটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে আমি আপনাদের মাঝে ষষ্ঠ দিনের মতো পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।

রাত্রিকালীন প্রাকৃতিক সৌন্দর্য অংকনের উপকরণ

IMG_20230829_204414.jpg

ক্রমিক নম্বরউপকরণের নাম
পোস্টার রং
অংকন করার খাতা
কলম
তুলি

🖌ধাপ - ০১🖌

IMG20240309215921.jpg

চিত্র অঙ্কন করার জন্য প্রথমেই আমি একটা সুন্দর ক্যানভাস নিয়ে নিলাম। যেহেতু আমি একটা প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করব তাই প্রথম থেকেই একটা সুন্দর আকাশ অংকন করার চেষ্টা করতে শুরু করলাম।

🖌ধাপ - ০২🖌

IMG20240309220327.jpg

যেহেতু আমি রাত্রিকালীন আকাশের একটা চিত্র অংকন করব তাই আমি হলুদ এবং কিছুটা লালচে রঙের আকাশ তৈরি করার চেষ্টা করছিলাম।

🖌ধাপ - ০৩🖌

IMG20240309221143.jpg

আকাশে দৃশ্যটি অঙ্কন করা হয়ে যাবার পরে আমি একটা পাহাড়ি দৃশ্য এবং এটা বাড়ির চিত্র অঙ্কন করতে শুরু করলাম।

🖌ধাপ - ০৪🖌

IMG_20240309_224257.jpg

পরবর্তীতে আমি কিভাবে চিত্র অঙ্কন করব সেটা আগে থেকেই নির্ধারণ করার জন্য একটা পেন্সিল দিয়ে একে নিলাম। পেন্সিল দিয়ে অঙ্কন করার ফলে চিত্র টি অংকন করা আমার কাছে কিছুটা সহজ হয়েছে। কেননা আমি যখনই আগে থেকে নির্ধারণ করে নিয়েছি কেমন ভাবে চিত্র অঙ্কন করব তাই পরবর্তীতে আর আমাকে কষ্ট করতে হয়নি।

🖌ধাপ - ০৫🖌

IMG20240309221550.jpg

এরপরে আমি ঘাসের চিত্র অঙ্কন করতে শুরু করলাম।

🖌ধাপ - ০৬🖌

IMG_20240309_222234.jpg

ঘাসের মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে চলেছে তাই তেমনটাই আমি চিত্রতে অংকন করে দিয়েছি।

🖌ধাপ - ০৭🖌

IMG_20240309_223311.jpg

এরপরে আমি ঘরের পিছনের দিকে একটা সুন্দর গাছ অঙ্কন করে দিলাম।

🖌ধাপ - ০৮🖌

IMG_20240309_224141.jpg

যেহেতু আমি গ্রামীণ সৌন্দর্যের দৃশ্য অঙ্কন করছি তাই আমি রাস্তাটা মাটির মতো করে রং করে দিলাম যেন এটা দেখে মনে হয় যে মাটির রাস্তা। আর এরপরে চিত্রটির সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য পিছনের দিকে দুইটা নারিকেল গাছ অংকন করে দিয়েছি।

🖌ধাপ - ০৯🖌

IMG20240309224341.jpg

এরপরে আমি আকাশে সুন্দর একটা চাঁদ অংকন করে দিলাম।

🖌ধাপ - ১০🖌

IMG20240309224807.jpg

প্রাকৃতিক দৃশ্যটি আরো সুন্দর করার জন্য আমি কিছু উড়ন্ত পাখি অঙ্কন করে দিলাম। আর এরই মধ্য দিয়েই আমার চিত্রটি অংকন করার কাজ শেষ হয়ে গেল।

🖌ধাপ - ১১🖌

IMG20240309224935.jpg

IMG20240309224952_BURST001_COVER.jpg

চিত্রটি অঙ্কন করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি সেখানে আমার নিজের একটা স্বাক্ষর দিয়ে দিয়েছে। আমার অংকন করার প্রাকৃতিক দৃশ্যের এই চিত্রটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

গ্রামীণ পরিবেশের চিত্র অংকন দেখে খুবই ভালো লাগলো। এমনিতেই গ্রামীন পরিবেশ অনেক ভালো লাগে। যাইহোক আপনি অনেক সুন্দর ভাবে গ্রামীণ পরিবেশটি আমাদের মাঝে আর্ট করে তুলে ধরছেন। আর্ট করার ধাপ গুলোও বেশ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আজকে খুব চমৎকার একটি ডাই প্রজেক্ট উপহার দিলেন। আসলে গ্রামের দৃশ্য যেভাবেই আঁকা হোক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে। এই দৃশ্যগুলোর মধ্যে কেমন যেন একটা প্রশান্তি অনুভূত হয়। যাই হোক আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাকে কাজে লাগিয়ে দুর্দান্ত একটি অংকন উপহার দিলেন।
ইনশাল্লাহ সামনে আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট দেখতে পাবো। অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন গ্রামের দৃশ্য যেভাবেই আঁকা হোক না কেন সেটা দেখতে অনেক সুন্দর লাগে

 2 years ago 

খুব সুন্দর একটি আর্ট করেছেন।এটা দেখতে অসাধারণ হয়েছে।আপনি অনেক ধৈর্য সহকারে আর্ট টা সম্পন্ন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধৈর্য সহকারে অংকন করেছি বলেই তো এটা দেখতে কিছুটা সুন্দর লাগছে।

 2 years ago 

গ্রামীন প্রকৃতির সৌন্দর্য আজকের এই চিত্র অংকন এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আকাশ পানে পাখি গুলো ঝাকে ঝাকে উড়ে যাচ্ছে দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া নদীর ঘাটে নৌকা বাধার দৃশ্যটাও সুন্দর ছিল। সব মিলিয়ে দারুন চিত্র অঙ্কন করে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নৌকা দেবার কারণে আমার কাছেও এই চিত্রটি সুন্দর লেগেছে।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে প্রকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। প্রকৃতির দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে কমিউনিটিতে অনেক সদস্য আছে যারা প্রাকৃতিক দৃশ্যের চিত্র এত চমৎকারভাবে শেয়ার করে থাকে যে দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। চেষ্টা করে যাবেন আরও ইউনিকভাবে সুন্দরভাবে আমাদের মাঝে প্রকৃতির দৃশ্য চিত্র অঙ্কন করার। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা সত্য কথা প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলো দেখলেই মন ভরে যায়।

 2 years ago 

দারুন একটি চিত্র প্রস্তুত করেছেন ।
আপনার চিত্রের মাঝে গ্রাম্য পরিবেশের সৌন্দর্য দারুন ভাবে ফুটে উঠেছে।
বিশেষ করে নদীর নৌকা গ্রাম্য ঘর পাহাড় গোধূলি বিকেল দারুন উপভোগ্য সৌন্দর্য সত্যি ভাইয়া।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।

 2 years ago 

গোধূলি বিকেলের ছবিগুলো দেখলেই যেন মনটা ভরে যায়।

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার একটি গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য চিত্র অঙ্কন করেছেন। গ্রামে প্রকৃতি গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আর এই প্রকৃতির মাঝে আমরা প্রশান্তি পাই। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য চিত্রের অংকন গুলো আপনি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে।

 2 years ago 

গ্রামীণ পরিবেশ এমনিতেই ভীষণ ভালো লাগে। আর আপনি আর্ট করলেন খুব সুন্দর করে।গ্রামীণ পরিবেশের সৌন্দর্য খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন রঙের ছোঁয়ায়। আমার কাছে এ ধরনের আর্ট গুলো খুব ভালো লাগে।আপনার উপস্থাপনা ও চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর অঙ্কন করলেই যেন ভালো লাগে।

 2 years ago 

খুবই সুন্দর করেৎগ্রামীণ দৃশ্যের চিত্র অঙ্কন অসাধারণ ভাবে এঁকেছেন। আসলে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য এরকমই হয়ে থাকে। নদীর পাড়ে ছোট্ট একটি বাড়ি আশেপাশে অনেকগুলা গাছ মেঠো পথ অসাধারণ একটি দৃশ্য। চিত্র অংকনের ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন তা বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুধুমাত্র গ্রাম অঞ্চলগুলোতেই এমন মেঠো পথ দেখতে পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38